বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | এবিসিডি শিখতে আড়াই লক্ষ টাকা খরচ! এই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ঘিরে তীব্র ক্ষোভ উগড়ে দিলেন অভিভাবকরা

পল্লবী ঘোষ | ৩১ জুলাই ২০২৫ ১৫ : ৫৭Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: ইদানিং শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে পাল্লা দিয়ে বাড়ছে খরচ। পড়ুয়াদের লেখাপড়ার পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ বাড়ছে পরিবারের। বিশেষত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে খরচ আরও বাড়ছে দিনের পর দিন। উন্নতমানের শিক্ষা প্রতিষ্ঠানে পড়ুয়াদের ভর্তি করানোর ইচ্ছে কমবেশি সকল পরিবারের থাকে। কিন্তু খরচের কথা ভাবলেই মাথায় হাত পড়ে অনেকের।

সম্প্রতি এক শিক্ষা প্রতিষ্ঠানের বেতন ঘিরে জোর চর্চা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই স্কুলের পড়ুয়াদের অভিভাবকরা বিষয়টি সোশ্যাল মিডিয়ায় প্রথমে শেয়ার করেন। যা মুহূর্তের হু হু করে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। অভিভাবকদের অভিযোগ শুনে রীতিমতো চোখ ছানাবড়া নেটিজেনদের। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, হায়দরাবাদের একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানেই বেতন বাড়িয়ে কয়েক লক্ষ টাকা ছাড়িয়ে গেছে। ২০২৫ থেকে ২০২৬ শিক্ষাবর্ষে নার্সারি পড়ুয়াদের ভর্তি বাবদ বেতন নেওয়া হচ্ছে আড়াই লক্ষ টাকা। খুদে পড়ুয়াদের শুধুমাত্র এ, বি, সি, ডি শিখতেই আড়াই লক্ষ টাকা খরচ হচ্ছে পরিবারের। অর্থাৎ প্রতি মাসে খরচ হচ্ছে ২১ হাজার টাকা। 

আরও পড়ুন: এত বাজে হাতের লেখা! জলন্ত মোমবাতিতে খুদের হাত রেখে নির্মম শাস্তি গৃহশিক্ষিকার, ফের শিউরে ওঠা কাণ্ড এই রাজ্যে

অভিভাবকরা একটি লম্বা তালিকা প্রকাশ করে খরচের হিসেবও দিয়েছেন। সেই তালিকায় দেখা গেছে, টিউশনে খরচ, ৪৭ হাজার ৭৫০ টাকা। অ্যাডমিশনে খরচ, পাঁচ হাজার টাকা। রিফান্ড ডিপোজিট, ১০ হাজার টাকা। ইনিশিয়েশন বাবদ সাড়ে ১২ হাজার টাকা। ওই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের আরও কিছু নিয়মাবলি রয়েছে। 

নার্সারি পড়ুয়াদের ভর্তির জন্য মোট আড়াই লক্ষ টাকা চারটি মাসে ভাগ করে অভিভাবকরা জমা দিতে পারেন। জুন, সেপ্টেম্বর, ডিসেম্বর এবং শেষ মাসে মিলিয়ে মোট আড়াই লক্ষ টাকা জমা দিতে হবে। নার্সারি পড়ুয়াদের মতোই আরও উঁচু শ্রেণির পড়ুয়াদের ক্ষেত্রে খরচ আরও কয়েক হাজার টাকা বাড়ানো হয়েছে। 

স্কুলের তরফে জানানো হয়েছে, প্রি প্রাইমারি ১-এর জন্য খরচ ২ লক্ষ ৭২ হাজার টাকা। প্রি প্রাইমারি ২-এর জন্য খরচ ২ লক্ষ ৭২ হাজার ৪০০ টাকা। প্রথম ও দ্বিতীয় শ্রেণির ভর্তির জন্য খরচ ২ লক্ষ ৯১ হাজার ৪৬০ টাকা। তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত খরচ ৩ লক্ষ ২২ হাজার ৩৫০ টাকা। 

পোস্টটি ছড়িয়ে পড়তেই নেটিজেনরা উষ্মা উগড়ে দিয়েছেন। একজন লিখেছেন, 'ওই স্কুলে আহামরি বেশি কী শেখানো হয়? যে প্রতি মাসে নার্সারি পড়ুয়াদের জন্য ২১ হাজার টাকা পরিবার খরচ করবে!' আরেকজন লিখেছেন, 'এটা শিক্ষা প্রতিষ্ঠান না ফাইভ স্টার হোটেল?' আবার একজন লিখেছেন, 'এই স্কুলটি শুধুমাত্র ধনী পরিবারের সন্তানদের জন্য। মধ্যবিত্তদের জন্য নয়।'

কয়েকজন জানিয়েছেন, হায়দরাবাদের মতোই বেঙ্গালুরুতেও পড়ুয়াদের পড়াশোনার খরচ দিনের পর দিন বাড়ছে। একজন জানিয়েছেন, বেঙ্গালুরুতে নার্সারি পড়ুয়াদের ভর্তির জন্য খরচ হয় ১১ লক্ষ টাকা। একাদশ থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের পড়াশোনার জন্য মোট খরচ হয় ২৭ থেকে ৩৫ লক্ষ টাকা। যা শুনেই রীতিমতো ভিড়মি খেয়েছেন সাধারণ মানুষ।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া