বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
কৌশিক রয় | ০১ আগস্ট ২০২৫ ১৯ : ০২Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: কনস্টেবলকে চড় মারার অভিযোগ উঠল রাজ্যের মন্ত্রীর ভাইয়ের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের কুর্নুল জেলার কোলিমিগুন্ডলার শ্রী লক্ষ্মী নারসিংহ স্বামী মন্দিরে। এক পুলিশ কনস্টেবলকে প্রকাশ্যে চড় মারার অভিযোগ উঠেছে রাজ্যের মন্ত্রী বিসি জনার্দন রেড্ডির ভাই মদন ভূপাল রেড্ডির বিরুদ্ধে। ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে, যা নিয়ে রাজ্য রাজনীতিতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজকাল ডট ইন। ঘটনাটি ঘটেছে গত বুধবার। ওইদিন উদ্বোধ ছিল মন্দিরের। জানা গিয়েছে, বুধবার মন্দির উদ্বোধনের দিন প্রচুর মানুষের ভিড় ছিল। ভিড় নিয়ন্ত্রণে মোতায়েন ছিলেন কনস্টেবল যশবন্ত। সেই সময় মদন রেড্ডি মন্দিরে ভিড় এড়িয়ে ক্ষমতা দেখইয়ে তৎক্ষণাৎ প্রবেশ করতে চাইছিলেন।
In a shocking incident, the brother of TDP Minister B.C. Janardhan Reddy slapped a police constable on duty, openly displaying the arrogance and lawlessness associated with TDP leaders and their families. The assault happened in public view, yet no immediate action was taken,… pic.twitter.com/CqgMDVeAVk
— YSR Congress Party (@YSRCParty) July 31, 2025
কিন্তু কনস্টেবল যশবন্ত তাঁকে ভিতরে ঢোকার অনুমতি দেননি। সেই পরিস্থিতিতে কনস্টেবল অনুমতি না দিলে বচসা শুরু হয়। অভিযোগ, এরপরই মদন রেড্ডি নামে ওই ব্যক্তি পুলিশ কর্মীকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন। পরিস্থিতি আরও উত্তপ্ত হলে কনস্টেবলকে প্রকাশ্যে চড় মারেন তিনি। ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, কনস্টেবল যশবন্তও ওই ঘটনার প্রতিক্রিয়া জানান, সঙ্গে সঙ্গে অন্যান্য পুলিশ কর্মীরা হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এই ঘটনা নিয়ে বিরোধী দল ওয়াইএসআর কংগ্রেস (YSRCP) তীব্র সমালোচনায় সরব হয়েছে। তারা এক্স হ্যান্ডেলে ভিডিওটি শেয়ার করে লেখে, ‘একজন মন্ত্রীর ভাই কর্তব্যরত পুলিশ কর্মীকে চড় মারছেন। এই ঘটনায় প্রকাশ পেয়েছে ক্ষমতাশীল মানুষদের দম্ভ ও বেপরোয়া মানসিকতা।
আরও পড়ুন: ‘তুকতাক কোচ’ থেকে সুনীলদের ‘হেডস্যার’, কতটা পথ পেরোলে খালিদ জামিল হওয়া যায়?
পুলিশ প্রশাসন বর্তমানে রাজনৈতিক চাপে নিছকই হাতিয়ারে পরিণত হয়েছে’। তারা আরও লেখে, ‘এই লজ্জাজনক ঘটনা দেখিয়ে দিচ্ছে, যাঁরা ক্ষমতার ঘনিষ্ঠ, তাঁরা কীভাবে আইন রক্ষাকর্তাদের পর্যন্ত রেহাই দিচ্ছেন না’। এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেনি সরকার। এই ঘটনা অন্ধ্রপ্রদেশে আইনের শাসন নিয়ে গভীর প্রশ্ন তুলেছে। এদিকে, ঘটনার পর অন্ধ্রপ্রদেশের মন্ত্রী বিসি জানার্ধন রেড্ডি নিজে ভাইরাল ভিডিওটি দেখে দুঃখ প্রকাশ করেন এবং তাঁর ভাইয়ের বিরুদ্ধে কঠোর আইনানুগ পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন। তারপরেও এই ঘটনার পরে কয়েকদিন কেটে গেলেও মদন ভূপাল রেড্ডির বিরুদ্ধে তৎক্ষণাৎ কোনও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়নি, যার ফলে সমালোচনা আরও তীব্র হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যে শাসক জোটের ওপর পাল্টা চাপ দিয়েছে বিরোধী দলগুলি। প্রশ্ন উঠেছে প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?