শুক্রবার ০১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Whether your excreta is drowning in the water or not can tell a lot about your Gut Health

লাইফস্টাইল | মলত্যাগের পর পুরীষ ডুবছে না ভাসছে, সেটাই বলে দেবে পেটের হাল! ডুবন্ত বিষ্ঠা কীসের ইঙ্গিত জানেন?

আকাশ দেবনাথ | ০১ আগস্ট ২০২৫ ১৬ : ৩০Akash Debnath

আজকাল ওয়েবডেস্ক: দৈনন্দিন জীবনে এমন অনেক কিছুই ঘটে যা হয়তো সচেতন ভাবে আমরা অতটা পাত্তা দিই না। কিন্তু তার মধ্যেই লুকিয়ে থাকে নানা জৈবিক সঙ্কেত। মলত্যাগ তেমনই একটি বিষয়। এই দৈনন্দিন প্রাকৃতিক ক্রিয়াই অনেক সময় শরীর সম্পর্কে চুপিচুপি কিছু বার্তা দিয়ে দেয়। উদাহরণ হিসাবে বলা যায়, কখনও কি লক্ষ্য করেছেন মলত্যাগের পর সেই বিষ্ঠা কমোডের জলে ভাসছে না সোজা নিচে ডুবে যাচ্ছে? বিজ্ঞান কিন্তু বলছে, মল জলে ডুবে যাওয়া নিছকই দৈব ঘটনা নয়। বরং এর মাধ্যমে শরীর কিছু বলার চেষ্টা করছে।

মল ডুবে যাওয়ার মানে কী?
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, মলের ঘনত্ব এবং ভর নির্ভর করে মূলত তার উপাদানের উপর। যদি মলে ফাইবারের পরিমাণ কম হয় এবং তাতে বাতাস বা গ্যাসের পরিমাণও কম থাকে, তাহলে সেই মল ঘন ও ভারী হয়ে যায় এবং জলে ডুবে যায়। অর্থাৎ, ডুবে যাওয়া মল মানেই মলের মধ্যে ফাইবার কম এবং জলীয় অংশও তুলনামূলকভাবে কম।
আরও পড়ুন: ভাইরাল ‘আপত্তিকর’ ভিডিও! দশ নায়িকার গোপন মুহূর্ত ফাঁস হওয়ায় কম্পন বলিউডে
একজন সাধারণ সুস্থ মানুষের মল সাধারণত হালকা হয় এবং কিছুটা ভেসে থাকে। যদি নিয়মিত মল কমোডের সাইফনে জমা ডুবে যায়, তবে তার নেপথ্যে বেশ কিছু কারণ থাকতে পারে।
১. ফাইবারের ঘাটতি: খাদ্যতালিকায় পর্যাপ্ত ফল, শাকসবজি, বাদাম বা শস্যজাত ফাইবার না থাকলে মল শক্ত ও ঘন হয়ে যায়। এই ঘনত্বই তাকে জলে ডুবিয়ে দেয়।২. জল খাওয়ার অভাব: সারাদিন কম জল পান করলে খাবার অন্ত্রের মধ্য দিয়ে যাওয়ার সময় খাবার থেকে শরীর বেশি বেশি পরিমাণে জল শুষে নেয়, ফলে মল আরও কঠিন ও ভারী হয়ে যায়।
৩. হজমের সমস্যা: আমরা অনেক সময় তাড়াহুড়োতে ভাল করে খাবার চিবিয়ে খাই না। আবার কখনও কখনও এমন কিছু খেয়ে ফেলি যা হজম করা কঠিন। এহেন খাদ্য যদি সম্পূর্ণরূপে হজম না হয়, তবে তা মলে পরিণত হয়ে ভারী হয়ে যেতে পারে। এই ক্ষেত্রেও মল জলে ডুবে যায়।
৪. পুষ্টির অভাব বা অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস: প্রসেসড ফুড বা জাঙ্ক ফুডে ফাইবার খুবই কম থাকে। অন্যদিকে এই ধরনের খাবারে প্রচুর ক্যালোরি থাকে কিন্তু পরিপাকতন্ত্রকে সাহায্য করে এমন উপাদান থাকে না। ফলে খাবার হজম হয় না এবং মল ভারী হয়।
৫. হজমের সমস্যার ইঙ্গিত: যদি পাচনতন্ত্রে কোনও অসুবিধা থাকে, কিংবা তাতে গ্যাস না তৈরি হয়, তাহলে মলে বাতাসের পরিমাণ কমে যায়। সেটাও মল ডুবে যাওয়ার কারণ হতে পারে।
ডাক্তারের পরামর্শ নেবেন কখন?
যদি মাঝে মাঝে মল ডুবে যায়, চিন্তার কিছু নেই। তবে যদি দেখা যায়, দিনের পর দিন একই ঘটনা ঘটছে বা তার সঙ্গে পেটে ব্যথা, অম্বল, অস্বস্তি, বা হঠাৎ ওজন কমে যাওয়ার মতো উপসর্গ দেখা দিচ্ছে তখন অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। বিশেষত মলের যদি রঙ খুব গাঢ় বা কালচে হয়, অথবা মলে রক্তের ছাপ থাকে, তাহলে গ্যাস্ট্রোইনটেস্টিনাল সমস্যা বা রক্তপাতের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না।

সমাধান কী?
দেহ সুস্থ রাখতে দিনে অন্তত ২৫ থেকে ৩০ গ্রাম ফাইবার খাওয়া উচিত। প্রতিদিন ২.৫ থেকে ৩ লিটার জল খাওয়ার অভ্যেস গড়ে তুলতে হবে। সঙ্গে হাঁটা, হালকা ব্যায়াম ও দুশ্চিন্তা কমানো এগুলিও হজমশক্তি বাড়াতে সাহায্য করে। সব মিলিয়ে আপনার মল ডুবছে না ভাসছে, সেটা যাচাই করা কোনও লজ্জার বিষয় নয়। বরং এটি শরীরের খেয়াল রাখার একটি সম্ভাব্য উপায়। সচেতন হলে অনেক বড় সমস্যা এড়ানো সম্ভব।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া