শুক্রবার ০১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

বিদেশ | সাচ্চা আশিক! বিয়ের প্রস্তাবে বারবার 'না' প্রেমিকার, হাল না ছেড়ে সাত বছরে যুবক যা করলেন

পল্লবী ঘোষ | ৩১ জুলাই ২০২৫ ১৬ : ৪৫Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: একেই বলে প্রেম! বিয়ের প্রস্তাব বারবার প্রত্যাখ্যান করেছেন প্রেমিকা। তা সত্ত্বেও হাল ছাড়েননি প্রেমিক। যতক্ষণ না 'হ্যাঁ' শুনতে পান, ততদিন প্রেমিকার পিছনেই পড়ে রইলেন তিনি। এক, দুই বছর নয়, টানা সাতবছর! শেষমেশ কী হল, জানতে পারলে চোখে জল আসবেই। 

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, যুবকের নাম লুক উইনট্রিপ। আর যুবতীর নাম, সারাহ। লুক পেশায় একজন ট্যাটু আর্টিস্ট। আর সারাহ ব্রিটেনের একটি বেসরকারি সংস্থার মার্কেটিং এক্সিকিউটিভ। সারাহ তিন সন্তানের মা। গত ২০১৮ সাল থেকে তাঁরা প্রেমের সম্পর্কে আবদ্ধ। প্রেমের সম্পর্কের প্রথম বছর থেকেই সারাহকে বিয়ের প্রস্তাব দিতে শুরু করেন লুক। কিন্তু তাঁকে 'না' শুনতে হয়। 

লুক জানিয়েছেন, 'সম্পর্কের ছ'মাস পরেই আমি বিয়ের প্রস্তাব দিয়েছিলাম। তখন সরাসরি না বলেছিলেন সারাহ। কারণ ভবিষ্যৎ নিয়ে তিনি ভাবতে চাননি তখনই। আরও সময় চেয়েছিলেন। কিন্তু তারপরেও আরও একাধিকবার বিয়ের প্রস্তাব দিয়েছি। প্রতিবারেই প্রস্তাব প্রত্যাখান করেছিলেন সারাহ'! 

আরও পড়ুন: এবিসিডি শিখতে আড়াই লক্ষ টাকা খরচ! এই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ঘিরে তীব্র ক্ষোভ উগড়ে দিলেন অভিভাবকরা

লুক জানিয়েছেন, প্রতিবার বিয়ের প্রস্তাব দেওয়ার সময় তিনি সারাহকে আরও বেশি চমকে দিতে পিছপা হননি। কখনও প্যারাগুয়ের দুর্গে, কখনও বা ক্যান্ডেল লাইট ডিনারে, আবার কখনও জামাইকার সমুদ্র সৈকতে ঘোড়ায় চড়ার সময় বিয়ের প্রস্তাব দিয়েছিলেন তিনি। কিন্তু সারপ্রাইজগুলি উপভোগ করলেও, বিয়ের প্রস্তাবে 'হ্যাঁ' বলেননি সারাহ। 

লুক জানিয়েছেন, সারাহ ও তিনি অতীতের সম্পর্কে ভাঙার পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। সহজে সেই ক্ষত সারিয়ে আগের মেজাজে ফিরতে পারছিলেন না সারাহ। কিন্তু লুক সম্পর্কের শুরু থেকেই সারাহকে ভীষণ ভালবাসতে শুরু করেন। তাই হাল ছাড়েননি সহজে। গত সাত বছরে সারাহকে ৪৩বার বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। শুধুমাত্র ৪২ বারের প্রস্তাব প্রত্যাখান করে সারাহ একটি প্রতিজ্ঞা করেছিলেন। আরেকবার প্রোপোজ করলেই তিনি হ্যাঁ বলবেন বলে জানান। 

লুক আরও কয়েক মাস পর অবশেষে ২০২৩ সালে সারাহকে সপ্তমবার বিয়ের প্রস্তাব দেন। প্রোপোজ করার জন্য সারাহকে নিয়ে গিয়েছিলেন সাউথ ইস্ট লন্ডনের গ্রিনিচে। সেখানে পৌঁছেই লুক সারাহকে বলেন, 'এটি বিশ্বের মধ্যিখানে অবস্থিত। আর তুমি বরাবরই আমার বুকের মাঝখানে রয়েছে। আমি তোমায় বিয়ে করতে চাই!' 

গ্রিনিচে সপ্তমবার প্রোপোজের পরেই আবেগপ্রবণ হয়ে পড়েন সারাহ। সঙ্গে সঙ্গে তিনি বিয়ের প্রস্তাবে রাজি হন। অবশেষে চলতি বছরে মে মাসে বিবাহবন্ধনে আবদ্ধ হন লুক ও সারাহ। জামাইকায় ডেস্টিনেশন ওয়েডিং ছিল তাঁদের। ধুমধাম বিয়ের আয়োজন ছিল। হাজির ছিল সারাহর তিন সন্তান। 

এই ঘটনাটিই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। নেটিজেনরাও লুকের ধৈর্য্য দেখে মুগ্ধ হয়ে গেছেন। একজন লিখেছেন, 'এটিই হল খাঁটি প্রেম। যাই ঘটে যাক, উনি হাল ছাড়েননি।' আবার একজন লিখেছেন, 'আজকালকার ছেলেমেয়েদের শেখা উচিত। কথায় কথায় সম্পর্ক ভাঙার কথা বলে এরা। ভালবাসার মানেই এরা বোঝে না।' একজন আবার লিখেছেন, 'এমন প্রেমিক সচরাচর দেখা যায় না। ঠিক যেন সিনেমার কাহিনি।' 
সকলেই লুক ও সারাহকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া