বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
আর্যা ঘটক | ০১ আগস্ট ২০২৫ ২৩ : ২৪Arya Ghatak
আজকাল ওয়েবডেস্ক: সম্প্রতি নাগপুরে এক মহিলার চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ্যে এসেছে। তাঁর একের পর এক প্রতারণার ঘটনা প্রকাশ হতেই হুলুস্থুল চারিদিক। খবর অনুযায়ী, তিনি বহু পুরুষকে নিজের মিথ্যে পরিচয়ে বিয়ে করে তাঁদের কাছ থেকে একাধিকবার মোটা অঙ্কের টাকা আদায় করতেন। সূত্রে জানা গিয়েছে অভিযুক্ত মহিলার নাম সামিরা ফাতিমা। তিনি একজন শিক্ষিকা বলে জানা গিয়েছে। গত ১৫ বছরে অন্তত আটজন পুরুষকে বিয়ে করেছেন বলে অভিযোগ। চলতি বছরের ২৯ জুলাই, নাগপুরের একটি চায়ের দোকান থেকে তাঁকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, তিনি তাঁর নবম সম্ভাব্য শিকারকে ফাঁদে ফেলতে যাচ্ছিলেন। এমন সময়ে পুলিশের হাতে ধরা খান অভিযুক্ত মহিলা। পুলিশ জানিয়েছে, সামিরা ফাতিমা একটি বিশেষ সংগঠনের সঙ্গে যুক্ত। তারা বিয়েকে একটি 'মাধ্যম' হিসেবে ব্যবহার করে মূলত প্রভাবশালী ও বিবাহিত মুসলিম পুরুষদের ব্ল্যাকমেল করত। এরপর তাঁদের থেকে অর্থ আদায় করত। জানা গিয়েছে, এই সামিরা বিভিন্ন ম্যাট্রিমোনিয়াল ওয়েবসাইট ও ফেসবুকের মতো সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে তার শিকারদের খুঁজে বের করত। অনেক সময় সে নিজেকে এক সন্তানের মা ও তালাকপ্রাপ্ত বলেও পরিচয় দিত। পাশাপাশি ভুয়ো কাহিনি শুনিয়ে সহানুভূতি ও বিশ্বাস অর্জন করত।
একটা পর্যায় পর বিশ্বাস অর্জনের পর সে ওই ব্যক্তিদের সঙ্গে ‘নিকাহ্’ সম্পন্ন করত। এরপর শুরু হত গল্পের নতুন মোড়। সামিরা পরে তাঁদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ, সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার হুমকি কিংবা কখনও কখনও অভিযোগের মাধ্যমে বড় অঙ্কের অর্থ দাবি করত। এই টাকা সে কখনও ব্যাংকের মাধ্যমে আদায় করত। আবার কখনও নগদে এর লেনদেন চলত।
এক অভিযোগকারী জানিয়েছেন, সামিরা একজন ব্যক্তির কাছ থেকে প্রায় ৫০ লাখ টাকা এবং আরেকজনের কাছ থেকেও একইভাবে ১৫ লাখ টাকা আদায় করেছে। সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, এমনকি এই অভিযোগকারীদের মধ্যে রিজার্ভ ব্যাংকের এক উচ্চপদস্থ কর্মকর্তাও রয়েছেন। পুলিশ অনুমান করছে, আদায়কৃত মোট অর্থ এর চেয়েও অনেক বেশি হতে পারে।
পুলিশ সূত্রে খবর, সামিরা পূর্বেও তার গ্রেপ্তার চালাকির সঙ্গে এড়িয়ে গিয়েছিল। এখানেই শেষ নয়! এক পর্যায়ে সে নিজেকে গর্ভবতী বলেও দাবি করে আইনের চোখকে ফাঁকি দিয়েছিল। শেষ পর্যন্ত সম্প্রতি নাগপুরের একটি চায়ের দোকানে নতুন একটি ফাঁদ পাতার সময় তাকে শনাক্ত করে পুলিশ। এরপর হাতেনাতে পাকড়াও করে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
বর্তমানে পুলিশ জানিয়েছে, পুরো চক্রটি কীভাবে কাজ করত এবং এর সঙ্গে আর কে কে জড়িত, তা জানতে তদন্ত জারি রয়েছে। সামিরাকে জেরা করা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে। খুব শীঘ্রই এর বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে৷
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?