বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
কৌশিক রয় | ০২ আগস্ট ২০২৫ ০৮ : ২৫Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলার আখাল জঙ্গলে ফের নিরাপত্তা বাহিনীর হাতে নিকেশ হল এক সন্ত্রাসবাদী। জানা গিয়েছে, এই অপারেশনে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছে এখ জঙ্গি। পাশাপাশি, আরও দু’জনকে এখনও ঘেরাও করে রাখা হয়েছে বলে জানিয়েছে চিনার কর্পস। শুক্রবার রাতে এই অভিযান চালিয়ে নাম দেওয়া হয়েছে ‘অপারেশন আখাল’। জানা গিয়েছে, নিহত জঙ্গি এবং যাদের ঘেরাও করে রাখা হয়েছে সেই সন্ত্রাসবাদীরা পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার শাখা সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্টের সঙ্গে যুক্ত বলে গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে। উল্লেখ্য, কাশ্মীরের পহেলগাঁও হামলার পর এই সংগঠনই হামলার দায় স্বীকার করে নিয়েছিল।
জানা গিয়েছে, অপারেশন আখালে ভারতীয় সেনা, সিআরপিএফ এবং জম্মু ও কাশ্মীর পুলিশ যৌথভাবে অভিযান চালাচ্ছে। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান শুরু করা হলে, সন্ত্রাসবাদীরা নিরাপত্তা বাহিনীর ওপর গুলি চালায়, যার পরেই জঙ্গলের ভিতর গুলির লড়াই শুরু হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সন্ত্রাসবাদীরা সম্ভবত শ্রীনগরের কাছে ডাচিগাম ন্যাশনাল পার্কের ভিতর লুকিয়ে রয়েছে। ইতিমধ্যেই গোটা এলাকা ঘিরে ফেলে তল্লাশি জোরদার করা হয়েছে। প্রসঙ্গত, এই সংঘর্ষের কয়েকদিন আগেই সংঘটিত হয় ভারতীয় সেনার অপারেশন মহাদেব। সেই অপারেশনে তিন পাকিস্তানি জঙ্গি নিহত হয়। তাদের মধ্যে অন্যতম লস্করের শীর্ষ কমান্ডার সুলেমান শাহ ওরফে মুসা ফৌজি। জানা গিয়েছে, মুসাই পহেলগাঁও হামলার মূল চক্রী ছিল। অপারেশন মহাদেব অভিযানে তিন জঙ্গিকে নিকেশ করার পাশাপাশি একটি বড় অস্ত্রভান্ডার উদ্ধার করে ভারতীয় সেনা। যার মধ্যে ছিল ১৭টি গ্রেনেড, একটি M4 কারবাইন ও দুটি AK-47 রাইফেল।
OP AKHAL, Kulgam
— Chinar Corps???? - Indian Army (@ChinarcorpsIA) August 1, 2025
Contact established in General Area Akhal, Kulgam. Joint Operation in progress.#Kashmir@adgpi@NorthernComd_IA pic.twitter.com/d2cHZKiC61
গোয়েন্দা তথ্য অনুযায়ী, অঞ্চলটিতে মোট পাঁচজন সন্ত্রাসবাদী সক্রিয় ছিল। যার প্রত্যেকেই দ্য রেজিস্ট্যান্স ফ্রন্টের সদস্য বলে ধরা হচ্ছে। তার মধ্যে তিনজন অপারেশন মহাদেবে, একজন আজ অপারেশন আখালে নিহত হয়েছে। এখন একমাত্র একজন সন্ত্রাসবাদী পলাতক থাকতে পারে বলে মনে করা হচ্ছে। নিরাপত্তা বাহিনীর তরফে জানানো হয়েছে, যতক্ষণ না শেষ সন্ত্রাসবাদীকেও নিস্ক্রিয় করা যাচ্ছে, ততক্ষণ অভিযান চালানো হবে। স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে। উল্লেখ্য, গোপন সূত্রে খবর পেয়ে ভারতীয় সেনা এবং জম্মু ও কাশ্মীর পুলিশ যৌথভাবে অপারেশন মহাদেব শুরু করে সোমবার। ভারতীয় সেনার চিনার কর্পস তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে অপারেশন মহাদেব সম্পর্কে তথ্যও দেয়।
একটি পোস্টে তারা জঙ্গিদের তল্লাশিতে ওপি মহাদেব চালুর কথা জানায়। পরে আরও একটি পোস্টের মাধ্যমে তারা সোশ্যাল মিডিয়ায় জানায়, ‘তীব্র গুলির লড়াইয়ে তিন সন্ত্রাসী নিহত হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে’। এর আগে গত ২২ এপ্রিল পহেলগাঁও হামলায় ভূস্বর্গ ভয়ঙ্কর হয়ে উঠেছিল সেদিন। নৃশংস জঙ্গি হামলায় রক্তাক্ত হয়েছিল উপত্যকা। প্রাণ গিয়েছিল ২৬ জন সাধারণ মানুষের। ৭ মে পহেলগাঁও হামলার প্রত্যাঘাত হানে ভারত। অপারেশন সিঁদুর। ১৯৭১-এর পর প্রথমবার একযোগে তিন সেনা বাহিনীর হামলা পাকিস্তানের উপর। অপারেশন সিঁদুরের পরেই, জানানো হয়, বুধবার, রাত ১টা ৪৪ নাগাদ হামলা চালায় ভারতীয় বাহিনী। হামলা চালানোর পর সেনাবাহিনী বিবৃতিতে স্পষ্ট জানায়, পাকিস্তান এবং পাক অধিকৃত জঙ্গিঘাঁটিগুলিতে আক্রমণ চালানো হয়েছে, যেখানে ভারতের বিরুদ্ধে সন্ত্রাসী হামলার পরিকল্পনা করা হয়েছিল এবং হামলার নির্দেশ দেওয়া হয়েছিল।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?