বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রিয়া পাত্র | ৩১ জুলাই ২০২৫ ১৯ : ৫৮Riya Patra
আবু হায়াত বিশ্বাস, দিল্লি, ৩১ জুলাই: ভারত জোড়ো যাত্রা করেছেন। হেঁটেছেন কাশ্মীর থেকে কন্যাকুমারী। মণিপুর থেকে মহারাষ্ট্র। সে যাত্রা ছিল ঘৃণার বিরুদ্ধে ভালবাসার। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর যাত্রা প্রভাব পড়েছিল দেশে। এবার বিহারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষা নিয়ে পথে নামছেন তিনি। আগস্টেই শুরু হচ্ছে তাঁর যাত্রা। চলবে ১৫ দিন ধরে। সব ঠিক থাকলে আগস্টের মাঝামাঝিতে শুরু হবে রাহুলের যাত্রা। এমনিতেই এসআইআর নিয়ে সংসদে ও সংসদের বাইরে প্রতিদিনই বিক্ষোভ দেখাচ্ছে সমস্ত বিরোধী শিবির।
আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বিহারে এসআইআর ইস্যুটি বড় আকার নিতে চলেছে। যোগ্য ভোটারদের নাম বাদ পড়ার আশঙ্কা করছে বিরোধী শিবির। বিষয়টি নিয়ে রাহুলের সঙ্গে পথে নামবেন আরজেডি প্রধান তেজস্বী যাদবও। নামবেন বিহারের মহাগঠবন্ধনের শরিক নেতা, কর্মী সমর্থকেরা। সূত্রের খবর, পনের দিনের যাত্রা কিছুটা পদযাত্রা, কিছুটা গাড়িতে হবে।
জানা গিয়েছে, বিহারে ১৫ দিন যাত্রা করবেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। হাত শিবিরের কর্মসূচি হলেও বিহারের সমস্ত বিজেপি বিরোধী দলগুলি এই যাত্রায় অংশ নেবে বলে খবর। একদিকে এসআইআর প্রতিবাদ অন্যদিকে জনসংযোগ— আগস্টেই কার্যত বিহার দখলে প্রচারাভিযান শুরু করে দেবেন রাহুল-তেজস্বী জুটি। বিহারের সাসারাম, নওয়াদা,গয়া হয়ে পাটনা পর্যন্ত হবে এসআইআর বিরোধী যাত্রা। যাত্রা শেষে পাটনায় বড় জনসভা করা হবে বলে কংগ্রেস সূত্রের খবর। এনডিএ সরকারকে বার্তা দেওয়া হবে ওই সভা থেকে। বিহারে অক্টোবর-নভেম্বরে বিহার বিধানসভা ভোট।
তার আগে এসআইআর ইস্যু নিয়ে পথে নেমে প্রতিবাদ জানাবে কংগ্রেস সহ বিরোধী জোট। সব ঠিক থাকলে আগস্টের মাঝামাঝি এই যাত্রা শুরু হবে। বিহারে এসআইআর প্রক্রিয়া শেষ হয়েছে গত ২৪ জুলাই। শুক্রবার, ১ আগস্ট নির্বাচন কমিশন খসড়া ভোটার তালিকা প্রকাশিত করবে। জানা গিয়েছে, প্রায় ৬৫ লাখ ভোটারের নাম বাদ পড়তে চলেছে এই তালিকায়।
ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক মানুষের নাম বাদ পড়ার বিষয়টি বিহার ভোটে বড় ইস্যু হতে চলেছে। নির্বাচন কমিশন একাধিকবার বিবৃতি দিয়ে দাবি করেছে, বিহারে কোনও যোগ্য ভোটারের নাম বাদ যাবেনা। কেবল মৃত, স্থানান্তরিত এবং অযোগ্যদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়বে। ইতিমধ্যেই এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়েছে। আদালত কমিশনকে আধার, ভোটার কার্ডকে প্রামাণ্য নথি হিসেবে বিবেচনা করার পরামর্শ দিয়েছে। যদিও কমিশনের দাবি, আধার আদতে একটি পরিচয়পত্র মাত্র, নাগরিকত্বের প্রমাণ নয়। এমনকি, এসআইআর-পর্বে নতুন করে ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে ভোটার আইডি চূড়ান্ত পরিচয়পত্র হতে পারে না।
উল্লেখ্য, বহুদিন থেকেই তৈরি হয়েছিল জল্পনা। সেইমতো শুরু হয়েছিল নানা রাজনৈতিক তরজাও। তবে এবার সেই সময়ের অবসান হল। দেশজু়ডে সমস্ত রাজ্যেই হবে এসআইআর। প্রতিটি রাজ্যকে এবিষয়ে স্পষ্ট নির্দেশ দিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন। কমিশন সূত্রের খবর, ২০০২ সালের এই তালিকাকে ভিত্তি করেই রাজ্যে নতুন করে ভোটার যাচাই প্রক্রিয়া চালানো হবে। বিহারে ২০০৩ সালে যে ভাবে এসআইআর হয়েছিল এবং বর্তমানে যেভাবে ওই রাজ্যে পুনরায় ভোটার যাচাই হচ্ছে, প্রায় সেই একই মডেলে পশ্চিমবঙ্গেও কাজ শুরু হচ্ছে বলে মনে করছে নির্বাচন কমিশনের অন্দরের একাংশ।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?