শুক্রবার ০১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | আগস্টে শুভ যোগে চমকাবে ৫ রাশির ভাগ্য! আসবে অঢেল টাকা, মিলবে কাঙ্খিত পদোন্নতি, কাদের আসছে সুখের দিন?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: সোমা মজুমদার ০১ আগস্ট ২০২৫ ১৬ : ৪৪Soma Majumder

বৈদিক জ্যোতিষশাস্ত্রে গ্রহদের রাশি-নক্ষত্র পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কখনও কখনও গ্রহের ঘর বদলে বিশেষ যোগ তৈরি হয় যা ১২টি রাশির জীবনে শুভ-অশুভ প্রভাব ফেলে। আগস্ট মাসে একাধিক গ্রহ ঘর পরিবর্তনের করবে। চলতি মাসে সূর্য, বুধ, শুক্র গতি বা অবস্থান পরিবর্তন করতে চলেছে। যার ফলে পাঁচটি রাশির জীবনে ইতিবাচক প্রভাব পড়তে চলেছে।

আগামী ৯ আগস্ট কর্কট রাশিতে উদয় হবে বুধ। এরপর ১১ অগস্ট বুধ বক্রী চলন ছেড়ে মার্গী হবে। আগামী ১৭ অগস্ট কর্কট রাশি ছেড়ে কন্যা রাশিতে যাবে সূর্য। এরপর ২১ অগস্ট কর্কট রাশিতে প্রবেশ করবে শুক্র। মাসের শেষে ৩০ অগস্ট সিংহ রাশিতে গোচর করবে বুধ। একইসঙ্গে চলতি মাসে নিজের রাশি সিংহেও গোচর করবে সূর্য। ফলে রাজ রাজেশ্বর যোগ গঠন করবে গ্রহরাজ। আগস্টে বুধাদিত্য রাজযোগ ও লক্ষ্মী নারায়ণ রাজযোগের প্রভাবও থাকবে। 

সবমিলিয়ে এই মাসে পাঁচ রাশির বড়সড় বদল আসতে চলেছে। অর্থ-যশ-খ্যাতিতে ভরবে সেইসব রাশির জাতক-জাতিকাদের জীবন। তালিকায় আপনিও কি আছেন? জেনে নিন-

আরও পড়ুনঃ আজ রাহুর নক্ষত্রে শুক্রের গোচরে ৫ রাশির ‘গোল্ডেন টাইম’ শুরু! আগস্টের প্রথমেই উপচে পড়বে টাকা-বাড়ি-গাড়ির সুখ

মেষ - চলতি মাসে মেষ রাশির জাতক-জাতিকাদের ভাগ্য সহায় হবে। শিক্ষা কিংবা গবেষণার সঙ্গে যুক্ত ব্যক্তিরা উন্নতি করবেন। একাধিক শুভ যোগের প্রভাবে আধ্যাত্মিক ধারণায় বিশ্বাস বাড়বে। নতুন কোনও কাজের সঙ্গে যুক্ত হতে পারেন। পুরনো ঋণ শোধ করতে পারবেন। লটারির টিকিট কাটলে বাম্পার লাভ হতে পারে। কেরিয়ারে প্রভাবশালী কারওর সঙ্গে দেখা হতে পারে।

মিথুন- আগস্ট মাসে মিথুন রাশির জীবনে বদল আসতে চলেছে। আগামী কয়েক দিন অনেক দিনের অপূর্ণ ইচ্ছা পূরণ করতে পারবেন। আয়ের নতুন উৎস খুঁজে পাবেন। অর্থ উপার্জন একাধিক রাস্তা পাকা হবে। চাকরিতে নতুন সুযোগ পেতে পারেন। সামাজিক সম্পর্ক দৃঢ় করবে। মনে অযথা কোনও নেতিবাচক চিন্তার জায়গা দেবেন না। কর্মক্ষেত্রে কাজের প্রশংসা পেতে পারেন, বেতন বাড়ার সম্ভাবনা রয়েছে।

কন্যা- কন্যা রাশির জাতক-জাতিকাদের জন্য আগস্ট মাস শুভ হতে চলেছে। সমাজে সুখ্যাতি অর্জন করতে পারেন। আয়-ব্যয়ের সামঞ্জস্য রেখে সঞ্চয় করতে পারবেন। বিদেশ ভ্রমণের সুযোগ আসতে পারে। অর্থনৈতিক পরিস্থিতির উন্নতি হবে। সম্পর্কেও ইতিবাচক পরিবর্তন দেখা যাবে। সঙ্গীর সঙ্গে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। 

তুলা- আগস্ট মাসে তুলা রাশির জাত-জাতিকাদের আত্মবিশ্বাস বাড়াবে। যে কোনও কাজে ইতিবাচক মনোভাব থাকবে। কর্মক্ষেত্রে কাজের পরিবেশ অনুকূল থাকবে। সহকর্মীদের থেকে সহযোগিতা পাবেন। মানসিক শান্তি থাকবে। শরীর-স্বাস্থ্য আগের থেকে ভাল হবে। সমাজে মান-সম্মান বাড়বে। 

কুম্ভ - আগস্ট মাসে বৃষ রাশির জাতক-জাতিকাদের জীবনে সুদিন ফিরবে। এই রাশির জীবনে প্রেম, সৃজনশীলতা এবং সন্তান সংক্রান্ত বিষয় শুভ হতে চলেছে। সঙ্গীর সঙ্গে সম্পর্ক মজবুত হবে। সৃজনশীল কাজে সাফল্য পাবেন। শিক্ষার্থীরা বিদেশে পড়তে যাওয়ার সুযোগ পেতে পারেন। সিদ্ধান্ত গ্রহণ সহজ হবে। বিনিয়োগের পক্ষে দিনটি শুভ। সন্তানের থেকে কোনও সুখবর পেতে পারেন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া