শুক্রবার ০১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | পৃথিবীর এই একটি মাত্র দেশে নেই কোনও মশা! কোথায় বলুন তো? জানলে অবিশ্বাস্য মনে হবে

নিজস্ব সংবাদদাতা | ০১ আগস্ট ২০২৫ ১৮ : ১৮Soma Majumder

ঘরে, বাইরে সবর্ত্র মশার আনাগোনা নিত্যদিন। শীত, গ্রীষ্ম বা বর্ষা যে কোনও ঋতুতে দিন-রাত মশার দাপাদাপিতে অস্থির মানুষ। মশা তাড়ানোর ধূপ, কয়েল, স্প্রে, র্যাকেটের বিজ্ঞাপনে চারদিক ছয়লাপ। কিন্তু যতই চেষ্টা করুন, মশার হাত থেকেও যেন নিস্তার নেই। গুরুত্বপূর্ণ কাজের মাঝে হোক কিংবা নির্জনে নিরিবিলি অবসরে সময় কাটানো কিংবা রাতে সবে তন্দ্রাচ্ছন্ন হয়েছেন, ওমনি কানের কাছে মশার উৎপাত থেকে রেহাই নেই। ভারত তো বটেই মশার দাপট থেকে বাঁচতে পারেনি সুইজারল্যান্ড, আয়ারল্যান্ড কিংবা আমেরিকার মতো দেশগুলোও। তবে জানেন কি এই বিশ্বে এমন একটি দেশ রয়েছে যেখানে নেই একটিও মশা। হ্যাঁ ঠিকই পড়ছেন। শুধু মশা নয়, সেখানে একটি পোকামাকড়র, সাপেরও দেখা মিলবে না। এমনকী মশা বা পোকামাকড় সম্পর্কে সেদেশের মানুষের তেমন কোনও ধারণাও নেই।

মশাহীন সেই দেশটির নাম হল আইসল্যান্ড। উত্তর আটলান্টিক মহাসাগরে অবস্থিত এটিই এটিই বিশ্বের একমাত্র মশামুক্ত দেশ। যেখানে জনসংখ্যার প্রায় ১,৩০০ প্রজাতির প্রাণী থাকলেও মশার কোনও চিহ্নও নেই। আইসল্যান্ডের প্রতিবেশী নরওয়ে, ডেনমার্ক, স্কটল্যান্ড আইসল্যান্ডে কেন মশা নেই তা একটি রহস্যই বটেই। কিন্তু কী কারণে এখানে একটিও মশা নেই বলুন তো? আসলে মশার বংশবৃদ্ধির জন্য অগভীর জলাশয় কিংবা জমা স্থির জলের প্রয়োজন হয়। সেখানে মশা ডিম পাড়ে এবং সেই ডিম থেকে জন্মায় লার্ভা। এই মশার লার্ভা জন্মানোর জন্য একটি নির্দিষ্ট তাপমাত্রায় একটি নির্দিষ্ট সময় ধরে জমে থাকা জলের প্রয়োজন হয়। মশার জীবনচক্র পরিপূরণের জন্য এই আইসল্যান্ডে কোনও স্থির জলাশয় নেই। ফলে সেদেশে মশা বংশবৃদ্ধি করতে পারে না। 

আরও পড়ুনঃ শরীরের জন্য ভাল ভেবে মনের সুখে খাচ্ছেন মাখানা? আদৌ কি এই খাবার স্বাস্থ্যকর! জানেন কাদের খেলেই চরম বিপদ?

মশা না থাকার আরও একটি কারণ হল আইসল্যান্ডের তাপমাত্রা। এখানে কখনও কখনও তাপমাত্রা মাইনাস ৩৮ ডিগ্রি সেলসিয়াসে গিয়ে পৌঁছায়। ফল সামান্য জলও অতি দ্রুত জমে যায়। এই কারণে এখানে মশার দাপট নেই। এছাড়াও আইসল্যান্ডের জল, মাটি এবং সাধারণ বাস্তুতন্ত্রের সংমিশ্রণ মশাদের জন্মের জন্য সহায়ক নয়।


পৃথিবীতে মশার বয়স ৩০ কোটি বছরেরও বেশি। বিশ্বব্যাপী মশার ৩,৫০০ টিরও বেশি প্রজাতি রয়েছে। বিজ্ঞানীদের মতে মশা ভেজা আর্দ্র পরিবেশে বাঁচে কিন্তু ঠাণ্ডায়ও বাঁচতে পারে। আইসল্যান্ডের জল এবং মাটির রাসায়নিক গঠন মশার প্রজননের জন্য উপযুক্ত নয়। কিন্তু কেন তা এখনও রহস্য যা বিজ্ঞানীরা কয়েক দশক ধরে সমাধান করার চেষ্টা করছেন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া