শুক্রবার ০১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
সোমা মজুমদার | ০১ আগস্ট ২০২৫ ১৫ : ৩৯Soma Majumder
আমাদের হাতের কাছে এমন অনেক উপাদান রয়েছে যা শুধু শরীর নয়, মনেরও খেয়াল রাখে। তাই তো ওষুধ ছাড়াও যুগ যুগ ধরে ঘরোয়া টোটকার উপরও ভরসা রাখেন অনেকে। বহু ভেষজ গুণে সমৃদ্ধ তুলসী পাতা তেমনই একটি উপাদান। ভারতে তুলসী পাতা খাওয়ার চল বহু পুরনো। আয়ুর্বেদ শাস্ত্র বলছে, রোজ তুলসী পাতা খেলে কোনও মরশুমি রোগ ছুঁতে পারে না। নানা অসুখবিসুখে তো বটেই, তুলসী পাতা মন ভাল রাখতেও সাহায্য করে। এমনকী কোনও ওষুধ কিংবা থেরাপি ছাড়া মানসিক চাপও কমিয়ে দিতে পারে এই পাতা। গবেষণায় উঠে এসেছে এমনই অবিশ্বাস্য তথ্য।
সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে যে, তুলসী পাতা মাত্র ৪০ মিনিটের মধ্যে কর্টিসলের মাত্রা ৩৬% কমাতে পারে! আর এই কর্টিসলের ক্ষরণ বাড়লেই মানসিক চাপ, উদ্বেগ বাড়তে থাকে। আসলে কর্টিসল হল অ্যাড্রিনাল গ্রন্থি থেকে উৎপাদিত একটি হরমোন যা সাধারণত 'স্ট্রেস হরমোন' নামে পরিচিত। এটি শরীরে মানসিক চাপের কারণেই নিঃসৃত হয়। দীর্ঘদিন উদ্বেগ-দুশ্চিন্তার কারণে যদি কর্টিসলের মাত্রা বেশি থাকে, তাহলে বিভিন্ন ধরনের দীর্ঘস্থায়ী অসুস্থতা, অটোইমিউন রোগ, ওজন বেড়ে যাওয়া বিশেষ করে মুখ এবং পেটে মেদ জমা, উদ্বেগ, বিষণ্ণতা, অনিদ্রা, ক্লান্তি, চুল পড়া, ব্রেন ফগ, মাথাব্যথা এবং আরও অনেক স্বাস্থ্য কিছুর ঝুঁকি বাড়ে। আর শরীরে এই কর্টিসলের মাত্রাই চটজলদি কমিয়ে দিতে পারে তুলসী।
মানসিক চাপ কমাতে ঠিক কীভাবে কাজ করে তুলসী পাতা? আসলে তুলসী একটি অভিযোজিত ভেষজ। যার মধ্যে ইউজেনল, ক্যাম্ফেইন, সিনেওল, ক্যাম্ফরের মতো এমন কয়েকটি উপাদান যেমন যা মানসিক চাপ কমাতে সহায়ক। সেই কারণে তুলসী পাতা মাইগ্রেনের সমস্যাও কমাতে পারে বলে দাবি গবেষকদের।

কর্টিসলের ক্ষরণ নিয়ন্ত্রণ করতে অনেকে স্টেরয়েড জাতীয় ওষুধ খান। যা বেশি খেলে অন্য পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে। এক্ষেত্রে তুলসীপাতা খেলে দারুণ উপকার পাওয়া যায়। গবেষকদের দাবি, কোনও রকম পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই তুলসী পাতা শরীরে স্ট্রেস হরমোনের ক্ষরণ নিয়ন্ত্রণ করে এবং অত্যধিক উত্তেজনাও কমায়। গবেষণা দেখা গিয়েছে, তুলসীপাতা খাওয়ার ৪০ মিনিটের মধ্যে দুশ্চিন্তা, অস্থিরতা কমে। এমনকি ৮ সপ্তাহ পর শরীরে কর্টিসল হরমোন ক্ষরণের মাত্রা পুরোপুরি নিয়ন্ত্রণে চলে আসে। শরীর-মন থাকে চনমনে।
তুলসী পাতার মধ্যে অ্যান্টিঅক্সিড্যান্ট ও অ্যান্টিইনফ্লেমেটরি উপাদান রয়েছে। তাই রোজ তুলসী পাতা খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা, হজম ক্ষমতা বাড়ে। ব্যাকটেরিয়া, ভাইরাসের আক্রমণ ঠেকাতে ও প্রদাহ কমাতে এই ভেষজ খুবই কার্যকর। তুলসী চিবিয়ে খাওয়া ছাড়াও রস কিংবা জলে ফুটিয়ে খেলেও উপকার পাবেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?