সোমবার ২৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

কলকাতা | ম্যাট্রিমনি সাইটে আলাপ, তরুণীর ডাকে ছুটেছিলেন সোজা হোটেলের ঘরে, খাস কলকাতায় তরুণের সঙ্গে যা হল….

Reporter: গোপাল সাহা | লেখক: কৌশিক রয় ০১ আগস্ট ২০২৫ ১৫ : ২৪Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: অনলাইন ম্যাট্রিমনি সাইটে আলাপের পর সরাসরি সাক্ষাতের নামে ডেকে এক ব্যক্তিকে চায়ে মাদক মিশিয়ে অজ্ঞান করে সর্বস্ব লুটের চাঞ্চল্যকর অভিযোগ উঠল মহিলার বিরুদ্ধে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, জিয়া সিং নামে এক মহিলার সঙ্গে পরিচয় হয়েছিল নিউ ব্যারাকপুরের লেনিনগড়ের বাসিন্দা সুদীপ বসুর। জানা গিয়েছে, গত জুলাই মাসের ১ তারিখে তাঁদের আলাপ হয় বাংলা ম্যাট্রিমনি সাইটের মাধ্যমে। এরপরেই ওই মহিলা তাঁকে সরাসরি সাক্ষাতের প্রস্তাব দেন। সুদীপ গত ২৬ জুলাই দমদম এয়ারপোর্ট সংলগ্ন একটি হোটেলে যান ওই মহিলার সঙ্গে দেখা করার জন্য। সেখানে ওই মহিলা তাঁকে চা খাওয়ার প্রস্তাব দেন। কিন্তু চা পান করার পরেই অজ্ঞান হয়ে পড়েন সুদীপ।

যখন জ্ঞান ফেরে তখন তিনি দেখতে পান তাঁর মানিব্যাগ, মোবাইল ফোন সহ সমস্ত কিছু চুরি হয়ে গেছে। ঘটনার পর ওই মহিলার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হন ওই ব্যক্তি। শেষপর্যন্ত তিনি গত ২৭ জুলাই বিমানবন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ভারতীয় ন্যায় সংহিতা আইনের ধারায় মামলা রুজু করে পুলিশ। ঘটনার তদন্তে নেমে ওই মহিলাকে ধরার জন্য ফাঁদ পাতে পুলিশ। ম্যাট্রিমনি সাইট থেকে মহিলার নম্বর সংগ্রহ করে ফের দেখা করার প্রস্তাব দেওয়া হয়।

অভিযুক্ত মহিলা আড়াই নম্বর এয়ারপোর্ট গেট এলাকায় দেখা করতে এলে পুলিশ তাঁকে হাতেনাতে গ্রেপ্তার করে। পরদিন অভিযুক্তকে ব্যারাকপুর আদালতে তোলা হয় এবং পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়। জিজ্ঞাসাবাদে ধৃত মহিলা জানায়, চুরি করা মোবাইল ফোন বাংলাদেশে পাচার করতেন তিনি। সেই মোবাইল বিক্রি করতেন মাহমুদুল হাসান নামে এক ব্যক্তির কাছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তির বাড়ি রাজশাহীর বাঘা এলাকায়। পুলিশ এই তথ্যের ভিত্তিতে গত ৩০ জুলাই দমদম রেলওয়ে স্টেশন এলাকা থেকে মাহমুদুল হাসানকে গ্রেপ্তার করে।

ইতিমধ্যেই, ওই ব্যক্তিকে ছ’দিনের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পুলিশি তদন্তে জানা গিয়েছে, ওএলএক্স অ্যাপের মাধ্যমে জিয়া সিংহের সঙ্গে মাহমুদুলের পরিচয় হয়েছিল। তিনি জানিয়েছেন, মহিলার কাছ থেকে অন্তত ১০টি মোবাইল ফোন সংগ্রহ করেছেন তিনি। পরে তা বাংলাদেশে নিয়ে গিয়ে বিক্রি করেছেন। ফোন সংগ্রহ করতে ভারতে আসার সময় তিনি বিভিন্ন গেস্ট হাউসে থাকতেন। এবার তিনি পার্ক স্ট্রিটের এক গেস্ট হাউসে ছিলেন তিনি। পুলিশ ফাঁদ পেতে তাকে হাতেনাতে গ্রেপ্তার করে। এই ঘটনায় পুলিশের তরফে জানানো হয়েছে, পুরো চক্রটির সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে তদন্ত এখনও চলছে। অভিযুক্ত মহিলা ও তার সহযোগীকে হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করছে বিমানবন্দর থানার পুলিশ।

প্রসঙ্গত, কিছুদিন আগে এই ম্যাট্রিমনি সাইটের মাধ্যমেই বড়সড় সাইবার প্রতারণার শিকার হন হুগলির এক তরুণী। ম্যাট্রিমনি সাইটে ব্যবসায়ী পরিচয় দিয়েছিল এক যুবক। তার সঙ্গেই বিয়ের কথা চলছিল। মাঝপথে তরুণীর পরিবারের থেকে কয়েক লক্ষ টাকা হাতিয়ে গায়েব সে। মাথায় হাত গোটা পরিবারের। ম্যাট্রিমনি সাইটে ওই যুবক ভুয়ো অ্যাকাউন্ট খুলেছিল। বিয়ের কথাবার্তা বলে লক্ষ লক্ষ টাকা হাতানোর পরিকল্পনাও ছিল। এই কাজে তাকে সাহায্য করেছে আরও একাধিকজন। পুলিশ জানায়, যাদের গ্রেপ্তার করা হয়েছে, তাদের ম্যানেজার হিসাবে তরুণী ও তাঁর পরিবারকে পরিচয় দিয়েছিল ওই প্রতারক। ঘটনায় মামলা রুজু করে তদন্ত জারি রেখেছে পুলিশ।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া