বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রিয়া পাত্র | ৩১ জুলাই ২০২৫ ১৮ : ৪৫Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: গর্ভবতী যুবতী। শ্বশুরবাড়ির অত্যাচার সহ্য করতে না পেরে বেছে নিয়েছেন মৃত্যুকে, অভিযোগ তেমনটাই। সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন সূত্রে খবর তেমনটাই।
ঠিক কী ঘটেছে? তথ্য, মঙ্গলবার ত্রিশুরে নিজের স্বামীর বাড়িতে আত্মহত্যা করেছেন ২৩ বছর বয়সী এক গর্ভবতী মহিলা। তিনি এক সন্তানের মা। তাঁর এক ছেলে রয়েছে। তার পরেই দ্বিতীয়বার গর্ভবতী হন ওই যুবতী। সূত্রের খবর, মৃত্যুর আগে ওই যুবতী তাঁর মা’ কে বেশকিছু মেসেজ পাঠিয়েছিলেন। তাতে তিনি পরতে পরতে উল্লেখ করেছিলেন শ্বশুরবাড়ির অত্যাচারের কথা।
ভেলাঙ্গুলারের বাসিন্দা নওফালের স্ত্রী ফসিলাকে ২৯শে জুলাই তাঁর শ্বশুরবাড়িতে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। দেহ উদ্ধারের একদিন পর, তাঁর স্বামী নওফাল এবং শাশুড়ি রমলাকে গ্রেপ্তার করা হয় এবং বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে প্রতিবেদন লেখার সময় পর্যন্ত। যুবতীর পরিবারের পক্ষ থেকে বারেবারে অভিযোগ করা হয়েছে, ক্রমাগত শ্বশুরবাড়ির অত্যাচার সহ্য করতে না পেরে, যুবতী চরম পদক্ষেপ গ্রহণ করেছেন। সূত্রের খবর, যুবতী তাঁর মা’ কে অভিযোগ জানিয়ে মেসেজে লিখেছিলেন, তিনি দ্বিতীয়বার গর্ভবতী হওয়ার পরেও তাঁর স্বামী একাধিকবার তাঁর উপর অত্যাচার চালান। তাঁর পেটে লাথি মারেন। অভিযোগ শাশুড়ির দিকেও। অভিযোগ, স্বামীর মা, একাধিকবার ওই যুবতীর উপর দিনের পর দিন অত্যাচার চালিয়েছেন।
ত্রিশুরের সরকারি মেডিকেল কলেজে ওই যুবতীর ময়নাতদন্তের পর, দেহ তুলে দেওয়া হয়েছে পরিবারের হাতে। শ্বশুরবাড়ির অত্যাচারে যুবতীর চরম পদক্ষেপ গ্রহণের ঘটনা সাম্প্রতিক সময়ে উঠে এসেছে একাধিকবার। কোল্লামের বাসিন্দা বিপঞ্চিকা মানি (৩৩), অভিযোগ ওঠে, ৮ জুলাই শারজার আল নাহদা পাড়ায় তাদের অ্যাপার্টমেন্টে আত্মহত্যা করার আগে তার দেড় বছরের মেয়ে বৈভবীকে হত্যা করেন তিনি। কিন্তু আত্মহত্যার আগে, সোশ্যাল মিডিয়ায় তিনি বিস্ফোরক তথ্য জানিয়েছিলেন। চরম পদক্ষেপ গ্রহণের আগে মানি ফেসবুক অ্যাকাউন্টের একটি পোস্টে অভিযোগ করেন, তাঁকে মানসিক ও শারীরিক নির্যাতন করা হচ্ছে। তিনি সেখানে উল্লেখ করেন, ‘আমি চুপচাপ তাদের হয়রানি সহ্য করতাম। তারা বলত যে বিয়ে যথেষ্ট জাঁকজমকপূর্ণ ছিল না, যৌতুক যথেষ্ট ছিল না এবং আমার বাবা গাড়িও দেয়নি। তারা আমাকে গৃহহীন বলে ডাকত, বলত আমি ভিক্ষা করে জীবন যাপন করেছি। এক একটা সময়ে আমি আর অত্যাচার সহ্য করতে না পেরে সম্পুর্ণ ভেঙে পড়তাম। যদিও তাদের যথেষ্ট টাকা ছিল, তবু আমার বেতন নিয়ে আমাকেই হয়রানি, হেনস্থা করত বারেবারে।‘

এখানেই শেষ ন্য, মানি ফেসবুক পোস্টে স্পষ্ট উল্লেখ করেছিলেন, প্রায় সাড়ে চার বছর আগে ভ্যালিয়াভিটিলের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন যখন, তখন বুঝতে পারেননি এমপ্ন ভবিষ্যৎ অপেক্ষা করে রয়েছে। অভিযোগ, তাঁকে স্বামী যে কোনও সময় কুকুরের মতো মারধোর করত। তাঁর স্বামী পর্নোগ্রাফির দ্বারা অনুপ্রাণিত হয়ে তাঁকে জোরপূর্বক যৌন কার্যকলাপে বাধ্য করতেন বলেও অভিযোগ তুলেছিলেন। তিনি আরও অভিযোগ করেছেন যে সাত মাসের গর্ভবতী থাকাকালীন তাকে খাবার টুকুও খেতে দেওয়া হত না। অত্যাচার করে বাড়ি থেকেও বের করে দেওয়া হয়েছিল। মানির পরেই, প্রায় একি অভিযোগ উঠল আবার। অত্যাচারে নিজের জীবন শেষ করে দেওয়ার মতো চরম পদক্ষেপ গ্রহণ করেছেন যুবতী, অভিযোগ পরিবারের।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?