শুক্রবার ০১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | ০২ আগস্ট ২০২৫ ১১ : ৩৯Soma Majumder
আমাদের হাতের কাছে এমন অনেক খাবার রয়েছে যা শরীর-স্বাস্থ্য ভাল রাখতে বড় ভূমিকা পালন করে। তেমনই একটি সুপারফুড হল অ্যাভোক্যাডো। উৎপত্তিগতভাবে অ্যাভোক্যাডো মেক্সিকো ও মধ্য আমেরিকার একটি ফল। তবে এখন আমাদের দেশেও বেশ জনপ্রিয় হয়ে উঠছে। ফলের মধ্যে ফ্যাট জাতীয় উপাদান সচরাচর পাওয়া যায় না। কিন্তু অ্যাভোক্যাডোতে রয়েছে স্বাস্থ্যকর ফ্যাট। তাছাড়াও আরও বিভিন্ন ধরনের ভিটামিন এবং খনিজে ভরপুর অ্যাভোক্যাডো।
স্বাস্থ্যগত গুণের জন্য বর্তমানে অ্যাভোক্যাডো বাঙালির বাড়ির ডায়েটেও দেখা যায়। স্বাস্থ্যকর ফ্যাট থাকার কারণে অ্যাভোক্যাডো শুধু হৃদরোগই প্রতিরোধ করে না, কিন্তু এটি লিভারের স্বাস্থ্যের জন্যও অত্যন্ত উপকারী। শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলির মধ্য অন্যতম লিভার। এই অঙ্গটি দেহ থেকে টক্সিন বার করে দেওয়া থেকে শুরু করে হজমে সাহায্যকারী উৎসেচক তৈরি সহ একাধিক জরুরি কাজ একা হাতে সামলায়। যকৃতের স্বাস্থ্য ঠিক না থাকলে ফ্যাটি লিভার থেকে শুরু করে লিভার ফাইব্রোসিস সহ একাধিক জটিল রোগের ফাঁদে পড়ার আশঙ্কা বাড়বে বৈকি। জাপানি গবেষণায় দেখা গিয়েছে, অ্যাভোক্যাডোতে এমন বিশেষ যৌগ রয়েছে যা লিভারের ক্ষতি আটকায়, বিশেষ করে গ্যালাকটোসামিনের মতো বিষাক্ত পদার্থ থেকে রক্ষা করে। চেনা পরিচিত তরমুজ, পেঁপে বা কলার মতো প্রায় ২১টি ফলের তুলনায় অ্যাভোক্যাডো সবচেয়ে শক্তিশালী লিভার-রক্ষাকারী প্রভাব রয়েছে।
অ্যাভোগাডোতে রয়েছে ভিটামিন ও খনিজের ভাণ্ডার। এতে উপস্থিত অ্যান্টিঅক্সিড্যান্ট লিভারকে ক্ষতির হাত থেকে বাঁচায়। শুধু তাই নয়, এই অঙ্গ থেকে ফ্যাটের আস্তরণ মুছে ফেলার কাজেও বিশেষ ভূমিকা নেয় অ্যাভোকাডো। তাই ফ্যাটি লিভারের সমস্যায় ভুক্তভোগীরা ডায়েটে এই ফল রাখতে পারেন।

হৃদরোগের ঝুঁকি কমাতে পারে অ্যাভোক্যাডো। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে এবং ক্ষতিকর ট্রাইগ্লিসারাইড কমাতে অ্যাভোক্যাডো বেশ উপযোগী। গবেষণা বলছে, সপ্তাহে দু'টি করে অ্যাভোক্যাডো খেলে করোনারি হার্ট ডিজিজের আশঙ্কা কমে, সঙ্গে অস্বাভাবিক হৃদস্পন্দন নিরাময় করতেও অ্যাভোকাডোর জুড়ি মেলা ভার। এছাড়া অ্যাভোগাডোর মধ্যে উপস্থিত ভিটামিন ই ত্বকের স্বাস্থ্য ভাল রাখে।
অ্যাভোকাডোতে ম্যাগনেশিয়াম থাকে। ম্যাগনেশিয়াম অনিদ্রা দূর করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি ম্যাগনেশিয়াম শরীরের ক্লান্তি দূর করতেও সাহায্য করে।
অ্যাভোকাডোতে থাকে লুটেইন, আলফা ক্যারোটিন ও বিটা ক্যারোটিন। যা চোখের স্বাস্থ্যের জন্য এই উপাদানগুলি অত্যন্ত প্রয়োজনীয়। বিশেষত বার্ধক্যজনিত দৃষ্টি শক্তি হ্রাস রোধ করতে ক্যারোটিনয়েড খুবই উপযোগী।তাই চোখ ভাল রাখতে অ্যাভোক্যাডো খেলে উপকার পাবেন।
ত্বক ও চুলের জন্যও অ্যাভোক্যাডো অত্যন্ত উপকারী। এই ফলের স্বাস্থ্যকর ফ্যাট ত্বকের বার্ধক্য রোধ করে এবং ভিতর থেকে উজ্জ্বলতা ফিরিয়ে আনে। নিয়মিত অ্যাভোক্যাডো খেলে চুলের স্বাস্থ্যও ঠিক থাকে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?