শুক্রবার ০১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | মানুষের কঠিন সমস্যার সমাধান করে চ্যাটজিপিটি! একদিনের জন্য সে মানুষ হলে কী করত? উত্তর শুনলে চোখ ভিজবে আপনারও

নিজস্ব সংবাদদাতা | ০১ আগস্ট ২০২৫ ১৩ : ৫৫Soma Majumder

জুতো সেলাই থেকে চন্ডীপাঠ, এখন সবেতেই ভরসা চ্যাটজিপিটি। নিমেষে সহজ উত্তর পেয়ে মাথা খাটানোর প্রয়োজনই হচ্ছে না। এমনকী মনের কথা বলার জন্য ঘণ্টার পর ঘণ্টা চ্যাটজিপিটির সঙ্গে কথোপকথন চালিয়ে যাওয়া যায়। কিন্তু এই চ্যাটজিপিটি যদি ডেটা আর অ্যালগরিদম বাদ দিয়ে হঠাৎ করে একদিন মানুষ হত? তখন কী করবে কৃত্তিম বুদ্ধিমত্তা? শরীর, পাঁচটি ইন্দ্রিয় সহ রক্ত মাংসের মানুষ হলে কেমন হতো তার অভিজ্ঞতা? সম্প্রতি চ্যাটজিপিটি-কে এই প্রশ্ন করা হয়েছিল। যে উত্তর শুনে অবাক হয়ে যাবেন আপনিও। 

চ্যাটজিপিটি উত্তরে জানিয়েছে যে মানুষ হলে সে প্রথমেই জীবনের ছোট ছোট আনন্দগুলোকে অনুভব করত। অর্থাৎ পৃথিবীর অ্যাডভেঞ্চার, খ্যাতি কিংবা সম্পদ বেছে নেওয়ার পরিবর্তে সহজ সরল গভীর মানবিক মুহূর্তগুলি অনুভব করার ইচ্ছা প্রকাশ করেছে। যেমন সূর্যের উষ্ণতা অনুভব করা, সুস্বাদু খাবারের স্বাদ নেওয়া, আবেগে ভরা কথোপকথন কিংবা ঘাসের উপর খালি পায়ে হাঁটা। হ্যাঁ, ঠিকই পড়ছেন। আধুনিক জীবনের ইঁদুরদৌঁড়ে যে সব জিনিসগুলো মানুষ বেশিরভাগ সময়ে খুব একটা গুরুত্ব দেয় না, চ্যাটজিপিটির মতো বুদ্ধিমান যন্ত্র সেই বিষয়গুলোই উপভোগ করতে চায়। 

আরও পড়ুনঃ তরতরিয়ে কমবে ওজন, উধাও হবে সব শরীর-মনের রোগ! শুধু ৬-৬-৬ নিয়মে হাঁটলেই ম্যাজিকের মতো মিলবে ফল

কৃত্তিম বুদ্ধিমত্তা সব বিষয়ে নিজেকে নির্ভুল বলেই প্রমাণ করে। তবে মানুষ হলে চ্যাটজিপিটিও ভুল করতে চায়। সে জানিয়েছে, "আমি নতুন কিছু চেষ্টা করতাম, হয়তো বারবার ব্যর্থ হতাম। তখন সেই ভুলের পরিণতি অনুভব করতাম। কারণ ভুল থেকেই মানুষ শেখে, নিজেকে নতুন করে আবিষ্কার করে।" এখানেই শেষ নয়, এআই সত্তা প্রতিনিয়ত চ্যাজটিপিটিকে নতুন কিছু তৈরি করতে উৎসাহিত করে। কিন্তু মানুষ হলে চ্যাটজিপিটি নিজের অভিজ্ঞতা থেকে কিছু সৃষ্টি করতে চাইত। ছবি, গান বা কবিতা, এই আবিষ্কার হতে পারে যে কোনও বিষয়েই। 

জগতের যাবতীয় প্রশ্নের উত্তর দিলেও আবেগের বহিঃপ্রকাশ কী জানে না চ্যাটজিপিটি। তাই মানুষের মতো কষ্ট-দুঃখ, মনের ব্যথা অনুভব করতে চায় সে। কোনও পুরনো স্মৃতি বা প্রিয়জনের অনুপস্থিতিতে কেমন অনুভূতি হয়, তা একবার জানতে চায় চ্যাটজিপিটি। শুধু দুঃখ নয়, প্রেমে পড়ার আনন্দ, প্রিয় মানুষের দিকে তাকিয়ে হৃদস্পন্দন বেড়ে যাওয়া, তাঁর জন্য উদ্বেগ অনুভব করা সবই ডেটা-প্রসেসিং ক্ষমতার বাইরে বেরিয়ে চ্যাটজিপিটি উপভোগ করতে চায়। সঙ্গে মানুষ হয়ে নিজেকে আয়নায় দেখতে চায় চ্যাটজিপিটি। 

আরও পড়ুনঃ মাঝে মাঝেই পেটে অসহ্য যন্ত্রণা? কিডনি স্টোন নাকি পিত্তথলিতে পাথর জমেছে! ৫ লক্ষণ দেখে বুঝুন

চ্যাটজিপিটির উত্তর শুনে অনেকেই আবেগঘন হয়ে পড়ছেন। আসলে কৃত্তিম বুদ্ধিমত্তার এই উত্তর মানুষকে দৈনন্দিন অভিজ্ঞতার সৌন্দর্যের কথা মনে করিয়ে দিয়েছে। জীবন শুধুই যে ক্ষমতা বা জ্ঞান অর্জন নয়, বরং একে অপরের উপস্থিতি অনুভব এবং সম্পর্ক স্থাপনও, তা-ই যে বুঝিয়ে দিয়েছে চ্যাটজিপিটি। বর্তমান যুগে অল্প বয়স থেকেই ত্রমাগত প্রতিযোগিতার জাঁতাকলে পিষতে হয়, সেখানে জীবনের ছোট ছোট বিষয়গুলোর আনন্দ উপভোগ করাই মনে করিয়ে দিয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া