শুক্রবার ০১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
অভিজিৎ দাস | ০১ আগস্ট ২০২৫ ১৬ : ৪৬Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: যুদ্ধ, অবৈধ অভিবাসন, ধর্মীয় রূপান্তর এবং বিভিন্ন সংঘাতের কারণে শরণার্থী সঙ্কটের মতো বিভিন্ন কারণে বিশ্বজুড়ে জনসংখ্যার একটি বড় পরিবর্তন ঘটছে। পিউ রিসার্চ সেন্টারের একটি নতুন সমীক্ষা অনুযায়ী, গত ১০ বছরে খ্রিস্টান-সংখ্যাগরিষ্ঠ দেশের সংখ্যা হ্রাস পেয়েছে। ব্রিটেন, ফ্রান্স এবং অস্ট্রেলিয়া সহ প্রধান পশ্চিমি দেশগুলিতে খ্রিস্টানরা আর সংখ্যাগরিষ্ঠ নয়।
পিউ রিসার্চার সমীক্ষা অনুযায়ী, ২০১০-২০২০ সালের মধ্যে খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ দেশের সংখ্যা চারটি কমেছে। যদিও খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ জনসংখ্যার দেশের সংখ্যা এখনও সর্বোচ্চ। সমীক্ষায় প্রকাশ করা হয়েছে যে ২০২০ সালে ২০১টি দেশের মধ্যে ১২০টিতে খ্রিস্টানরা সংখ্যাগরিষ্ঠ ছিল। অর্থাৎ, পৃথিবীর মোট দেশ ও অঞ্চলের প্রায় ৬০%। রিপোর্টে বলা হয়েছে, ২০১০ সালে সংখ্যাটি ছিল ১২৪।
আরও পড়ুন: বিমানে ১৩ নম্বর সারির আসন না থাকার রহস্য কী? কেন বেশিরভাগ বিমান সংস্থা এটি এড়িয়ে যায়?
সমীক্ষা অনুযায়ী, খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ দেশগুলিতে জনসংখ্যা হ্রাসের প্রধান কারণ হল সাম্প্রতিক বছরগুলিতে খ্রিস্টান ধর্ম ত্যাগ করেছেন অনেক লোক। সমীক্ষায় আরও বলা হয়েছে যে খ্রিস্টধর্ম ত্যাগকারীদের একটি বড় অংশ অন্য কোনও ধর্ম বিশ্বাস করেন না। এমনকি নাস্তিক হিসেবেও নিজেদের পরিচয় দেন না। সমীক্ষায় বলা হয়েছে যে সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তনগুলি লক্ষ্য করা গিয়েছে ব্রিটেন, অস্ট্রেলিয়া, ফ্রান্স এবং উরুগুয়েতে। এই দেশগুলিতে খ্রিস্টান ধর্মাবলম্বীরা আর সংখ্যাগরিষ্ঠ নন। শেষ এক দশকে প্রায় ৫০ শতাংশ কমেছে সেই জনসংখ্যা। নাস্তিকের সংখ্যা এবং কোনও ধর্মে বিশ্বাসী নন এমন জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে আশ্চর্যজনকভাবে।
উরুগুয়ে আমেরিকা মহাদেশের এক মাত্র অখ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ দেশ। এর জনসংখ্যার ৫২ শতাংশ কোনও ধর্মে নিজেদের পরিচয় দেন না। এই দেশে খ্রিস্টান জনসংখ্যা ৪৪ শতাংশে নেমে এসেছে। ২০২০ সালে এমন দেশের সংখ্যা বেড়ে ১০-এ দাঁড়িয়েছে, যেখানে ২০১০ সালে এই সংখ্যা ছিল সাতটি। ফ্রান্স, ব্রিটেন এবং অস্ট্রেলিয়ায় কোনও সংখ্যাগরিষ্ঠ ধর্মীয় গোষ্ঠী নেই। তবে, অধর্মীয় হিসাবে পরিচয় দেওয়া লোকের সংখ্যা খ্রিস্টানদের সংখ্যার কাছাকাছি বা তার চেয়ে বেশি বলে জানানো হয়েছে সমীক্ষায়।

পিউ রিসার্চের সমীক্ষা অনুযায়ী, ৫৩টি মুসমিল সংখ্যাগরিষ্ঠ দেশে মুসলিম ধর্মাবলম্বীদের জনসংখ্যায় কোনও পরিবর্তন হয়নি। দশ বছর আগে যা ছিল এখনও তাই-ই আছে। বিশ্বে মাত্র দু’টি হিন্দু দেশ আছে, ভারত এবং নেপাল। ভারতেই বিশ্বের হিন্দু জনসংখ্যার প্রায় ৯৫ শতাংশ বাস করে। যা বিশ্বের জনসংখ্যার প্রায় ১৫ শতাংশ। মরিশাসে হিন্দুরা বৃহত্তম ধর্মীয় গোষ্ঠী, কিন্তু সেই দেশে সংখ্যাগরিষ্ঠ নয়। সমীক্ষায় বলা হয়েছে, বিশ্বে মোট সাতটি বৌদ্ধ ধর্মবলম্বী দেশ রয়েছে। যদিও ইজরায়েল বিশ্বের একমাত্র ইহুদি জনসংখ্যার দেশ।
পিউ রিসার্চ সেন্টারের 'ইউরোপে ধর্ম' সমীক্ষা অনুযায়ী, গত দশ বছরে মোট খ্রিস্টান জনসংখ্যা প্রায় ৮.৮% কমে ৫০৫ মিলিয়নে দাঁড়িয়েছে। ইহুদি জনসংখ্যা ৮% কমে ১.৩ মিলিয়নে দাঁড়িয়েছে। কিন্তু, প্রায় অন্যান্য প্রধান গোষ্ঠীর জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে। ধর্মীয় সম্পৃক্ততা নেই এমন লোকের সংখ্যা ১৩০ মিলিয়ন থেকে বেড়ে ১৯০ মিলিয়নে দাঁড়িয়েছে, যা ৩৭% বৃদ্ধি পেয়েছে। আশ্চর্যজনকভাবে, মোট মুসলিম জনসংখ্যা ৩ কোটি ৯২ লক্ষ ৮০ হাজার থেকে বেড়ে ৪ কোটি ৫৫ লক্ষে পৌঁছেছে। অর্থাৎ ১৫.৯% বৃদ্ধি পেয়েছে। ইউরোপের তুলনামূলকভাবে কম হিন্দু জনসংখ্যাও ২০ মিলিয়নে পৌঁছেছে (৩০% বৃদ্ধি)।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?