বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
আর্যা ঘটক | ৩১ জুলাই ২০২৫ ১৭ : ২২Arya Ghatak
আজকাল ওয়েবডেস্ক: উত্তর প্রদেশে সম্প্রতি চিকিৎসা গাফিলতির এক নির্মম দৃশ্য দেখা গিয়েছে৷ গাজিয়াবাদ জেলার গুলমোহর এনক্লেভ এলাকার এক গৃহবধূর জীবনে ভয়াবহ এক ঘটনা ঘটে গিয়েছে। চরম দুর্ভাগ্যজনক ও ভয়াবহ ঘটনার সাক্ষী থাকল উত্তর প্রদেশ। চিকিৎসা ব্যবস্থার অব্যবস্থাপনা ও গাফিলতির একটি জ্বলন্ত উদাহরণ হয়ে উঠেছে এই ঘটনা। অভিযোগ অনুযায়ী, ওই যুবতী জুলাই মাসের প্রথম সপ্তাহে গাজিয়াবাদের একটি বেসরকারি নার্সিং হোমে সিজারের মাধ্যমে সন্তান প্রসব করেন। কিন্তু এই খুশির মুহূর্তই কিছুদিনের মধ্যে বিষাদে পরিণত হয়। জানা যায় অপারেশনের পর তাঁর শরীরে তীব্র যন্ত্রণা শুরু হয়। নানা ধরণের শারীরিক সমস্যা দেখা দেয়।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে অপারেশনের কয়েকদিনের মধ্যেই তিনি প্রচণ্ড পেটব্যথা, জ্বর এবং শারীরিক সমস্যায় ভুগতে শুরু করেন। নার্সিং হোমের চিকিৎসকেরা এই ধরণের লক্ষণকে সাধারণ প্রসব-পরবর্তী প্রতিক্রিয়া বলে আশ্বস্ত করেন বলে পরিবার সূত্রে খবর। ফলে প্রাথমিকভাবে পরিবারের সদস্যরাও বিষয়টিকে গুরুত্ব দিয়ে নেননি। কিন্তু সপ্তাহ পেরোতেই তাঁর শারীরিক অবস্থার ক্রমাগত অবনতি ঘটতে থাকে। ব্যথা এতটাই তীব্র হয়ে ওঠে যে স্বাভাবিকভাবে হাঁটা-চলা করাও অসম্ভব হয়ে পড়ে তাঁর পক্ষে।
এরপর তাঁর স্বামী চিরাগ কাটারিয়া শেষমেশ আর দেরি না করে ১০ জুলাই একটি আল্ট্রাসাউন্ড করান। তাতে খানিক অস্পষ্টতা দেখা দিলে পরদিন, অর্থাৎ ১১ জুলাই, তিনি স্ত্রীর সিটি স্ক্যান করান। ওই স্ক্যানে যা ধরা পড়ে, তা দেখে চিকিৎসক ও পরিবার, উভয়েই চমকে ওঠেন। যুবতীর পেটের ভিতরে কিছু একটা অদ্ভুত বস্তু দেখতে পান তাঁরা। পরে নিশ্চিত করা হয় এটি অপারেশনের কাপড়ের টুকরো।
খবর অনুযায়ী, এই কাপড়টি সিজারের অপারেশনের সময় ভুলবশত রোগীর শরীরের ভেতরে থেকে যায়। এমন একটি ভয়াবহ ভুল যেকোনও রোগীর জীবনে মারাত্মক হুমকিস্বরূপ। অবিলম্বে তাঁর আর একটি অস্ত্রোপচার করা হয়। কাপড়টি অপসারণ করা হয়। এই দ্বিতীয় অস্ত্রোপচারের পর যুবতীর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি ঘটে।
ঘটনার জেরে চিরাগ কাটারিয়া গাজিয়াবাদের পুলিশ কমিশনার ও জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক (CMO)-এর কাছে লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগে তিনি নার্সিং হোম কর্তৃপক্ষ এবং দায়িত্বরত চিকিৎসকের বিরুদ্ধে চরম গাফিলতির অভিযোগ তুলে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়ার আবেদন জানিয়েছেন।
ঘটনা ঘিরে গোটা এলাকায় শোরগোল পড়ে যায়। স্থানীয় বাসিন্দারা এবং সামাজিক সংগঠনগুলো বেসরকারি স্বাস্থ্য পরিষেবার মান ও সুরক্ষা প্রোটোকল নিয়ে প্রশ্ন তুলেছেন। নার্সিং হোমের বিরুদ্ধে কড়া তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠেছে।
স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে যে, ঘটনাটি অত্যন্ত গুরুতর। ইতিমধ্যেই তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে। অভিযুক্ত নার্সিং হোমের কাগজপত্র ও চিকিৎসা নথি খতিয়ে দেখা হচ্ছে। যদি চিকিৎসা গাফিলতির প্রমাণ মেলে, তবে নার্সিং হোমের লাইসেন্স বাতিল থেকে শুরু করে চিকিৎসকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে।
এই ঘটনার মাধ্যমে দেশের বেসরকারি চিকিৎসা ব্যবস্থার প্রতি মানুষের আস্থা নিয়ে আরও একবার প্রশ্ন উঠেছে। জনসাধারণ দাবি তুলেছেন, স্বাস্থ্য পরিষেবায় এমন গাফিলতি কোনওভাবেই বরদাস্তযোগ্য নয়। প্রতিটি চিকিৎসা প্রতিষ্ঠানের উচিত রোগীর নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া। বর্তমানে পুরো ঘটনার তদন্ত করছে পুলিশ।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?