শুক্রবার ০১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Pomegranate juice can reduce Bad Cholesterol Prevent Heart Attack and reduce inflammation

লাইফস্টাইল | ধমনীর চর্বি শুষে নেয় হৃদরোগের যম দাড়িম্ব! পুষ্টিবিজ্ঞানের ‘সুপারফুড’ এই ফল চেনেন?

আকাশ দেবনাথ | ০১ আগস্ট ২০২৫ ১৩ : ৪৬Akash Debnath

আজকাল ওয়েবডেস্ক: কোলেস্টেরলের সমস্যা এখন ঘরে ঘরে। আর কোলেস্টেরল বেড়ে গেলে বেড়ে যায় হৃদরোগের চিন্তাও। সেই চিন্তা থেকে মুক্তি দিতে পারে দাড়িম্ব। সহজ ভাষায় যাকে বলে ডালিম। স্বাদ আর স্বাস্থ্যের এমন অদ্ভুত যুগলবন্দি প্রকৃতিতে কমই আছে। লাল টুকটুকে ডালিম দেখলেই তাই বাঙালির জিভে জল এসে যায়। শুধু স্বাদ নয়, রোজের খাদ্যতালিকায় ডালিমের রস রাখলে একাধিক শারীরিক সমস্যা থেকেও মুক্ত থাকা সম্ভব। এর অসামান্য গুণের কারণেই আধুনিক পুষ্টিবিজ্ঞানও একে ‘সুপারফুড’-এর তকমা দিয়েছে।
আরও পড়ুন: ভাইরাল ‘আপত্তিকর’ ভিডিও! দশ নায়িকার গোপন মুহূর্ত ফাঁস হওয়ায় কম্পন বলিউডে
১. হৃদযন্ত্রের পরম বন্ধু: আধুনিক জীবনযাত্রায় হৃদরোগের ঝুঁকি বাড়ছে। গবেষণায় দেখা গিয়েছে, ডালিমের রসে থাকা পলিফেনলিক যৌগ, বিশেষত পিউনিক্যালাজিন অ্যান্টিঅক্সিড্যান্ট, ধমনীর প্রাচীরে চর্বি জমতে বাধা দেয়। এটি রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে এবং ‘খারাপ’ কোলেস্টেরল-এর মাত্রা কমাতে সাহায্য করে। ফলে হৃদযন্ত্র সচল থাকে এবং স্ট্রোক বা হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে।
২. অ্যান্টিঅক্সিড্যান্টের উৎস: শরীরে প্রতিনিয়ত অক্সিডেটিভ স্ট্রেস বা দূষণের ফলে যে ক্ষয় হয়, তা রুখে দিতে অ্যান্টিঅক্সিড্যান্টের জুড়ি মেলা ভার। ডালিমের রসে গ্রিন টি বা রেড ওয়াইনের চেয়েও প্রায় তিন গুণ বেশি অ্যান্টিঅক্সিড্যান্ট থাকে। এই উপাদানটি শরীরের কোষকে ক্ষতির হাত থেকে বাঁচায়, রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে এবং শরীরে অকাল বার্ধক্যের ছাপ পড়তে দেয় না।
আরও পড়ুন: শুক্রাণু দান করে কত টাকা আয় হয়? ভারতে বীর্য দাতা হতে গেলে কোন কোন নিয়ম জানতে হবে?
৩. প্রদাহ কমাতে অনবদ্য: শরীরের ভিতরে যখন দীর্ঘস্থায়ী প্রদাহ বা ইনফ্ল্যামেশন দেখা দেয় তখন সেই প্রদাহ আর্থ্রাইটিস এবং ডায়াবিটিসের মতো বহু জটিল রোগের কারণ হয়ে দাঁড়ায়। ডালিমের রসে থাকে ফ্ল্যাভোনয়েড জাতীয় যৌগ। এই যৌগগুলি শক্তিশালী প্রদাহনাশক। বিশেষ করে যাঁরা গাঁটের ব্যথায় ভুগছেন, তাঁদের জন্য এই রস বেশ উপকারী।
৪. স্মৃতিশক্তি ও মস্তিষ্কের কার্যকারিতা বৃদ্ধি: বয়স বাড়ার সঙ্গে সঙ্গে স্মৃতিশক্তি দুর্বল হতে শুরু করে। বেশ কিছু গবেষণায় ইঙ্গিত মিলেছে যে, ডালিমের রস মস্তিষ্কের স্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এমনকী অ্যালঝাইমার্সের মতো রোগের প্রকোপ কমাতেও এর কার্যকারিতা নিয়ে গবেষণা চলছে। ফলে অল্প বয়স থেকেই নিয়মিত এই রস খেলে বুড়ো বয়সে নিশ্চিন্ত থাকতে পারবেন।
৫. ত্বকের জেল্লা ফেরাতে: ত্বককে ভিতর থেকে উজ্জ্বল এবং স্বাস্থ্যকর রাখতে চান? ডালিমের রস হতে পারে সৌন্দর্যের চাবিকাঠি। এর মধ্যে থাকা ভিটামিন সি এবং অন্যান্য অ্যান্টিঅক্সিড্যান্ট ত্বককে মসৃণ করে, বলিরেখা কমায় এবং ব্রণর সমস্যা প্রতিরোধ করে। পাশাপাশি নিয়মিত ডালিমের রস পান করলে ত্বক টানটান থাকে ও বয়সের ছাপ পড়ে না।
তবে মাথায় রাখবেন সবার শরীর আলাদা। কোন খাবার কে গ্রহন করতে পারবেন তা সবচেয়ে ভাল বলতে পারবেন পুষ্টিবিদ এবং চিকিৎসকেরা। কাজেই নিয়মিত কোনও খাবার একটানা খেতে চাইলে আগে পুষ্টিবিদের পরামর্শ নেওয়াই ভাল।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া