শুক্রবার ০১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

লাইফস্টাইল | মাঝে মাঝেই পেটে অসহ্য যন্ত্রণা? কিডনি স্টোন নাকি পিত্তথলিতে পাথর জমেছে! ৫ লক্ষণ দেখে বুঝুন

নিজস্ব সংবাদদাতা | ৩১ জুলাই ২০২৫ ১৬ : ১৩Soma Majumder

কর্মব্যস্ততার জীবনে ক্রমশ বাড়ছে বিভিন্ন রোগের প্রকোপ। শরীরচর্চার অভ্যাস নেই, জল কম খাওয়া ইত্যাদি বিভিন্ন কারণে শরীরে নানাবিধ রোগ বাসা বাঁধতে থাকে কম বয়স থেকেই। দিন দিন বাড়ছে ক্রনিক কিডনিতে পাথর জমার ঝুঁকি। সঙ্গে গলব্লাডার স্টোন বা পিত্তথলিতে পাথর জমার প্রবণতাও দেখা যাচ্ছে। অল্প বয়সে পিত্তরসের ক্ষরণে বাধা এলে তখন সেই পিত্তরস পিত্তথলিতে জমে পাথর তৈরি করে। সাধারণত অনিয়মিত খাদ্যাভ্যাস, হরমোনের গোলমাল, কোলেস্টেরলের বাড়বাড়ন্ত, দীর্ঘক্ষণ না খেয়ে থাকা পিত্তথলিতে পাথর জমার কারণ হতে পারে। গর্ভাবস্থায় হরমোনের ওঠানামাও মহিলাদের এই রোগকে উস্কে দেয়। 


কিডনি স্টোন হল কিডনির ভেতরে জমে থাকা খনিজ বা লবণ থেকে তৈরি শক্ত পাথর। এগুলো সাধারণত ডিহাইড্রেশন, খাদ্যাভ্যাস বা জেনেটিক কারণের জন্য হয়। লক্ষণ হিসেবে কোমর বা পেটের পাশে তীব্র ব্যথা, প্রস্রাবের সমস্যার মতো উপসর্গ দেখা দেয়। গলব্লাডারের ভেতরে তৈরি হয় গলব্লাডার স্টোন এবং প্রধানত কোলেস্টেরল বা বিলিরুবিন জমা থেকে তৈরি হয়। গলব্লাডার ও কিডনিতে স্টোনের উপসর্গ অনেকটা এক রকম হওয়ায় অনেক সময়েই বুঝতে ভুল হয়। তাহলে কোন কোন লক্ষণ দুটি সমস্যা বুঝবেন? জেনে নিন- 

 

আরও পড়ুনঃ কিডনি-ফুসফুসের বারোটা বাজায় লিপস্টিক! জানেন আপনার প্রসাধনীর কোন উপাদান বাড়িয়ে দেয় মারণ রোগের ঝুঁকি?


১. পেটে বা পাশে হালকা ব্যথা: কিডনি স্টোন হলে কোমর বা পাশের অংশে ব্যথা অনুভূত হয়। গলব্লাডার স্টোন হলে উপরের ডান পাশে ব্যথা বা ভারী লাগতে পারে, বিশেষ করে তেলযুক্ত খাবার খাওয়ার পর।


২. খাওয়ার পর বমি বা অস্বস্তি: গলব্লাডার স্টোনের অন্যতম লক্ষণ বমি বা অস্বস্তি। তবে কিডনি স্টোনের ক্ষেত্রেও বমি বমি ভাব হতে পারে।


৩. মূত্রের পরিবর্তন: কিডনি স্টোনে মূত্র ঘোলা হতে পারে, দুর্গন্ধ বা রক্ত বেরতে পারে। গলব্লাডার স্টোন সাধারণত মূত্রে পরিবর্তন ঘটায় না।


৪ ঘন ঘন বা ব্যথাযুক্ত প্রস্রাব: কিডনি স্টোনের সাধারণ লক্ষণ হল ঘন ঘন বা ব্যথাযুক্ত প্রস্রাব। তবে গলব্লাডার স্টোন প্রস্রাবের সমস্যা সৃষ্টি করে না।


৫. ত্বক বা চোখে হালকা হলদেটে ভাব (জন্ডিস): গলব্লাডার স্টোনে যদি পিত্তনালী বন্ধ হয়, ত্বক বা চোখের সাদা অংশ হলুদ হয়ে যেতে পারে। কিডনি স্টোনে সাধারণত এই উপসর্গ দেখা যায় না।


কিডনি স্টোন হলে মূত্রের সমস্যা সহ কোমরে ব্যথা হতে পারে। গলব্লাডার স্টোন মূলত খাওয়ার পর অস্বস্তি, পেটের ডান পাশে ব্যথা ও কখনও জন্ডিস হতে পারে। গলব্লাডার স্টোন হোক বা কিডনি স্টোন, প্রাথমিক লক্ষণগুলো উপেক্ষা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া