মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বাণিজ্য | পোস্ট অফিসের নিয়মে বড় বদল, ১লা সেপ্টেম্বর থেকে আমূল পরিবর্তন হচ্ছে এই পরিষেবা...

রজিত দাস | ০২ আগস্ট ২০২৫ ০৮ : ৫৫Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: ডাক বিভাগ একটি বড় পরিবর্তন ঘোষণা করেছে। চলতি বছরের ১ সেপ্টেম্বর থেকে রেজিস্টার্ড পোস্ট এবং স্পিড পোস্ট পরিষেবা একীভূত হবে। এর অর্থ হল, এখন যা কিছু দেশিয় রেজিস্টার্ড ডাক পাঠানো হবে, তা স্পিড পোস্ট হিসাবে পাঠানো হবে। এই পরিবর্তন সারা দেশে প্রযোজ্য হবে। 

গ্রাহকরা এই বদলে কী সুবিধা পাবেন?

কেন এই সিদ্ধান্ত?
ডাক বিভাগ জানিয়েছে যে, এই উদ্যোগের উদ্দেশ্য ডাক পরিষেবা সহজ করা। এছাড়াও, ট্র্যাকিং সিস্টেম উন্নত করা এবং গ্রাহকদের আরও উন্নত পরিষেবা প্রদান করা। স্পিড পোস্ট এবং রেজিস্টার্ড পোস্ট উভয়ই একই ধরণের পরিষেবা প্রদান করে। একটি দ্রুত ডেলিভারির উপর দৃষ্টি নিবদ্ধ করে এবং অন্যটি নিরাপদ ডেলিভারির জন্য পরিচিত।

১ সেপ্টেম্বর থেকে কী পরিবর্তন হবে?

রেজিস্টার্ড পোস্টাল লেবেল আর পাওয়া যাবে না।

সমস্ত দেশিয় ডাক এখন স্পিড পোস্ট পরিষেবার আওতায় আসবে।

ডেলিভারির প্রমাণ এবং প্রাপকের স্বাক্ষরের প্রয়োজনীয়তা ইত্যাদি সুবিধা আগে রেজিস্টার্ড ডাকে পাওয়া যেত। স্পিড পোস্টে এখন মূল্য সংযোজন বৈশিষ্ট্য হিসেবে এগুলো সরবরাহ করা হবে। স্পিড পোস্টের বিদ্যমান ট্র্যাকিং পরিষেবা ইতিমধ্যেই উন্নত, যাতে পার্সেলের অবস্থা রিয়েল টাইমে ট্র্যাক করা যায়।

আপনি যদি ৫০ গ্রাম পর্যন্ত যেকোনও জিনিস পাঠান, তাহলে স্থানীয় ডেলিভারির জন্য ১৫ টাকা এবং দেশের যেকোনও স্থানে (২০০ কিলোমিটার, ১০০০ কিলোমিটার বা ২০০০ কিলোমিটারের বেশি) পাঠানোর জন্য ৩৫ টাকা চার্জ করা হবে।

যদি পার্সেলের ওজন ৫১ গ্রাম থেকে ২০০ গ্রামের মধ্যে হয়, তাহলে স্থানীয়ভাবে পাঠানোর জন্য ২৫ টাকা, ২০০ কিলোমিটার পর্যন্ত ৩৫ টাকা, ২০১ থেকে ১০০০ কিলোমিটারের জন্য ৪০ টাকা, ১০০১ থেকে ২০০০ কিলোমিটারের জন্য ৬০ টাকা এবং ২০০০ কিলোমিটারের বেশি দূরত্বের জন্য ৭০ টাকা চার্জ করা হবে।

যদি ওজন ২০১ গ্রাম থেকে ৫০০ গ্রামের মধ্যে হয়, তাহলে স্থানীয়স্তরে পাঠানোর জন্য ৩০ টাকা, ২০০ কিলোমিটার পর্যন্ত ৫০ টাকা, ২০১ থেকে ১০০০ কিলোমিটারের জন্য ৬০ টাকা, ১০০১ থেকে ২০০০ কিলোমিটারের জন্য ৮০ টাকা এবং ২০০০ কিলোমিটারের বেশি দূরত্বে পাঠানোর জন্য ৯০ টাকা দিতে হবে।

যদি আপনার পার্সেল ৫০০ গ্রামের বেশি হয়, তাহলে প্রতিটি অতিরিক্ত ৫০০ গ্রাম বা তার অংশের জন্য, আপনাকে লোকাল এর জন্য ১০ টাকা, ২০০ কিলোমিটার পর্যন্ত ১৫ টাকা, ২০১ থেকে ১০০০ কিলোমিটারের জন্য ৩০ টাকা, ১০০১ থেকে ২০০০ কিলোমিটারের জন্য ৪০ টাকা এবং ২০০০ কিলোমিটারের বেশি দূরত্বের জন্য ৫০ টাকা অতিরিক্ত দিতে হবে।

মনে রাখবেন যে এই চার্জগুলি কর ব্যতীত। আপনি যদি ডেলিভারির প্রমাণও চান, তাহলে এর জন্য আপনাকে প্রতিটি জিনিসের জন্য আলাদাভাবে ১০ টাকা দিতে হবে।

স্পিড পোস্টের মাধ্যমে ডেলিভারি পেতে কত দিন সময় লাগে?

স্থানীয়স্তরে: ১-২ দিন

মেট্রো থেকে মেট্রো: ১-৩ দিন

রাজ্যের রাজধানী থেকে রাজধানী: ১-৪ দিন

একই রাজ্যের মধ্যে: ১-৪ দিন

দেশের বাকি অংশ: ৪-৫ দিন

(শাখা অফিস ডেলিভারিতে ১ দিন অতিরিক্ত সময় লাগতে পারে।)

ওয়াক-ইন গ্রাহকদের জন্য ছাড়

২,০০০ টাকা থেকে ১ লক্ষ টাকার দৈনিক বুকিং: ৫ শতাংশ ছাড়

১ লক্ষ টাকার উপরে দৈনিক বুকিং: ১০ শতাংশ ছাড়

(একই প্রেরকের ঠিকানা থেকে বুকিংয়ের ক্ষেত্রে প্রযোজ্য)

যারা আগে রেজিস্টার্ড পোস্ট ব্যবহার করতেন, তাঁদের এখন স্পিড পোস্টের মাধ্যমে ডাক পাঠানোর আগে পোস্ট অফিসের কাছে কী কী প্রমাণ বা সুযোগ-সুবিধা পাবেন তা জিজ্ঞাসা করা উচিত। যাঁদের ডেলিভারির লিখিত প্রমাণের প্রয়োজন, তাঁদের জন্য এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ।


নানান খবর

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া