বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | ওষুধ-পোশাকের দাম বাড়ে বাড়ুক, পাকিস্তান নোবেল দিতে চায়, আখের গোছাতেই পাক-শুল্ক হার কমিয়ে দিলেন ট্রাম্প?

রিয়া পাত্র | ০১ আগস্ট ২০২৫ ১১ : ৪৭Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: ঠিক একদিন আগের ঘটনা। ভারতীয় পণ্যের উপর ২৫ শতাংশ শুল্ক আরোপের পরেই, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, ‘আমরা পাকিস্তানের সঙ্গে চুক্তি সেরে ফেলেছি। চুক্তি অনুযায়ী সে দেশের বিশাল তৈলভান্ডারের উন্নতিতে পাকিস্তান এবং আমেরিকা যৌথভাবে কাজ করবে।‘ একইসঙ্গে তিনি লেখেন, হতেই পারে অদূর ভবিষ্যতে পাকিস্তান ভারতকে তেল বিক্রি করবে। যদিও কীভাবে সেই কাজ হবে তা স্পষ্ট নয় এখনও। বিশেষজ্ঞদের মতে, হতে পারে কোনও একটি আমেরিকান সংস্থাকে পাকিস্তানের অপরিশোধিত তেল উত্তোলনের জন্য খনন অধিকার দেওয়া হবে। 

তারপরেই, বৃহস্পতিবার হোয়াইট হাউস রিভাইসড টারিফ বা পারস্পরিক শুল্কের তালিকা প্রকাশ করেছে। এপ্রিল মাসের পর, জুলাইয়ের শেষ দিন। ওই তালিকায় মার্কিন প্রেসিডেন্ট উল্লেখ করেছেন, বিশ্বের নানা দেশ থেকে আমেরিকায় পণ্য আমদানির সময় কোন হারে শুল্ক বসবে সেইসব দ্রব্যের উপর। নয়া শুল্ক-নীতিতে ট্রাম্প ইতিমধ্যেই সাক্ষরও করে দিয়েছেন। 

আরও পড়ুন: ‘ছেলেকে ফেরত চাইলে পাঁচ লাখ দে’, ফ্যামিলি পার্কের সামনে পড়ে সাইকেল, ঝোপের ধারে নাবালকের ঝলসানো দেহ, কারণ খুঁজতে হিমশিম

লম্বা তালিকায় অবশ্যই নজর কেড়েছে পাকিস্তান। পারস্পারিক শুল্কের তালিকায় দেখা যাচ্ছে, যেখানে ভারত থেকে আমেরিকায় রপ্তানি হয়া দ্রব্যের উপর শুল্কের হার ২৫ শতাংশ। সেখানে পাকিস্তান থেকে আমেরিকায় রপ্তানি হওয়া  দ্রব্যের উপর লাগু হতে চলছে ১৯ শতাংশ শুল্ক-নীতি। অর্থাৎ ভারত থেকে আমদানীকৃত দ্রব্যের তুলনায় পাক-আমদানীকৃত দ্রব্যের উপর অনেকটাই কম শুল্ক লাগু হচ্ছে। দুই দেশের তেল-চুক্তির পরেই এই শুল্ক শতাংশ প্রকাশ্যে এসেছে। একাংশ মজার ছলে বলছেন, দেশে ওষুধ-পোশাকের দাম বাড়ে বাড়ুক, পাকিস্তান যেহেতু ট্রাম্পকে নোবেল দেওয়ার সুপারিশ করেছে, তাই পাকিস্তানকে বিশেষ সুযোগ দিচ্ছেন ট্রাম্প। এক ধাক্কায় পাকিস্তানের আমদানির উপর শুল্ক ২৯ শতাংশ থেকে কমিয়ে ১৯ শতাংশ করা হয়েছে।

 
ট্রাম্প আগেই জানিয়েছিল, যেসব দেশের সঙ্গে মার্কিন মুলুকের বাণিজ্যঘাটতি রয়েছে, সেসব দেশের উপর প্রয়োগ করবে চড়া শুল্ক হার। বন্ধু ভারতের উপরেই ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছে মার্কিন মুলুক। এতে একাধিক প্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়ে যাবে আমেরিকায়। আমেরিকায় ভারত থেকে কোন কোন দ্রব্য রপ্তানি হয়? রয়টার্সের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, স্মার্টফোন, অটোমোটিভ যন্ত্রাংশ, কাটা ও পালিশ করা হীরা, তৈরি পোশাক এবং ওষুধের ক্ষেত্রে ভারত মার্কিন মুলুকের অন্যতম প্রধান সরবরাহকারী। আমেরিকান সংস্থা এবং গ্রাহকরা এখন এই প্রয়োজনীয় জিনিসগুলি কিনতে বেশি খরচের সম্মুখীন হবেন। অর্থাৎ ওই জিনিসগুলি কিনতে বেশি খরচ করতে হবে।

 

কাউন্টারপয়েন্ট রিসার্চের সাম্প্রতিক বিশ্লেষণে দেখা গিয়েছে, ভারত স্মার্টফোনের জন্য একটি বিশ্বব্যাপী উৎপাদন কেন্দ্র হয়ে উঠেছে সাম্প্রতিককালে। অনেক মাঝারি মানের অ্যান্ড্রয়েড ফোন এবং এমনকি অ্যাপলের মতো মার্কিন ব্র্যান্ডের যন্ত্রাংশও ভারতেই তৈরি হয়। 
এই ধরনের আমদানির উপর ২৫% শুল্ক আরোপ মার্কিন মুলুকে স্বাভাবিকভাবেই খরচ বাড়াবে। ইয়েলের বাজেট ল্যাব এবং অ্যাসোসিয়েটেড প্রেস পূর্বাভাস দিয়েছে যে সম্পূর্ণ শুল্ক ব্যবস্থার অধীনে পোশাকের দাম ১৭% বৃদ্ধি পেতে পারে। মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) অনুসারে, এনডিআইএ মার্কিন যুক্তরাষ্ট্রে ব্যবহৃত জেনেরিক ওষুধের প্রায় ৪০% সরবরাহ করে। এর মধ্যে রয়েছে ক্যান্সার, ডায়াবেটিস, হৃদরোগ এবং সংক্রামক রোগের জন্য গুরুত্বপূর্ণ ওষুধ। দ্য নিউ ইয়র্ক টাইমসের একটি প্রতিবেদন অনুসারে, ভারতীয় জেনেরিক ওষুধের উপর শুল্ক আমেরিকান রোগীদের এবং হাসপাতালের জন্য খরচ বাড়াতে পারে। 

হোয়াইট হাউসের নির্দেশনামা অনুসারে, ৭ আগস্ট থেকে বিশ্বের ৬৯টি দেশের উপর ১০ শতাংশ থেকে ৪১ শতাংশে উচ্চ আমদানি শুল্ক হার লাগু হবে। সিরিয়ার উপর ৪১ শতাংশ, কানাডা থেকে আসা অনেক পণ্যের উপর ৩৫ শতাংশ, ব্রাজিলের জন্য ৫০ শতাংশ, ভারতের জন্য ২৫ শতাংশ, তাইওয়ানের জন্য ২০ শতাংশ এবং সুইজারল্যান্ডের জন্য ৩৯ শতাংশ, আফগানিস্তানের জন্য ১৫ শতাংশ হারে শুল্ক লাগু হতে চলেছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া