বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
কৌশিক রয় | ০১ আগস্ট ২০২৫ ১৪ : ৪৬Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: ২০২৫ সালের আগস্ট মাস হয়ে উঠতে চলেছে ভ্রমণপ্রেমীদের স্বপ্নপূরণের সময়। এই মাসে রয়েছে দুটি বড় উইকএন্ডের সুযোগ, যা অফিস থেকে কম ছুটি নিয়েই দীর্ঘকালীন ভ্রমণের আনন্দ দেবে। চটজলদি একটি সংক্ষিপ্ত ট্রিপ কিংবা দীর্ঘ ছুটি কাটানোর পরিকল্পনা, আগস্ট মাস দিচ্ছে একাধিক উপলক্ষ্য। একনজরে দেখে নেওয়া যাক, কী কী ছুটির তালিকা রয়েছে এই মাসে। এই বছরে ১৫ আগস্ট অর্থাৎ ভারতের ৭৮তম স্বাধীনতা দিবস পড়েছে শুক্রবার। এরপরেই শনিবার, ১৬ আগস্ট রয়েছে জন্মাষ্টমী। এই উৎসব উপলক্ষ্যে বহু রাজ্যে সরকারি ছুটি রয়েছে। ১৭ আগস্ট রবিবার পড়েছে। ফলে অফিস থেকে আলাদা করে কোনও ছুটি না নিয়েই মিলছে টানা তিন দিনের সপ্তাহান্তের ছুটি।
পরিবার বা প্রিয়জনদের সঙ্গে কাছেপিঠে ঘুরে আসার জন্য একেবারে উপযুক্ত সময়। এখানেই শেষ নয় আগস্ট মাসের ছুটির তালিকা। চলতি মাসের একদম শেষে আরও বড় ছুটির সুযোগ মিলতে পারে। আগস্ট মাসের একদম শেষে রয়েছে গণেশ চতুর্থী। এই উৎসব পড়েছে ২৭ আগস্ট, বুধবার। গণেশ চতুর্থী উপলক্ষ্যে পশ্চিম ও দক্ষিণ ভারতের বহু রাজ্য সরকারি ছুটি ঘোষণা করে। যদি ২৮ আগস্ট (বৃহস্পতিবার) ও ২৯ আগস্ট (শুক্রবার) অফিস থেকে ছুটি নেওয়া যায়, তাহলেই কেল্লাফতে। শনিবার (৩০ আগস্ট) ও রবিবার (৩১ আগস্ট) মিলিয়ে টানা ৫ দিনের ছুটি উপভোগ করতে পারবেন আপনিও।
আবার, রাখি বন্ধন উৎসব পড়েছে শনিবার, ৯ আগস্ট। সপ্তাহান্তে ছুটির দিনেই রাখিবন্ধন হওয়ায় ভাই-বোনদের সঙ্গে উৎসব পালনেও কোনও সমস্যা হওয়ার কথা নয়। পরের দিন রবিবার এমনিই ছুটির দিন। ফলে, কাজের ক্ষতি না করে, অফিস থেকে আলাদা করে কোনও ছুটি নিয়ে উৎসবের আনন্দ মিলবে এই মাসে। তবে এর পাশাপাশি কিছু কিছু রাজ্য সরকারি ছুটি থাকতে পারে, সেগুলি প্রত্যেক রাজ্যের ক্ষেত্রে আলাদা। সেরকম কিছু যদি আপনার রাজ্যে থাকে তাহলে তো আর কথাই নেই। প্রতিটি রাজ্যে ছুটির তালিকা কিছুটা আলাদা হতে পারে। তাই বেড়াতে যাওয়ার পরিকল্পনা করার আগে নিজের রাজ্যের সরকারি ছুটির ক্যালেন্ডার দেখে নেওয়াই ভালো।
স্কুল-কলেজ, অফিস এমনকি ব্যাঙ্কও ওই সময় বন্ধ থাকে। কারণ, মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার এবং রবিবার সহ স্বাধীনতা দিবস, জন্মাষ্টমী, ও গণেশ চতুর্থীর মতো উৎসবে ছুটি থাকছে। স্মার্ট লিভ প্ল্যানিংয়ের মাধ্যমে আগস্ট মাসে ১৫-১৭ তারিখে একটি মধ্য -সপ্তাহের ছুটি এবং ২৭-৩১ তারিখে পুরো পাঁচ দিনের লম্বা ছুটি কাটানো সম্ভব। আগস্টের শেষে ভ্রমণের পরিকল্পনা করাই যেতে পারে। তাহলে আর অপেক্ষা কীসের? রাজ্য সরকারি ছুটির তালিকা একবার দেখে নিয়ে করে ফেলুন বেড়াতে যাওয়ার পরিকল্পনা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?