শুক্রবার ০১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
রিয়া পাত্র | ৩১ জুলাই ২০২৫ ১৯ : ০৭Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: জুলাই মাসের শেষ দিন। আর শেষ দিনেই যে তথ্য সামনে এসেছে, তাতে রীতিমতো ভয় ধরেছে বাকিদের মধ্যে। তথ্য, জুলাই মাসেই বেশ কয়েকটি প্রথম সারির সংস্থা হাজার হাজার কর্মী ছাঁটাই করেছে। তালিকায় মাইক্রোসফট, ইনটেল, টিসিএস-এর মতো সংস্থা। তথ্য, ২০২৫ সালের জুলাই মাসে সবচেয়ে বেশি সংখ্যক কর্মী ছাঁটাই করেছে সংস্থাগুলি। তথ্য, এক মাসে ২৬টি সংস্থা ২৪,৫৪৫ জন কর্মীকে ছাঁটাই করেছে। যদিও এই বিপুল কর্মী ছাঁটাইয়ের প্রাথমিক কারণ হিসেবে উঠে আসছে কৃত্রিম বুদ্ধিমত্তার রমরমা।
জুলাইয়ের শুরুতেই মাইক্রোসফট ঘোষণা করে যে তারা তাদের বিশ্বব্যাপী কর্মীদের প্রায় চার শতাংশ ছাঁটাই করছে। এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে, আরেকটি প্রযুক্তি প্রতিষ্ঠান ইন্টেল ঘোষণা করে যে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের চারটি রাজ্যে ৫,০০০ এরও বেশি কর্মী ছাঁটাই করছে। ভারতের সর্ববৃহৎ তথ্যপ্রযুক্তি পরিষেবা সংস্থা টাটা কনসালটেন্সি সার্ভিসেস (TCS) রবিবার জানিয়েছে, তারা তাদের মোট কর্মীর ২ শতাংশ, অর্থাৎ প্রায় ১২,০০০ জনকে আগামী এক বছরের মধ্যে ছাঁটাই করবে। বিশ্বজুড়ে এই কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত মূলত মধ্য ও উচ্চ স্তরের ব্যবস্থাপনায় কর্মরতদের প্রভাবিত করবে। টিসিএস-এর পক্ষ থেকে জানানো হয়েছে, বিশ্ব অর্থনীতির অনিশ্চয়তা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত প্রযুক্তিগত রূপান্তরের ফলে ব্যবসায়িক কাঠামোয় বদল আনতে হচ্ছে। চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে TCS-এর মোট কর্মী সংখ্যা ছিল ৬,১৩,০৬৯।
উন্নত প্রযুক্তি, নিত্য নতুন উপায়। তাতে একদিকে যেমন হাজার হাজার সমস্যা লাঘব, তেমনই সমস্যাও কম নয়। এআই, চ্যাটবট সমস্যা কমালেও, এক পক্ষের সমস্যা যে বিপুল হারে বাড়বে তা নিয়ে ভাবনা ছিলই। সময় যত এগোচ্ছে, প্রযুক্তি কার্যকরী হচ্ছে কর্মক্ষেত্রে, বাড়ছে সঙ্কটও। দিন কয়েক আগেই জানা গিয়েছিল, আর্থিক অনিশ্চয়তা ও কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব পড়ছে আইটি খাতে।
এর মাঝেই জানা গিয়েছে, কেবল এআই এই সংস্থার কর্মীদের উপর কোপ ফেলছে তেমনটা নয়, উন্নত প্রযুক্তির প্রভাবে চাকরি হারাতে পারেন অন্তত ৪০ খাতের চাকুরীজীবীরা। সর্বভারতীয় সংবাদসংস্থা সূত্রে খবর, মাইক্রোসফটের সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে এই ভয় ধরানো তথ্য। কী বলা হয়েছে তাতে? সূত্রের খবর, মাইক্রোসফটের সাম্প্রতিক রিপোর্টে বলা হয়েছে, একাধিক চাকরির এমন রয়েছে, যেখানে এআই- চ্যাটবটের জন্য চলে যেতে পারে সেই চাকরি। কোপ পড়তে পারে লক্ষ লক্ষ কর্মীর উপরে।
কোন কোন চাকরির উপর, কতটা প্রভাব ফেলতে পারে এআই? জানানো হয়েছে তাও-
তালিকার শীর্ষে রয়েছেন দোভাষী এবং অনুবাদক যাদের স্কোর ০.৪৯, তারপরেই রয়েছেন ইতিহাসবিদ (০.৪৮), যাত্রী পরিচারক (০.৪৭) এবং পরিষেবা বিক্রয় প্রতিনিধি (০.৪৬)। এআই প্রাসঙ্গিকতার অন্যান্য কাজের মধ্যে রয়েছে লেখক(০.৪৫), গ্রাহক পরিষেবা প্রতিনিধি (০.৪৪), সিএনসি টুল প্রোগ্রামার (০.৪৪) এবং টেলিফোন অপারেটর (০.৪২)। তালিকায় টিকিট এজেন্ট, রেডিও ডিজে, টেলিমার্কেটার, সংবাদ বিশ্লেষক, রাজনৈতিক বিজ্ঞানী, সম্পাদক, জনসংযোগ বিশেষজ্ঞদের কাজও অন্তভূর্ক্ত রয়েছে। ০.৩৪ থেকে ০.৪৯ পর্যন্ত প্রযোজ্যতা স্কোরের এই চাকরিগুলি যোগাযোগ এবং শিক্ষা থেকে শুরু করে অর্থ, আতিথেয়তা এবং প্রযুক্তি পর্যন্ত ক্ষেত্রগুলিকে বিস্তৃত করে।
গবেষকদের পর্যবেক্ষণ, এই কাজগুলি সহযেই এআই দ্বারা পূর্ণ সম্ভব। কারণ এই কাজের বেশিরভাগ অংশ সম্পন্ন করতে সক্ষম এআই।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?