শুক্রবার ০১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
রিয়া পাত্র | ০১ আগস্ট ২০২৫ ১৫ : ৩৩Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: বিজ্ঞানের যুগেও বিস্তর জলঘোলা, আলোচনা ভবিষ্যদ্বাণী নিয়ে। বাবা ভাঙ্গা, জাপানের বাবা ভাঙ্গার পর এবার আলোড়ন দ্য সিম্পসন্স কার্টুন শো নিয়ে। আলোচনা যদিও এই প্রথম নয়। এর আগেও আলোচনায় উঠে এসেছে এই শো।
এক সময়ের অতি জনপ্রিয় এই কার্টুন শো ঘরে ঘরে পৌঁছে গিয়েছিল নানা মজার কাণ্ডকারখানার জন্য। ১৯৮৯ সালে ম্যাট গ্রোইনিং এই কার্টুন শো-এর সূচনা করেন। ফক্স ব্রডকাস্টিং কোম্পানির জন্যই ম্যাট তৈরি করেছিলেন এই শো। কিন্তু হাসি-মজার নানা ঘটনার সঙ্গেই এই কার্টুন শো উদ্বেগ বাড়ায় অন্য কারণে।
কারণ, ওই কার্টুন শো-তে নানা সময়ে দেখা গিয়েছে এমন অনেক বিষয় ভবিষ্যতে সত্যি হিসেবে ঘটে গিয়েছে। তালিকা লম্বা। আন্তর্জাতিক সংবাদ সংস্থা সূত্রে খবর, ২৪ বছর আগের একটি এপিসোডে দেখানো হয়েছিল একদিন ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্রপতি হবেন। ঘটেও ঠিক তাই। ২৩ বছর আগের একটি এপিসোডে টাইটানিকের ধ্বংসাবশেষ খুঁজতে যাওয়ার ঘটনার কথা দেখানো হয়েছিল ওই শো-তে। ২০২৩ সালে ওই শো-তে যা দেখানো হয়েছিল, ঠিক তাই ঘটে। নানা বিষয় বারে বারে মিলে যাওয়ায়, এক সময় প্রশ্ন জাগে, তাহলে কি ম্যাট ভবিষ্যৎ দেখতে পেতেন? যা ঘটবে ভবিষ্যতে, তাই দেখিয়ে সতর্ক করতে চাইতেন সাধারণ মানুষকে, তাঁর শো-র মাধ্যমে। এছাড়াও একাধিক বিষয় তাঁরা ঘটার বহু আগেই জেনে গিয়েছিলেন বলে দাবি করেন এই শো-এর অনুরাগীরা।
আচমকা আবার চর্চায় ওই কার্টুন শো। কেন? কারণ সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিও। যদিও ওই ভিডিও-র সত্যতা যাচাই করেনি আজকাল ডট ইন। তবে সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা গিয়েছে, একটু কার্টুন চরিত্রকে দেখা যাচ্ছে, যার আদত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো। ব্যাকগ্রাউন্ডে বলতে শোনা যাচ্ছে, ২০২৫ সালেই বুকে ব্যথা নিয়ে মারা যেতে পারেন রাষ্ট্রপতি। ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া ওই ভিডিও একটি এগোতেই শোনা যায়, ১৫ বছরেরও বেশি সময় আগে সম্প্রচারিত একটি প্রায় ভুলে যাওয়া পর্বে ‘প্রেসিডেন্সিয়াল ডেথ’-এর ভবিষ্যদ্বাণী করা হয়েছিল। এটিকে অনুষ্ঠানের ‘সবচেয়ে বিরক্তিকর ভবিষ্যদ্বাণীগুলির মধ্যে একটি’ বলে অভিহিত করে, ভয়েসওভারটি ঘটনাটি কীভাবে ঘটেছিল তা বর্ণনা করতে থাকে।
বলতে শোনা যায়, ‘উজ্জ্বল কমলা ত্বক, সোনালী চুল এবং অস্থির মেজাজের একজন বিতর্কিত রাষ্ট্রপতিকে হোয়াইট হাউসের মধ্য দিয়ে একা হেঁটে যেতে দেখানো হয়েছে।‘ তারপরে কণ্ঠস্বরটি দাবি করে, যেমনটি পর্বে দেখা গিয়েছিল, ‘হঠাৎ, রাষ্ট্রপতি ব্যথায় তার বুক চেপে ধরেন এবং তারপর সরাসরি জাতীয় সম্প্রচারের সময় তিনি লুটিয়ে পড়েন। রাষ্ট্রপতিভবনের করিডোর জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং চিকিৎসা কর্মীদের ডাকা হয়, যাদের মধ্যে একজন চিৎকার করে বলে ওঠেন’। ভিডিওতে বলা হচ্ছে, সম্প্রচারিত ভিডিওগুলির মধ্যে, ওই এপিসোডটি নেই। কিন্তু ছিল। একই সঙ্গে দাবি করা হচ্ছে, মার্কিন মুলুকে জোর জল্পনা, বর্তমান প্রেসিডেন্ট না কি হৃদয়ের সমস্যায় ভুগছেন। নিজদের বক্তব্যের প্রেক্ষিতে, ক্লিপটিতে এরপর ওই কার্টুন শো-এর অন্যান্য পর্বের ভবিষ্যদ্বাণীগুলিকে বাস্তব জগতের সাথে সংযুক্ত করে, উল্লেখ করে যে রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি হৃদরোগে আক্রান্ত হয়েছেন।

একই সঙ্গে উল্লেখ্য, সম্প্রতি হোয়াইট হাউস ট্রাম্পের অসুস্থতার বিষয় নিশ্চিত করেছে। তাঁর কী হয়েছে, সেই বিষয়েও নিশ্চিত তথ্য দেওয়া হয়, জানানো হয় ক্রনিক ভেনাস ইনসাফিসিয়েন্সিতে ভুগছেন তিনি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?