বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
আকাশ দেবনাথ | ০১ আগস্ট ২০২৫ ১০ : ৫৭Akash Debnath
আজকাল ওয়েবডেস্ক: কিছু ধরেই জাঁকিয়ে বসেছে কাশিটা। হাজার টোটকাতেও থামছেই না। এক-দু’দিন নয় টানা সপ্তাহ দুয়েক ধরে চলছে তো চলছেই। সঙ্গে মাঝে মাঝে বুকে চাপ, নিঃশ্বাসে টান। ভাবছেন ঠান্ডা লেগেছে অথবা সামান্য অ্যালার্জি? ব্যাস নিজেই ডাক্তারি করে বাড়িতে বসে রইলেন। এই ভুলটাই আজও করে চলেছেন বহু মানুষ। আর তাতেই বিপদ ঘনীভূত হচ্ছে চুপিচুপি। শেষে যখন আসল রোগ ধরা পড়ছে, তখন আর কিছুই করার নেই। কিছুটা এভাবেই আক্রমণ করে ফুসফুসের ক্যানসার।
এই বিষয়ে সচেতনতা বাড়াতেই আজ বিশ্বজুড়ে পালিত হচ্ছে ‘ওয়ার্ল্ড লাং ক্যানসার ডে’। দুঃখের বিষয় এখনও ভারতের একটি বড় অংশের মানুষ জানেন না, ফুসফুসের ক্যানসার ঠিক কীভাবে ধরা দেয় শরীরে। প্রতি বছর ভারতে প্রায় ৮১,৭০০ মানুষ এই রোগে আক্রান্ত হন। মৃত্যুর সংখ্যাও ভয়াবহ। বছরে প্রায় ৭৫,০০০ জন। আর এই সংখ্যাটা প্রতি বছরই বাড়ছে বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা। অথচ চিকিৎসকেরা বারবার একই কথা জানাচ্ছেন। সময় থাকতেই সাবধান হলে অনেকাংশেই ঠেকানো সম্ভব এই বিপদ। তার জন্য জেনে রাখা দরকার এই ক্যানসারের প্রাথমিক লক্ষণ কী কী?
আরও পড়ুন: শুক্রাণু দান করে কত টাকা আয় হয়? ভারতে বীর্য দাতা হতে গেলে কোন কোন নিয়ম জানতে হবে?
১. কাশি যাচ্ছে না?
যদি কাশি টানা সাত দিন বা তার বেশি সময় ধরে থাকে, আর কোনও ওষুধে তেমন কাজ না করে, তবে সেটি সাধারণ কাশি নাও হতে পারে। বিশেষজ্ঞদের মতে, লাং ক্যানসারের সবচেয়ে সাধারণ লক্ষণ এটি। একে ‘সাইলেন্ট ক্যানসার’ বলার অন্যতম কারণই হল, কাশি ছাড়া কোনও বড় উপসর্গ শুরুতে দেখা যায় না। তাই কাশি পুষে রাখবেন না। অবহেলা না করে অবিলম্বে চিকিৎসকের কাছে যান।
২. কাশির সঙ্গে রক্ত উঠছে?
চোট আঘাত ছাড়া রক্তপাত হওয়া সবসময় খারাপ লক্ষণ। আর কাশির সঙ্গে যদি কখনও রক্ত আসে, তাহলে তো কথাই নেই। একটুও অবহেলা করা ঠিক নয়। চিকিৎসকদের মতে, লাং ক্যানসারের একেবারে ক্লাসিক উপসর্গ কাশির সঙ্গে রক্তপাত। বিশেষত যাঁরা ধূমপায়ী, তাঁদের এই লক্ষণ দেখা দিলে সঙ্গে সঙ্গেই চেকআপ করা জরুরি।
৩. দম ফুরিয়ে যাচ্ছে?
আগে যে কাজ করতে কোনও সমস্যা হত না, হঠাৎ সেটাই করতে গিয়ে দম ফুরিয়ে যাচ্ছে? সিঁড়ি উঠতে কষ্ট হচ্ছে? হেঁটে ১০ মিনিট গেলেই হাঁপিয়ে পড়ছেন? এর অর্থ ফুসফুস ঠিক মতো কাজ করতে পারছে না। ফুসফুস ঠিকভাবে অক্সিজেন সরবরাহ না করতে পারলে শরীর এমনভাবেই ইঙ্গিত দেয়। অনেক সময় এই উপসর্গকে হৃদরোগ বলে ভুলও করেন অনেকে। কী থেকে এমন হচ্ছে, সঠিক বলতে পারবেন চিকিৎসকরাই।
৪. বুকে বা কাঁধে ব্যথা
ফুসফুসের আশপাশে থাকা স্নায়ু বা হাড়ে যদি ক্যানসার ছড়িয়ে পড়ে, তাহলে বুকে গভীর ব্যথা, অথবা কাঁধের দিকে টান লাগার মতো যন্ত্রণা দেখা দিতে পারে। কখনও কখনও গলা ধরে আসে। আবার সেই গলা পরিষ্কার করতে গেলেও ব্যথা বাড়ে। এমনকী হাসলে বা কাশলেও অস্বস্তি হয়।
৫. গলার স্বরে বদল
গলার যে অংশ থেকে স্বর উৎপন্ন হয় তাকে ভোকাল কর্ড বলে। অনেক সময় ফুসফুসের ক্যানসারে এই ভোকাল কর্ডের উপরেও চাপ পড়ে। সেক্ষেত্রে গলার স্বরে পরিবর্তন আসে। অনেক সময় গলা বসে যেতে পারে, কণ্ঠস্বর ভারী বা খসখসে হয়ে যায়। যাঁরা নিয়মিত গান করেন বা বক্তৃতা দেন তাঁদের ক্ষেত্রে এই লক্ষণ বেশি চোখে পড়ে।
কাদের ঝুঁকি বেশি?
ধূমপায়ী তো বটেই। পাশাপাশি যাঁরা দূষণের মধ্যে কাজ করেন, যেমন- কনস্ট্রাকশন ওয়ার্কার, কারখানার শ্রমিক, কাঠের গুঁড়ো বা ধোঁয়ার মধ্যে কাজ করা শ্রমিক, তাঁদের ঝুঁকিও অনেকটাই বেশি। অনেকেই ভাবেন ধূমপান না করলে এই রোগ হতে পারে না। কিন্তু জানলে চমক লাগতে পারে, পরিসংখ্যান অনুযায়ী, ভারতে প্রায় ২০% লাং ক্যানসার রোগী কখনও ধূমপানই করেননি। ফলে শুধু সিগারেট নয়, বায়ু দূষণ, রান্নার ধোঁয়া, প্যাসিভ স্মোকিংও এই রোগের বড় কারণ।
কী করণীয়?
বিশেষজ্ঞদের মতে, যাঁরা উচ্চ ঝুঁকি খুবই বেশি (যেমন দীর্ঘদিনের ধূমপায়ী বা দূষণের মধ্যে থাকেন) তাঁদের বছরে একবার লো-ডোজ সিটি স্ক্যান করানো উচিত। কারণ অনেক সময় শুরুতে রোগ শরীরে বাসা বাঁধলেও কোনও উপসর্গ দেখা দেয় না। কিন্তু এই অবস্থায় দ্রুত ধরা পড়লে চিকিৎসাতে সাফল্য মেলে।
লাং ক্যানসারকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, এটি প্রাথমিক পর্যায়ে খুব নিঃশব্দে আসে অথচ একবার ছড়িয়ে পড়লে থামানো কঠিন। তাই আজকের এই দিনে সতর্ক হন, কাশি, বুকে ব্যথা, নিঃশ্বাসে টান বা গলা বসে যাওয়ার মতো সাধারণ উপসর্গ কেও অবহেলা করবেন না। সচেতন হন, পরীক্ষা করান, প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?