বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | ঘন ঘন ব্যাঙ্ক ব্যালেন্স দেখা অভ্যাস! কথায় কথায় ইউপিআই পেমেন্ট? আজ থেকেই নয়া নিয়মগুলি না মানলে কিন্তু বড় লোকসান, জানুন এখনই

রিয়া পাত্র | ০১ আগস্ট ২০২৫ ০৮ : ২৮Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: বর্তমান প্রজন্মের কাছে দিনে দিনে প্রযুক্তি উন্নতি হওয়ার আর নগদ ক্যাশ দেওয়া নেওয়া নয়, অনেক বেশি সহজ হয়ে উঠেছে ইউপিআই পেমেন্ট, অনলাইন পেমেন্ট। অনেকেই নগদ টাকার বিষয়ে এখন অনায়াসে বলে থাকেন, 'আমি তো ক্যাশলেস'। কিন্তু বারে বারে ইউপিআই পেমেন্ট, দিনে একাধিকবার ফোনে ব্যাঙ্ক ব্যালেন্স দেখার অভ্যাস থাকলে সাবধান আজ থেকেই। কারণ, ১ আগস্ট থেকেই ইউপিআই-এর বিষয়ে শুরু হচ্ছে নয়া নিয়ম। অর্থাৎ, আজ, শুক্রবার থেকেই শুরু হচ্ছে নয়া নিয়ম। দিনের শুরুতেই মনে করিয়ে দেওয়া, ঠিক কোন কোন বিষয় মাথায় রাখতে হবে এবার থেকে-

 

ব্যাঙ্ক ব্যালেন্স চেক- 

অনেকেই এক একটি পেমেন্ট করেন, তারপরেই ঘন ঘন দেখে নেন, আর কত টাকা রইল অ্যাকাউন্টে। কিন্তু এবার থেকে আর তা করতে পারবেন না। নয়া নিয়মে জানানো হচ্ছে, আগস্ট মাস থেকে ইউপিআই ব্যালেন্স চেক করতে পারবেন সারাদিনে ৫০ বার। এর সঙ্গে সরাসরি সকলের ব্যাঙ্ক অ্যাকাউন্টের যোগ থাকে। 

 

অটো পেমেন্ট-

এনপিসিআই-এর পক্ষ থেকে বলা হয়েছে এবার থেকে কয়েকটি ক্ষেত্রে সকলে অটো পে করতে পারবেন। সেখানে দরকারি বিল, গাড়ি-বাড়ির ইএমআই থাকতে পারে। যেটি মাসের প্রথম দিনেই কেটে নেওয়া হয় তার ক্ষেত্রে এই নতুন নিয়ম কার্যকরী হবে।  তবে, পিক আওয়ারে অটো পেমেন্ট করলে, অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস (API) সিস্টেমের উপর চাপ বাড়তে পারে। তাই এনপিসিআই বাধ্যতামূলক করেছে যে এই ধরনের লেনদেনের প্রক্রিয়াকরণ শুধুমাত্র নন-পিক আওয়ারে সকাল ১০টার আগে, ১টা থেকে ৫টা পর্যন্ত এবং রাত ৯:৩০টার পরে করা হবে। এর মানে হল যে যদি সকাল ১১টার মধ্যে অটো পেমেন্ট বকেয়া থাকে, তাহলে নির্ধারিত সময়ের আগে বা পরে তা কেটে নেওয়া যেতে পারে। 

আরও পড়ুন: অন্য রাজ্য থেকে অত্যাচারিত হয়ে যাঁরা ফিরে আসছেন তাঁদের পুজোয় নতুন জামা দিক ক্লাব-

ব্যাঙ্ক ডিটেলস চেক-

গ্রাহকরা তাদের মোবাইল নম্বরের সাথে সংযুক্ত ব্যাংকের তালিকা দেখতে পারবেন। তারা দিনে মাত্র ২৫ বার ব্যাংকের বিবরণ পরীক্ষা করতে পারবেন। 

লেনদেন-

একদিনে আপনি কতবার ইউপিআই পেমেন্ট করতে পারবেন সেই দিকেও এবার জোর দেওয়া হবে। সেখানে যদি দিনে ২০ বার তার বেশি পেমেন্ট করা হয় সেখানে বাড়তি টাকা কেটে নেওয়া হতে পারে। একইসঙ্গে উল্লেখ্য, লেনদেনের ক্ষেত্রে ব্যস্ত সময়ে বেশকিছু সমস্যা দেখা দেয়। কারণ ব্যস্ত সময়ে গ্রাহকরা সাধারণত অনুভব করেন যে প্রেরকের অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হয়েছে, কিন্তু প্রাপক তা পাননি। আগস্ট থেকে, এই অনিশ্চিত অর্থপ্রদানের সময়সীমা মুলতুবি দেখানোর পরিবর্তে কয়েক সেকেন্ডের মধ্যে আপডেট করার জন্য একটি সময়সীমা থাকবে। ব্যবহারকারী কেবল তিন বার অর্থপ্রদানের অবস্থা পরীক্ষা করতে পারবেন, তাদের মধ্যে ৯০সেকেন্ডের ব্যবধান থাকবে। তথ্য তেমনটাই।

আগস্ট মাস থেকে ১ লাখ টাকা পর্যন্ত পেমেন্ট করতে পারবেন। তবে যদি আপনাকে ৫ লাখ টাকা বা তার বেশি পেমেন্ট করতে হয় তাহলে সেখানে স্বাস্থ্যক্ষেত্র এবং শিক্ষার দিক থেকে এটি করা যেতে পারে। 

বর্তমানে প্রায় ৬০০ কোটির বেশি ইউপিআই লেনদেন হয়। সম্প্রতি অবশ্য ডিজিটাল লেনদেন নিয়ে নানান অভিযোগ শোনা গিয়েছে। এগুলো বেশি হয়েছে এপ্রিল ও মে মাসে। এরপর থেকে সতর্ক হল প্রশাসন। ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া তথা এনপিসিআই আবিস্কার করে এই সমস্যার নেপথ্যে অন্যতম কারণ হল গ্রাহকদের ব্যালেন্স চেক পদ্ধতি। সে কারণে এবার আসছে পরিবর্তন। এবার থেকে অর্থাৎ অগস্ট থেকে মানতে হবে নয়া নিয়ম।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া