বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রিয়া পাত্র | ০১ আগস্ট ২০২৫ ১৩ : ২১Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: ঝমঝমিয়ে ছুটছে ট্রেন। দ্রুত গতিতে। মাঝরাস্তায় ট্রেনেই উঠল প্রসব যন্ত্রণা। শেষপর্যন্ত সেখানেই সন্তানের জন্ম দিলেন মা। গোটা প্রক্রিয়া সম্পন্ন হল নিশ্চিন্তেই। কীভাবে?
সহায়তা করতে এগিয়ে এলেন রেলকর্মীরা। জানা গিয়েছে, অসমের বাসিন্দা বছর ২১-এর শাহানা বানু নামে এক মহিলা তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে বেঙ্গালুরু থেকে গুয়াহাটি এক্সপ্রেসে করে অসমে নিজের বাড়ি ফিরছিলেন। তিনি গর্ভবতী ছিলেন।যাত্রা শুরুর সময় সবকিছু ঠিক থাকলেও, চিন্তা বাড়ে মাঝরাস্তায়। শুক্রবার সকালে চলন্ত ট্রেনের মধ্যেই তাঁর প্রসব যন্ত্রণা শুরু হয় বলে জানা গিয়েছে। পরিস্থিতি ধীরে ধীরে খারাপ হতে থাকে। অথচ মাঝরাস্তায় ট্রেনের মাঝে কী করবেন, কিছুতেই ভেবে পাচ্ছিলেন না পরিবারের সদস্যরা। সময় যত এগোতে থাকে, বাড়তে থাকে যন্ত্রণা। ব্যথায় ছটফট করতে থাকেন গর্ভবতী ওই যুবতী। উপায়ন্তর না দেখে তাঁর পরিবারের সদস্যরা ট্রেনে কর্তব্যরত আরপিএফ কর্মীদের অনুরোধ করেন, বলেন, কিছু ব্যবস্থা নেওয়ার জন্য।
কিন্তু ট্রেন সেইসময় পূর্ণ গতিতে ছুটে চলেছে। আবার হাতে সময়ও কম। এগিয়ে আসেন আশেপাশে থাকা ওই ট্রেনের অন্য মহিলারা। শেষপর্যন্ত এক্সপ্রেস ট্রেনের মধ্যেই ফুটফুটে একটি কন্যাসন্তানের জন্ম দেন শাহানা বানু। ইতিমধ্যেই আরপিএফ-এর থেকে খবর পেয়ে ততক্ষণে ওই কামরায় চলে আসেন ট্রেনের টিকিট পরীক্ষক। তাঁদের তৎপরতায় ট্রেনটিকে পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা প্ল্যাটফর্মে দাঁড় করিয়ে রাখা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসেন রেলের অন্যান্য আধিকারিকরা। দ্রুত নেওয়া হয় প্রয়োজনীয় ব্যবস্থা।
আরও পড়ুন: রাতের অন্ধকারে মাঝরাস্তায় পুলিশের গাড়ি অকেজো হতেই যা ঘটে গেল মুহূর্তে, রক্তে ভেসে গেল চারদিক
রেলকর্মীরা সদ্যজাত শিশু এবং তার মা'কে নিয়ে সাবধানে ট্রেনের কামরা থেকে বেরিয়ে আসেন। প্ল্যাটফর্মেই প্রস্তুত রাখা হয়েছিল স্ট্রেচার। তৈরি ছিল প্ল্যাটফর্মের পাশে থাকা অ্যাম্বুল্যান্স। রেলকর্মী, ট্রেনে সফররত অন্যান্য যাত্রী এবং স্থানীয়দের সহায়তায় নবজাতক কন্যাসন্তান ও মা'কে নিয়ে যাওয়া হয় বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানে ভর্তি করা হয় তাদের। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আপাতত সুস্থ আছেন মা ও মেয়ে।

ঘটনার কথা জানাজানি হতেই সকলেই খুশি হয়েছেন। রেলকর্মীদের এই ভূমিকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রসূতি মায়ের পরিজন ও স্থানীয় বাসিন্দারা। স্থানীয়দের কথায় যেভাবে রেলকর্মীরা ওই মায়ের সহায়তায় এগিয়ে এসেছেন তা অবশ্যই প্রশংসার দাবি রাখে। কারণ ওই পরিবারটি সত্যি সত্যি বড় বিপদের মুখে পড়ে গিয়েছিল। ট্রেনের মধ্যে রেলকর্মীদের পাশাপাশি গোটা রেল দপ্তর থেকেই বাড়িয়ে দেওয়া হয়েছে সহযোগিতার হাত।
যাতে কিছু সমস্যা না হয় সেজন্য ঘটনার কথা রেল কর্তৃপক্ষ জানার পরেই ট্রেনটি বেলদা স্টেশনে দাঁড় করিয়ে রাখা হয়। দ্রুততর সঙ্গে নিয়ে যাওয়া হয় মা ও তাঁর সদ্যজাত কন্যাসন্তানকে স্থানীয় সুপার স্পেশালিটি হাসপাতালে। যদিও হাসপাতালের তরফেও যথেষ্ট সহযোগিতা করা হয়েছে বলে স্থানীয়রা জানান। সেখানকার চিকিৎসকরা আগে থেকে বিষয়টি জানতে পারার জন্য প্রস্তুতই ছিলেন। ফলে মা ও শিশু পৌঁছনোর পর দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন তাঁরা। ফলে সমান প্রশংসা তাঁদেরও প্রাপ্য বলে মনে করেন স্থানীয়রা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?