বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | ইনিই তাহলে আলুর ‘মা’! অবশেষ খুঁজে বার করলেন বিজ্ঞানীরা, নাম জানলে চমকে যাবেন আপনিও

অভিজিৎ দাস | ০১ আগস্ট ২০২৫ ১৯ : ০৯Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: আলুর যাত্রা শুরু হয়েছিল ৯০ লক্ষ বছর আগে। এর শিকড়ের সন্ধান করতেই খুঁজে পাওয়া গেল সেটির এক পূর্বপুরুষকে। আলুর সঙ্গে আকাশ পাতাল তফাত এমন একটি জিনিস যে এই সবজি তৈরিতে ভূমিকা রাখতে পারে তা কল্পনা করাও কঠিন।

বিজ্ঞানীরা আলুর উৎপত্তি কীভাবে হয়েছিল তা অবশেষে খুঁজে বার করেছেন। দেখা যাচ্ছে, এর অন্যতম অভিভাবক হল টমেটো। আশি থেকে নব্বই লক্ষ বছর আগে, টমেটো এবং আলুর মতো দেখতে একটি প্রজাতি ছিল। এই সাধারণ সবজিটির বংশ বেশ বিভ্রান্তিকর। এটি পেটোটা নামক প্রজাতির একটি ধারার অন্তর্ভুক্ত। বিজ্ঞানীদের  বিশ্বাস, টমেটোর পূর্বপুরুষরা বন্য আলুর একটি প্রজাতি ইটুবেরোসামের সঙ্গে মিলিত হওয়ার পরেই বর্তমান প্রজাতির আলুর জন্ম। পরবর্তীটি মধ্য চিলিতে পাওয়া যায়। এই আন্তঃপ্রজননই আজকের আলু জন্মের কারণ। আন্দিজে জন্মানো বন্য টমেটো যখন বন্য আলু প্রজাতির সঙ্গে মিলিত হয়, তখন পেটোটা বংশে জিনের একটি নতুন সংমিশ্রণের জন্ম হয়। এর থেকেই বর্তমান আলুর উৎপত্তি। আধুনিক টমেটো এবং ইটুবেরোসাম উদ্ভিদের পূর্বপুরুষদের মধ্যে টিউবার্স (উদ্ভিদ পুষ্টির সঞ্চয় স্থান হিসেবে যে ধরণের বর্ধিত কাঠামো ব্যবহার করে) পাওয়া যায়নি। হাইব্রিড উৎপাদনের জন্য আন্তঃপ্রজননের পর থেকে উভয় বংশেই তাদের কখনও দেখা যায়নি। 

আরও পড়ুন: ফ্রান্স, ব্রিটেন এবং অস্ট্রেলিয়া আর খ্রিস্টান-সংখ্যাগরিষ্ঠ দেশ নয়, তরতরিয়ে বৃদ্ধি পেয়েছে মুসলিম জনসংখ্যা

গবেষকরা বলেছেন যে দু’টি পৃথক প্রজাতি একে অপরের সঙ্গে মিলিত হলে কীভাবে সম্পূর্ণ নতুন কিছু তৈরি হতে পারে তা আশ্চর্যজনক। বৃহস্পতিবার (৩১ জুলাই) সেল জার্নালে এই ফলাফল প্রকাশিত হয়েছে।

শেনজেনের কৃষি জিনোমিক্স ইনস্টিটিউটের অধ্যাপক সানওয়েন হুয়াং এই গবেষণার নেতৃত্ব দিয়েছেন। একটি বিবৃতিতে তিনি বলেছেন, “আমরা অবশেষে আলু কোথা থেকে এসেছে তার রহস্যের সমাধান করতে পেরেছি।” তিনি বলেন, “আমাদের অনুসন্ধানগুলি দেখায় যে কীভাবে প্রজাতির মধ্যে সংকরায়নের ঘটনা নতুন প্রজাতির বিবর্তনের সূত্রপাত করতে পারে, যার ফলে আরও বেশি প্রজাতির উদ্ভব হতে পারে।” তাঁর উত্তর, “টমেটো হল মা এবং ইটুবেরোসাম হল পিতা।” আলুর পিতা আজকের আলুর থেকে মূলত আলাদা। মাটির উপরে দেখতে একই রকম হলেও, ইটুবেরোসামের পাতলা ভূগর্ভস্থ কাণ্ড রয়েছে এবং কোনও স্টার্চযুক্ত আলুর কন্দ নেই। 

আলুর জন্ম কীভাবে হয়েছিল তা গবেষণা করার সময় গবেষকরা টমেটোর দিকে ঝুঁকলেন। এটি সম্পূর্ণ ভিন্ন প্রজাতি এবং আসলে একটি ফল। কিন্তু হুয়াং জানিয়েছে, টমেটো বেগুন এবং তামাকের মতো একই পরিবারের অন্তর্ভুক্ত। তাঁর সংযোজন, “কিন্তু টমেটো, আলু এবং ইটুবেরোসাম জিনগতভাবে সবচেয়ে কাছাকাছি।” এর পরেই তাঁরা এই বিষয়টি আরও খতিয়ে দেখার সিদ্ধান্ত নেন।

বিশ্লেষণে দেখা গিয়েছে, ৯০ লক্ষ বছর আগে ঘটে যাওয়া একটি ঘটনার ফলে আলুর সৃষ্টি হয়েছিল। গবেষকরা পেটোটায় ‘মোজাইকের মতো’ জিনগত নিদর্শন শনাক্ত করেছেন। যার অর্থ হল, টমেটো এবং ইটিউবেরোসাম উভয়ের কাছ থেকে উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত ডিএনএ-র একটি সমান মিশ্রণ ছিল। ইটিউবেরোসাম এবং টমেটোর মধ্যে প্রাচীন সংকরায়ন ঘটনাটি সম্ভব হয়েছিল কারণ এক কোটি ৩০ লক্ষ থেকে এক কোটি ৪০ লক্ষ বছর আগে তাদের একটি সাধারণ পূর্বপুরুষ ছিল। এই শেষ পূর্বপুরুষটি অদৃশ্য হয়ে যাওয়ার পরেও, টমেটো এবং ইটিউবেরোসাম কিছু জিনগত বৈশিষ্ট্য রয়ে যায়। যার ফলে তারা ৫০ লক্ষ বছর পরে একে অপরের সঙ্গে সঙ্গম করতে সক্ষম হয়েছিল। এর ফলে জিনের পরিবর্তন ঘটে এবং নতুন বংশ দ্বারা টিউবার্স তৈরি হয়। টমেটো বংশের একটি জিন, SP6A, আলুতে টিউবার্স তৈরির নির্দেশাবলী দিয়ে থাকে।

গবেষণায় বলা হয়েছে যে, এই সংকরায়ন থেকে তৈরি হওয়া আলুগুলি কঠোর জলবায়ুতে আরও সহনশীল। এগুলি পুষ্টি এবং জল সঞ্চয় করতে পারত। যদিও ইটিউবেরোসাম এবং টমেটো গাছের ক্ষেত্রে এটি সত্যি ছিল না। এর ফলে তারা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে এবং ইটিউবেরোসাম এবং টমেটো গাছের সঙ্গে মিলন রোধ করে। এইভাবে পেটোটা সম্পূর্ণ নতুন বংশে বিকশিত হয়, যার ফলে আমাদের আলুর জন্ম হয়।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া