শুক্রবার ২২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

কলকাতা | Mamata Banerjee: পড়ুয়াদের সহায়তায় যোগ্যশ্রী প্রকল্পের সূচনা মুখ্যমন্ত্রীর

Riya Patra | ০৮ জানুয়ারী ২০২৪ ১৩ : ২৪Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: ১ থেকে ৭ জানুয়ারি রাজ্যের প্রতি বিদ্যালয়, কলেজ, বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। আজ তার সমাপনী অনুষ্ঠান উদযাপনে ধনধান্য প্রেক্ষাগৃহে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মুখ্যমন্ত্রী বক্তব্যের শুরুতেই জানান, প্রতি বছর ১ থেকে ৭ জানুয়ারি স্টুডেন্টস উইক পালন করবে। স্টুডেন্টসদের স্কলারশিপ সহ সমস্ত কিছু এই সময়ের মধ্যে দিতে হবে বলেও উল্লেখ করেন তিনি। আজকের বক্তব্যে তিনি তৃণমূল জামানায় রাজ্যের পড়ুয়াদের জন্য সরকারের পক্ষ থেকে গৃহীত একাধিক প্রকল্পের কথা উল্লেখ করেন। বলেন কীভাব এই প্রকল্পগুলির সহায়তায় এগিয়ে চলেছে পড়ুয়ারা, চিন্তা কমছে পরিবারের। মুখ্যমন্ত্রী বলেন, অনেকেই এখানকার শিক্ষাকে অবহেলা করেন, ভাল ইংরেজি না পারলে অবহেলা করা হয়। তারপরেই বেশ কিছু তথ্য তুলে ধরেন। যেমন জানান, বাম জামানায় পঞ্চম শ্রেণি পর্যন্ত ইংরেজি তুলে দেওয়া হয়েছিল, তৃণমূল সরকার তা চালু করে। তৃণমূল সরকার রাজ্যে একাধিক ইংরেজি মিডিয়াম স্কুল চালু করে বলেও জানান তিনি। রাজ্যের পড়ুয়ারা নানা স্তরে রাজ্য সরকারের পক্ষ থেকে যে নানা সুবিধা, স্কলারশিপ পেয়ে থাকে, সেগুলির তথ্য উল্লেখ করেন তিনি। ধন্যধান্য অডিটোরিয়াম থেকে সোমবার যোগ্যশ্রী প্রকল্প চালু করেন তিনি। এই প্রকল্পের আওতায় এবার থেকে তফশিলি জাতি এবং জনজাতিভুক্ত পড়ুয়াদের জয়েন্ট এবং বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য এবার থেকে বিনামূল্যে প্রশিক্ষণ দেবে সরকার। মুখ্যমন্ত্রী বলেন, "এরা একদিন যোগ্য হয়ে উঠবে।" এই প্রকল্পে কীভাবে সহায়তা পাবে পড়ুয়ারা? মুখ্যমন্ত্রী বিস্তারিত জানালেন, জেলায় জেলায় শুরু হবে প্রশিক্ষণ সেন্টার, চাকরির পরীক্ষার ট্রেনিং-এর জন্য জেলায় দুটি করে মোট ৪৬টি সেন্টার তৈরি করা হবে। প্রায় সাড়ে চার হাজার পড়ুয়া এই সুযোগ পাবেন বলেও উল্লেখ করেন তিনি। একই সঙ্গে মুখ্যমন্ত্রী জানান, আজ থেকে চালু হল স্টুডেন্ট ইন্টার্নশিপ স্কিম। মুখ্যমন্ত্রী জানান,"ছাত্র যৌবন থেকেই ছেলে মেয়েরা সরকারি কাজের সঙ্গে প্রশিক্ষণ নিতে পারবে, তাতে সফল হলে পাবে সার্টিফিকেট। আড়াই হাজার ছাত্র ছাত্রীকে এক বছরের জন্য ইন্টার্ণশিপ দেওয়া হচ্ছে।" তাছাড়াও তারা ভাল কাজ করলে যোগ্যতার মাপকাঠিতে বিচার করে কাজে পুনর্বহাল করা হতে পারে, ইন্টার্নশিপ সময় পড়ুয়াদের ১০ হাজার করে দেওয়া হবে বলেও উল্লেখ করেন। এই স্কিমে মূলত ২৫০০ জন পড়ুয়া ব্লক স্তর থেকে শুরু করে বিভিন্ন রাজ্য সরকারি দপ্তরের স্তর পর্যন্ত নানা সরকারি প্রতিষ্ঠানে হাতে কলমে কাজের সুযোগ পাবেন। ভাঙড়কে কলকাতা পুলিশ ডিভিশনের সঙ্গে যুক্ত করা হয় এদিন।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া