বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
কৌশিক রয় | ০২ আগস্ট ২০২৫ ০৯ : ১৭Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: ৫০ টনের ট্যাঙ্ক, বিভিন্ন লজিস্টিকসের গাড়ি বহনের জন্য ২১২টি ট্যাঙ্ক ট্রান্সপোর্টার ট্রেলার কেনার উদ্দেশ্যে নয়া চুক্তি করল ভারতীয় সেনাবাহিনী। জানা গিয়েছে, ভারতীয় সেনার তরফে ২২৩.৯৫ কোটি টাকার একটি চুক্তি স্বাক্ষর করা হয়েছে বেঙ্গালুরুর সংস্থা অ্যাক্সিসকেডস অ্যারোস্পেস অ্যান্ড টেকনোলজিস প্রাইভেট লিমিটেডের সঙ্গে। আগস্ট মাসের প্রথম দিনে বেঙ্গালুরুর সংস্থা এবং ভারতীয় সেনার মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে ‘Buy (Indian-IDDM)’ ক্যাটাগরির অধীনে। জানা গিয়েছে, এটি ‘আত্মনির্ভর ভারত’ উদ্যোগের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। নতুন ট্রান্সপোর্টার ট্রেলারগুলি অত্যাধুনিক প্রযুক্তিতে সজ্জিত। প্রতিটি ট্রেলারে থাকছে হাইড্রলিক ও নিউমেটিক লোডিং ব়্যাম্প এবং স্টিয়ারেবল ও লিফটেবল অ্যাক্সেল।
যে কোনও ধরনের এলাকায় এই ট্রেলার সম্পূর্ণভাবে কার্যকরী। পাহাড় থেকে সমতল যে কোনও এলাকায় ৫০ টনের বিশাল ট্যাঙ্ক অনায়াসেই বইতে পারবে এই ট্রেলার। ফলে, ভারতীয় সেনাবাহিনীর পক্ষে আরও সহজ হয়ে উঠবে গোটা প্রক্রিয়া। এই চুক্তির ফলে দেশের প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন খাতে নতুন কর্মসংস্থানের সম্ভাবনা তৈরি হবে বলেও আশা করা হচ্ছে। যার ফলে, দেশের অভ্যন্তরীণ প্রতিরক্ষা শিল্পকে আরও মজবুত করা যাবে। সেনা সূত্রে জানানো হয়েছে, অপারেশনের সময় সরঞ্জাম ও যানবাহন দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে এই ট্রেলারগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এটি ভারতের প্রতিরক্ষা রসদ ব্যবস্থাকে আরও উন্নত ও কার্যকর করে তুলবে।
সরকারের তরফে জানানো হয়েছে, দেশের প্রতিরক্ষা চাহিদার জন্য দেশীয় শিল্পকে উৎসাহ দেওয়া এবং বিদেশি নির্ভরতা কমিয়ে ঘরোয়া উৎপাদন বাড়ানোই হল আত্মনির্ভর ভারতের মূল লক্ষ্য। এই নতুন চুক্তি সেই দিশাতেই আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। উল্লেখ্য, শুক্রবার রাতে জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলার আখাল জঙ্গলে ফের নিরাপত্তা বাহিনীর হাতে নিকেশ হল এক সন্ত্রাসবাদী। জানা গিয়েছে, এই অপারেশনে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছে এক জঙ্গি। পাশাপাশি, আরও দু’জনকে এখনও ঘেরাও করে রাখা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সেনার চিনার কর্পস। শুক্রবার রাতে এই অভিযান চালিয়ে নাম দেওয়া হয়েছে ‘অপারেশন আখাল’।
জানা গিয়েছে, নিহত জঙ্গি এবং যাদের ঘেরাও করে রাখা হয়েছে সেই সন্ত্রাসবাদীরা পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার শাখা সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্টের সঙ্গে যুক্ত বলে গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে। উল্লেখ্য, কাশ্মীরের পহেলগাঁও হামলার পর এই সংগঠনই হামলার দায় স্বীকার করে নিয়েছিল। জানা গিয়েছে, অপারেশন আখালে ভারতীয় সেনা, সিআরপিএফ এবং জম্মু ও কাশ্মীর পুলিশ যৌথভাবে অভিযান চালাচ্ছে। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান শুরু করা হলে, সন্ত্রাসবাদীরা নিরাপত্তা বাহিনীর ওপর গুলি চালায়, যার পরেই জঙ্গলের ভিতর গুলির লড়াই শুরু হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সন্ত্রাসবাদীরা সম্ভবত শ্রীনগরের কাছে ডাচিগাম ন্যাশনাল পার্কের ভিতর লুকিয়ে রয়েছে। ইতিমধ্যেই গোটা এলাকা ঘিরে ফেলে তল্লাশি জোরদার করা হয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?