বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | ভারতের মানচিত্র থেকেই নাকি এবার মুছে যাবে হিমাচল প্রদেশ, ভয়াবহ আতঙ্কের বাণী শোনাল সুপ্রিম কোর্ট

কৌশিক রয় | ০২ আগস্ট ২০২৫ ০৯ : ৩৯Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: পরিবেশ ও প্রতিবেশ ধ্বংস নিয়ে এবার চরম উদ্বেগ প্রকাশ করল ভারতের সুপ্রিম কোর্ট। হিমাচল প্রদেশের ভয়াবহ পরিবেশগত ভারসাম্যহীনতা নিয়ে মন্তব্য করতে গিয়ে দেশের সর্বোচ্চ আদালত জানিয়েছে, ‘যদি পরিস্থিতি এমনভাবেই চলতে থাকে, তাহলে ভারতের মানচিত্র থেকে পুরোপুরি মুছে যেতে চলেছে হিমাচল প্রদেশ’। ভারতের শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব হিমাচলে স্পষ্ট এবং তা ক্রমশ অত্যন্ত বিপজ্জনক রূপ নিচ্ছে। বিচারপতি জে বি পার্দিওয়ালা ও বিচারপতি আর মহাদেবনের ডিভিশন বেঞ্চের মন্তব্য করে, ‘রাজস্ব আয় জরুরি হলেও তা পরিবেশ ও প্রকৃতির বিনিময়ে হতে পারে না’। হিমাচল হাইকোর্ট রাজ্যের একটি ‘সবুজ অঞ্চল’ ঘোষণা নিয়ে পিটিশন গ্রহণ করতে অস্বীকার করেছিল।

সেই মামলার শুনানি প্রসঙ্গেই এমন মন্তব্য করা হয়েছে আদালতের তরফে। শীর্ষ আদালত অবশ্য হাইকোর্টের রায়ে হস্তক্ষেপ করেনি, তবে রাজ্য ও কেন্দ্রীয় সরকারকে কড়া ভাষায় সতর্ক করেছে। আদালতের পর্যবেক্ষণ, ‘প্রাকৃতিক দুর্যোগের জন্য শুধু প্রকৃতিকে দোষারোপ করা সঠিক নয়। লাগাতার ভূমিধস, রাস্তা ও বাড়ি ধ্বংস, পাহাড় ধসে পড়া, এসবের জন্য দায়ী মানুষের লোভ এবং পরিস্থিতি পরিবেশ বিচার না করে নির্মাণকাজ’।

আরও পড়ুন:   সমতল থেকে পাহাড়, এই নয়া যান অনায়াসে বইতে পারবে ৫০ টনের ট্যাঙ্ক, ভারতীয় সেনার চুক্তিতে বিশ্বজুড়ে শোরগোল

বিশেষজ্ঞদের উদ্ধৃতি দিয়ে আদালত জানিয়েছে, হিমাচলের এই দুর্যোগের মূলে রয়েছে—জলবিদ্যুৎ প্রকল্প, চার লেনের রাস্তা, জঙ্গল সাফাই এবং একাধিক বহুতল ভবন নির্মাণ। হিমাচলের প্রকৃতির সৌন্দর্য ও পরিবেশগত গুরুত্ব তুলে ধরে আদালত বলেছে, ‘হিমালয়ের কোলে থাকা এই রাজ্যে যেকোনও উন্নয়নমূলক প্রকল্প হাতে নেওয়ার আগে ভূতত্ত্ববিদ, পরিবেশবিদ এবং স্থানীয়দের মতামত নেওয়া জরুরি’। আদালত আরও জানায়, চার লেনের রাস্তা, রোপওয়ে, টানেল ও শহর সম্প্রসারণ প্রকল্পগুলি পর্যটন শিল্পকে উন্নত করলেও তা প্রায়শই যথাযথ পরিবেশগত মূল্যায়ন ছাড়াই হচ্ছে, যা অঞ্চলটিকে আরও বিপজ্জনক করে তুলছে’। 

এর পাশাপাশি পর্যটনকেও এই সমস্যার বড় কারণ হিসেবে উল্লেখ করেছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের বক্তব্য, ‘নিয়ন্ত্রণহীন পর্যটন বৃদ্ধি হিমাচলের পরিবেশ ও সামাজিক কাঠামোকে বিপর্যস্ত করে দিচ্ছে’। আদালতের ডিভিশন বেঞ্চের তরফে পরামর্শ দেওয়া হয়েছে, সমস্ত হিমালয় সংলগ্ন রাজ্যগুলিকে সম্মিলিতভাবে পরিকল্পনা গ্রহণ করতে হবে, যাতে উন্নয়ন প্রকল্পগুলি স্থানীয় ভৌগোলিক ও পরিবেশগত চ্যালেঞ্জের কথা মাথায় রেখে গৃহীত হয়। শীর্ষ আদালত রেজিস্ট্রিকে একটি জনস্বার্থ মামলা দায়ের করার নির্দেশ দিয়েছে এবং হিমাচল সরকারকে এই বিষয়ে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা জানাতে বলেছে। আগামী ২৫ আগস্ট মামলাটির পরবর্তী শুনানি বলে জানা গিয়েছে। দেশের সর্বোচ্চ আদালতের সতর্কবার্তা, ‘হিমাচল এখনই সাবধান না হলে দেশজুড়ে সাধারণ মানুষকে প্রাকৃতিক বিপর্যয়ের মুখোমুখি হতে হবে। পরিবেশকে উপেক্ষা করে উন্নয়ন আর সম্ভব নয়’।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া