শুক্রবার ০১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
আকাশ দেবনাথ | ০১ আগস্ট ২০২৫ ১৪ : ৩৪Akash Debnath
আজকাল ওয়েবডেস্ক: মেয়েদের বাহুমূলের গন্ধেই নাকি আকৃষ্ট হন পুরুষরা। শুনতে অদ্ভুত লাগলেও এমনই তত্ত্ব উঠে এল একটি জাপানি গবেষণায়।
জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের করা এই গবেষণায় জানানো হয়েছে মেয়েদের ঘামের গন্ধেই নাকি প্রেমের ইঙ্গিত পান পুরুষরা! গবেষকরা জানাচ্ছেন, নারীদের বাহুমূলের ঘ্রাণ পুরুষদের মনোভাব এবং আবেগে প্রভাব ফেলতে পারে। শুধু তাই নয়, বিশেষ কিছু ক্ষেত্রে এই গন্ধ পুরুষদের মন শান্ত করে। এমনকী সংশ্লিষ্ট নারীকে আরও আকর্ষণীয় করে তোলে পুরুষদের কাছে।
আরও পড়ুন: শুক্রাণু দান করে কত টাকা আয় হয়? ভারতে বীর্য দাতা হতে গেলে কোন কোন নিয়ম জানতে হবে?
গবেষক দলের মতে, মেয়েদের শরীরের ঘ্রাণ তাঁদের ঋতুচক্র অনুযায়ী বদলায়। ডিম্বাণু নির্গমন বা ওভুলেশনের সময় নারীর শরীর থেকে নির্গত বিশেষ এক রাসায়নিক মিশ্রণ পুরুষদের কাছে বেশি আকর্ষণীয় মনে হয়। এই ‘ঘামের ঘ্রাণ’ পুরুষদের যেমন পছন্দ। তেমনই এই গন্ধে পুরুষদের মুখে ফুটে ওঠা স্ট্রেস মার্ক কমে, অর্থাৎ মানসিক চাপও কমাতে পারে এই ঘ্রাণ!
আরও পড়ুন: ভাইরাল ‘আপত্তিকর’ ভিডিও! দশ নায়িকার গোপন মুহূর্ত ফাঁস হওয়ায় কম্পন বলিউডে
বিজ্ঞানীদের দাবি, তিনটি রাসায়নিকই নাকি মোক্ষম অস্ত্র। গবেষণায় ২০ জন নারীর শরীর থেকে বাহুমূলের ঘাম সংগ্রহ করা হয় মাসের বিভিন্ন সময়ে। অত্যাধুনিক পদ্ধতিতে সেই ঘামের রাসায়নিক বিশ্লেষণের মাধ্যমে তিনটি নির্দিষ্ট যৌগ চিহ্নিত করেন বিজ্ঞানীরা। এই তিনটি যৌগ ওভুলেশনের সময় নারীদেহে অনেকটাই বেড়ে যায়। বিজ্ঞানীদের মতে ঘামে ওই যৌগগুলো যুক্ত করার পর সেই ঘ্রাণ পুরুষদের কাছে বেশি আনন্দদায়ক।
বিজ্ঞানীদের কাছে সবচেয়ে চমকপ্রদ তথ্য, এই ঘ্রাণ শুঁকে শুধু মন ভরে ওঠে না, শরীরও শান্ত হয়। যখন মানসিক চাপ বেড়ে যায় তখন মানুষের লালায় বিশেষ কিছু জৈবিক যৌগ পাওয়া যায়। একে বায়োমার্কার বলে। গবেষণায় অংশগ্রহণকারী পুরুষদের লালা পরীক্ষায় দেখা গিয়েছে, ঘামের সেই গন্ধে স্ট্রেসের এই বায়োমার্কারগুলি হ্রাস পেয়েছে।
প্রসঙ্গত, প্রাণীজগতে ‘ফেরোমোন’ নামে এক বিশেষ গন্ধ খুবই সুপরিচিত। বিভিন্ন পোকামাকড় থেকে শুরু করে স্তন্যপায়ী প্রাণী, অনেকেই ঘ্রাণের মাধ্যমে সঙ্গী বেছে নেয় বা নিজের এলাকা চিহ্নিত করে। মানুষের ক্ষেত্রেও কি এমন কিছু ঘটছে? সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না গবেষক অধ্যাপক কাজুশিগে তোউহারা। অধ্যাপক কাজুশিগের নেতৃত্বেই এই গবেষণা হয়েছে। তিনি জানিয়েছেন, “এই মুহূর্তে আমরা নিশ্চিত করে বলতে পারছি না, এই যৌগগুলি নিখাদ ফেরোমোন কি না। তবে এগুলি ‘ফেরোমোনের মতো’ আচরণ করছে তা বলাই যায়।”
তবে গবেষক জানিয়েছেন, মোটেই সহজ ছিল না কাজটা। গবেষক দলের অন্য এক সদস্য নোজোমি ওহগি জানিয়েছেন, “২০ জন মহিলার বগলের ঘাম সঠিক সময়ে সংগ্রহ করার জন্য প্রত্যেকের শরীরের তাপমাত্রা, মাসিক চক্রের অবস্থা ইত্যাদি নিরন্তর পর্যবেক্ষণ করতে হয়েছে। এক একজনের জন্য লেগেছে পুরো এক মাস।” গবেষকরা এখন আরও বেশি সংখ্যক মানুষের উপর এই গবেষণা করতে চান। ভবিষ্যতে তাঁরা দেখতে চান, এই ঘ্রাণ মস্তিষ্কের কোন অংশে কতটা প্রভাব ফেলে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?