শনিবার ০৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
আর্যা ঘটক | ০১ আগস্ট ২০২৫ ২১ : ৪৮Arya Ghatak
আজকাল ওয়েবডেস্ক: অমরনাথ যাত্রা স্থগিত। বালতাল রুটে অতিবৃষ্টির কারণে বিখ্যাত অমরনাথ যাত্রা এই মুহূর্তে ওই রুট দিয়ে স্থগিত রাখা হয়েছে বলে খবর। প্রবল বৃষ্টিপাতের কারণে এমন সিদ্ধান্ত। সম্প্রতি এই অঞ্চলে টানা ভারি বৃষ্টিপাতের ফলে যাত্রাপথে বেশ কিছু অংশে মারাত্মক ক্ষতি হয়েছে। এর ফলে জরুরি ভিত্তিতে রক্ষণাবেক্ষণ কাজ শুরু হয়েছে। এহেন পরিস্থিতিতে যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে কর্তৃপক্ষ ১ ও ২ অগাস্ট বালতাল রুট দিয়ে যাত্রা সম্পূর্ণভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর পাওয়া গিয়েছে, আবহাওয়ার এই বিরূপ প্রভাব শুধু বালতাল রুটেই নয়, পহেলগাম রুটেও পড়েছে। উভয় রুটেই ভারি বৃষ্টিপাতের কারণে রাস্তার কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এর জেরেই বর্তমানে দু’টি পথেই রক্ষণাবেক্ষণ ও মেরামতের কাজ চলছে। কর্তৃপক্ষ জানিয়েছে, রাস্তাগুলি পুনরায় যাত্রার উপযোগী ও নিরাপদ হয়ে উঠলে তবেই আবার যাত্রা শুরু হবে।
যদিও পূর্বঘোষণা অনুযায়ী ৩ অগাস্ট বালতাল রুট দিয়ে যাত্রা শুরু হওয়ার কথা ছিল। তবে কাশ্মীরের বিভাগীয় কমিশনার বিজয় কুমার বিডুরি এক বিবৃতিতে জানিয়েছেন, 'সম্প্রতি ভারি বৃষ্টির কারণে বালতাল রুটে রক্ষণাবেক্ষণের কাজ চলছে এবং যাত্রীদের নিরাপত্তার স্বার্থে ৩ অগাস্টেও এই পথে যাত্রা চালু করা যাবে না।' তিনি আরও জানান, পরিস্থিতির উন্নতি হলে তবেই এর ওপর ভিত্তি করে পরবর্তী আপডেট দেওয়া হবে।
বৃষ্টি ও রুট স্থগিত থাকা সত্ত্বেও এবারের বাৎসরিক অমরনাথ যাত্রায় উল্লেখযোগ্য সংখ্যক ভক্ত অংশ নিয়েছেন। খবর অনুযায়ী, ইতিমধ্যেই ৪.০৫ লক্ষেরও বেশি ভক্ত শ্রী অমরনাথের পবিত্র গুহায় পৌঁছেছেন। এটি চলতি মরসুমে একটি বড় সাফল্য বলে ধরা হচ্ছে।
এই পরিস্থিতিতে যাত্রীদের প্রতি আহ্বান জানানো হয়েছে যেন তাঁরা যাত্রার সর্বশেষ পরিস্থিতি ও প্রশাসনের নির্দেশনার প্রতি নজর রাখেন। এরই সঙ্গে প্রয়োজনে ভ্রমণ পরিকল্পনা পরিবর্তন করেন। যাত্রীদের নিরাপত্তাই এখন সর্বোচ্চ অগ্রাধিকার।
প্রসঙ্গত সোমবার জম্মু ও কাশ্মীর এবং উত্তরাখণ্ডের বিভিন্ন এলাকায় লাল সতর্কতা জারি করা হয়েছে বলে খবর। পাশপাশি হিমাচল প্রদেশ এবং পাঞ্জাবের জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। এরপর মঙ্গলবার হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডের জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। অর্থাৎ কর্তৃপক্ষকে পদক্ষেপ নেওয়ার জন্য প্রস্তুত থাকার বার্তা দেওয়া হয়েছে।
খবর অনুযায়ী, রাজ্যের বারোটি জেলার মধ্যে কমপক্ষে তিন থেকে সাতটিতে ভারি বৃষ্টিপাতের জন্য 'হলুদ' সতর্কতা জারি করা হয়েছে। এই বৃষ্টিপাত শুক্রবার পর্যন্ত কার্যকর থাকবে।
প্রতিকূল আবহাওয়ার কারণে প্রায় ২০৮টি রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। এর মধ্যে ১৫৭টি মান্ডিতেই। বর্তমানে যানবাহন চলাচলের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে একাধিক রাস্তা। রাজ্য জরুরি অপারেশন সেন্টার (SEOC) অনুসারে, ৭৪৫টি জল সরবরাহ প্রকল্প এবং আরও ১৩৯টি বিদ্যুৎ বিতরণ ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হয়েছে।
সংবাদমাধ্যম সূত্রে, ২০ জুন থেকে ১৩ জুলাইয়ের মধ্যে, মোট ৯৮ জন প্রাণ হারিয়েছেন। ৫৭ জন বৃষ্টিপাতজনিত ঘটনায় এবং ৪১ জন সড়ক দুর্ঘটনায়। আরও ১৭৮ জন আহত হয়েছেন। বর্ষায় ৩৪ জন নিখোঁজ রয়েছেন বলে জানা গিয়েছে। রাজ্যে এখনও পর্যন্ত ৩১টি আকস্মিক বন্যা, ২২টি ক্লাউডবার্স্ট এবং ১৮টি ভূমিধসের ঘটনা ঘটেছে।
অন্যদিকে, রাজ্যের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। রবিবার সন্ধ্যা থেকে সিরমৌর জেলার রাজগড়ে ৭২ মিমি বৃষ্টিপাত হয়েছে। খাদ্রালা (৪২.৪ মিমি), পাছাদ (৩৮ মিমি), মান্ডি (২৬.৪ মিমি), ভুন্টার (২২ মিমি), শিলারু (১৪.২ মিমি), সেওবাগ (১২.২ মিমি), শিমলা (১১.৫ মিমি) এবং রোহরু (১০ মিমি)।
৩০ জুন থেকে ১ জুলাই রাতে মান্ডি জেলায় দশটি মেঘ ভাঙা বৃষ্টি, আকস্মিক বন্যা এবং ভূমিধসের ফলে ধ্বংসযজ্ঞের পর নিখোঁজ হন ২৭ জন। খুঁজে বের করার জন্য অনুসন্ধান ও উদ্ধার অভিযান এখনও অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?