শুক্রবার ০১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
অভিজিৎ দাস | ০১ আগস্ট ২০২৫ ১৯ : ৫৮Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: বর্তমান সময়ে বিশেষ করে শহর ও শহরতলীগুলিতে পরিষ্কার পানীয় জলের অভাবের কারণে প্যাকেটজাত পানীয় জল একটি মৌলিক প্রয়োজনীয় পণ্য হয়ে দাঁড়িয়েছে। সাধারণত ‘মিনারেল ওয়াটার’ নামে পরিচিত পানীয় জলের বোতল বাজারে বিভিন্ন আকার এবং দামে উপলব্ধ থাকে। যার মধ্যে রয়েছে ছয় টাকায় ২৫০ মিলি থেকে শুরু করে ৩০ টাকায় দুই লিটারের জলের বোতল এবং ১৫০ টাকায় বড় বোতল।
কিন্তু আপনি কি কখনও ভেবে দেখেছেন যে কোন জলের বোতল কিনলে গ্রাহক সবচেয়ে বেশি লাভবান হবেন। আসুন জেনে নেওয়া যাক, কোন পরিমাণ জল কোন দামে বিক্রি করা হয় এবং কোনটি বেশি সাশ্রয়ী।
আরও পড়ুন: ফের বাঙালি পরিযায়ী শ্রমিকের মৃত্যু মহারাষ্ট্রে, গলায় ক্ষতের দাগ কীসের, বাড়ছে ধোঁয়াশা
সাধারণত, গ্রাহকরা ৫০০ মিলির ছোট জলের বোতল ১০ টাকায় অথবা ২৫০ মিলির বোতল ছয় টাকায় কেনেন। এই ক্ষেত্রে, ৫০০ মিলির বোতল ১০ টাকায় কেনা বেশি লাভবান। কারণ ৬ টাকার বোতলে ৫০০ মিলি জল পেতে হলে দু’টাকা বেশি খরচ করতে হবে।
একইভাবে, ২০ টাকার বোতলে এক লিটার জল থাকে, যা ৫০০ মিলির দু’টি বোতল কেনার সমতুল্য। যাতে একই পরিমাণ জল পাওয়া যায়। উদাহরণস্বরূপ, যদি আপনি ১০ টাকার দু’টি ৫০০ মিলিলিটারের বোতল কিনবেন, তাহলে আপনি ২০ টাকায় এক লিটার জল পাবেন। ২০ টাকার বোতল কিনলেও সেই একই পরিমাণ জলই পাবেন।

অন্যদিকে, ৩০ টাকার জলের বোতলে দুই লিটার মিনারেল ওয়াটার থাকে। যা গ্রাহকদের জন্য সবচেয়ে সাশ্রয়ী বিকল্প কারণ ২০ টাকার বোতলে দুই লিটার জল কিনতে গ্রাহককে ৪০ টাকা খরচ করতে হত। এক্ষেত্রে ১০ টাকার সাশ্রয় অবধারিত।
প্লাস্টিকের বোতল থেকে জল খাওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণও বটে। এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথোরিটি অব ইন্ডিয়া বা সংক্ষেপে এফএসএসএআই। নিয়মিতভাবে পরীক্ষার আওতায় আনা হবে দোকানের বিক্রি হওয়া সিল করা জলের বোতল যা মিনারেল ওয়াটার বলেই বেশি পরিচিত। এতদিন পর্যন্ত বোতলের মধ্যেকার পানীয় জলের গুণমান পরীক্ষা করা হত না। এই নতুন নিয়মের ফলে, সমস্ত প্যাকেজযুক্ত পানীয় মিনারেল ওয়াটার নির্মাতারা কী উপকরণ দিয়ে এই বিশুদ্ধ জল বানাচ্ছেন তা খতিয়ে দেখা হবে। গত ২৭ নভেম্বর এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়। সাধারণত যে কোনও খাবারের বা জল ছাড়া অন্যান্য পানীয়ের ক্ষেত্রে বছরে একবার কিংবা দুই বছরে একবার সরকারের খাদ্য দপ্তরের তরফে গুণমান পরীক্ষা করা হয়। তাতে উত্তীর্ণ হলে তবেই বজায় থাকে রেজিস্ট্রেশন।
আরও পড়ুন: ইনিই তাহলে আলুর ‘মা’! অবশেষ খুঁজে বার করলেন বিজ্ঞানীরা, নাম জানলে চমকে যাবেন আপনিও
ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া স্পষ্টভাবে জানিয়ে দিল প্লাস্টিকের বোতলে বন্দি করা জল একটি বিপদজনক খাবারের মধ্যে পড়ছে। ২০২৪ সালের ডিসেম্বর মাসেই এই ঘোষণা করে দিয়েছে তারা। এবিষয়ে অবিলম্বে কড়া ব্যবস্থা গ্রহণ না করা হলে আগামীদিনে মানুষের দেহে নানা ধরণের সমস্যা তৈরি হবে বলেও জানিয়েছে তারা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?