সোমবার ২৭ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: গোপাল সাহা | লেখক: অভিজিৎ দাস ৩১ জুলাই ২০২৫ ১৭ : ৩৬Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: রোজ রাতের মতোই মঙ্গলবার রাতে এলাকা টহল দিচ্ছিল ট্যাংরা থানার পুলিশ। সিল লেনের গলিটার কাছে যেতেই ভেসে আসে চেঁচামেচির আওয়াজ। কী ঘটেছে দেখতে এগিয়ে যেতেই থানার আধিকারকরা দেখতে পান আগ্নেয়াস্ত্র হাতে চোঁ চোঁ করে ছুটে পালাচ্ছেন এক ব্যক্তি। তৎক্ষণাত ওই ব্যক্তিকে ধাওয়া করে আটক করা হয়। তারপরেই সামনে আসে অবাক করা কাণ্ড। ট্যাংরা থানার পুলিশের তৎপরতায় বড়সড় একটি ঘটনা ঘটার আগেই রুখে দেওয়া সম্ভব হয়েছে।
পুলিশ সূত্রে খবর, ঘটনার সূত্রপাত রাত সওয়া ১২টা নাগাদ। নিয়মিত টহলের সময় সিল লেনের ৯/এইচ/৬/২ নম্বরের কাছে পৌঁছতেই, হঠাৎ চিৎকার-চেঁচামেচি শুনে তাঁরা ঘটনাস্থলের দিকে এগিয়ে যান। তখন তাঁরা দেখতে পান, এক ব্যক্তি ডান হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে দ্রুত পালিয়ে যাচ্ছেন। সঙ্গে সঙ্গে পুলিশ আধিকারিকরা প্রায় ১০০ মিটার ধাওয়া করে তাকে ধরে ফেলতে সক্ষম হন। পুলিশ সূত্রে খবর, ধৃত ব্যক্তির নাম ভোলানাথ কর। বয়স ৪৯ বছর। এন্টালির বাসিন্দা। তাঁর কাছ থেকে একটি লোহার তৈরি দেশি এক নলা বন্দুক উদ্ধার করা হয়েছে। সেচির ভিতরে একটি জীবন্ত কার্তুজও ছিল।
এলাকাবাসীরা অভিযোগ করেন, ওই ব্যক্তি এলাকারই এক মহিলাকে আগ্নেয়াস্ত্র নিয়ে ভয় দেখাচ্ছিলেন। পুলিশ জানতে পারে, ওই মহিলার ছেলে এবং অভিযুক্তের মেয়ে বেশ কিছু দিন ধরে সম্পর্কে ছিলেন। সেই সম্পর্ক সম্প্রতি ভেঙে যায়। সেই থেকেই এই গণ্ডগোলের সূত্রপাত।
আরও পড়ুন: দীর্ঘ ১৭ বছর তদন্ত করেও কিছু করতে পারল না এনআইএ! ২০০৮ সালে কী হয়েছিল মালেগাঁওয়ে?
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বহু ধরেই সম্পর্কে ছিলেন ওই যুগল। চার মাস আগে তাঁদের সম্পর্ক ভেঙে যায়। সম্পর্ক ভেঙে যাওয়ার এত দিন পর হঠাৎ যুবকটির বাবা ওই তরুণীর বাড়িতে এসে তাঁর মাকে হুমকি দেন যে, দু’জনের বিয়ে দিতে হবে। নইলে মা এবং ছেলে, দু’জনকেই প্রাণে মেরে নিজেও আত্মঘাতী হবেন।
পরে অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ওই এলাকারই বাসিন্দা অপর্ণা দে। তিনি জানান, অভিযুক্ত ব্যক্তি তাঁর ছেলের সঙ্গে নিজের মেয়ের প্রেমের সম্পর্ক নিয়ে বিরক্ত ছিলেন। সেই কারণেই সম্পর্ক ভেঙে যাওয়ার এতদিন পরেও আগ্নেয়াস্ত্র হাতে এসে তাঁকে ভয় দেখাতে চেয়েছিলেন।
অভিযোগের ভিত্তিতে ট্যাংরা থানায় বুধবার ভারতীয় অস্ত্র আইন ২৫(১বি)(এ)/২৯ এবং ভারতীয় ন্যায় সংহিতা ধারা ৩৫১(২) অনুযায়ী মামলা রুজু করা হয়েছে। বৃহস্পতিবার অভিযুক্ত ভোলানাথ কর-কে শিয়ালদহ আদালতে তোলা হয়। আদালত তাঁকে ৪ আগস্ট পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।
পুলিশ সূত্রে খবর, এই ঘটনার নেপথ্যে শুধু প্রেমঘটিত সমস্যা না কি অন্য কোনও কারণ আছে তা খতিয়ে দেখা হচ্ছে। ওই ব্যক্তির কাছে অস্ত্র আসল কোথা থেকে সেই খোঁজও করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?