বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | এত বাজে হাতের লেখা! জলন্ত মোমবাতিতে খুদের হাত রেখে নির্মম শাস্তি গৃহশিক্ষিকার, ফের শিউরে ওঠা কাণ্ড এই রাজ্যে

পল্লবী ঘোষ | ৩১ জুলাই ২০২৫ ১৩ : ৪৮Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: স্কুল থেকে ফিরে নিয়মিত যেত গৃহশিক্ষিকার বাড়িতে। দিদিমণি কড়াকড়ি করলেও, পড়াশোনা করতে মন্দ লাগত না তার। সেই গৃহশিক্ষিকার দ্বারাই চরম হেনস্থার শিকার হল এক নাবালক। যার জেরে ভয়াবহ পরিণতি তার। 

দিন কয়েক আগেই গৃহশিক্ষিকার কাছে বকুনি শুনেছিল আট বছরের এক নাবালক। কারণ? নাবালকের হাতের লেখা খারাপ। গৃহশিক্ষিকার মন মতো ছিল না নাবালক ছাত্রের হাতের লেখা। এর জেরে শুধুমাত্র বকাঝকা নয়, ছাত্রকে চরম শাস্তি দিলেন তিনি। জলন্ত মোমবাতিতে নাবালক ছাত্রের হাত রেখে দিলেন কয়েক মিনিটে। আগুন পুড়ে গিয়েছে নাবালকের হাতের তুলি। বিষয়টি তিনি লুকিয়ে রাখতে চেয়েছিলেন। তিনি শেষরক্ষা হয়নি। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের মালাডে। পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটেছিল গত ২৮ জুলাই সন্ধ্যায়। আহত নাবালকের নাম, মহম্মদ হামজা খান। আট বছরের নাবালক লক্ষধাম স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র। হামজার বাবা মুস্তাকিন খান জানিয়েছেন, নাবালক স্কুল থেকে ফিরে রোজ সন্ধ্যায় রাজশ্রী রাঠোর নামের এক গৃহশিক্ষিকার বাড়িতে পড়াশোনা করতে যেত। 

আরও পড়ুন: ভারতের প্রধানমন্ত্রী কে? ছাত্রদের প্রশ্নে শুধু ঢোক গিললেন, আলিয়া ভাটকেও হার মানালেন স্কুল শিক্ষক!

প্রতি সন্ধ্যায় সাতটা থেকে ন'টা পর্যন্ত মালাডের জেপি ডেকস বিল্ডিংয়ে গৃহশিক্ষিকার ফ্ল্যাটে পড়াশোনা করতে যেত সে। নাবালককে গৃহশিক্ষিকার বাড়িতে পৌঁছে দিত তার দিদি। ঘটনার দিন সন্ধ্যাবেলাতেও সে পড়তে গিয়েছিল। রাতে ওই গৃহশিক্ষিকা ফোন করে জানান, হামজা খুব কান্নাকাটি করছে। তাকে যেন বাড়িতে নিয়ে যাওয়া হয়। 

বাড়িতে ফেরার পর নাবালক ঘটনার বিবরণ দেয়। সে জানায়, বাজে হাতের লেখার জন্য জলন্ত মোমবাতির উপরে নাবালকের হাতের তালু রেখে শাস্তি দিয়েছেন গৃহশিক্ষিকা। তড়িঘড়ি করে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে বাবাসাহেব আম্বেদকর হাসপাতালে স্থানান্তরিত করা হয় নাবালককে। এই ঘটনার পরেই থানায় ওই গৃহশিক্ষিকার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে আহত নাবালকের বাবা। ওই শিক্ষিকার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। 

প্রসঙ্গত, গত বছর আগস্ট মাসে এই কারণেই এক নাবালিকা নিগ্রহের শিকার হয় মহারাষ্ট্রে। খারাপ হাতের লেখার জন্য শাস্তি হিসেবে ছয় বছরের নাবালিকাকে চরম শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছিল এক শিক্ষিকার বিরুদ্ধে। ওই ঘটনাতেও শিক্ষিকার বিরুদ্ধে মামলা রুজু করেছিল পুলিশ। 

ঘটনাটি ঘটেছিল থানে জেলায়। নাবালিকার পরিবারের অভিযোগ, সকাল সাড়ে এগারোটায় নাবালিকাকে পড়াতে এসেছিলেন শিক্ষিকা। কিন্তু খুদের খারাপ হাতের লেখা দেখেই রেগে লাল হয়ে যান শিক্ষিকা। শাস্তি হিসেবে লাঠি দিয়ে তাকে বেধড়ক মারধর করেন ওই শিক্ষিকা। পড়ানোর পর কাঁদতে কাঁদতে বাবা-মায়ের কাছে ছুটে গিয়ে অভিযোগ জানায়। তার গায়েও আঘাতের চিহ্ন ছিল। 

নাবালিকাকে নিয়েই থানায় অভিযোগ জানায় পরিবার। অভিযুক্ত শিক্ষিকার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। তবে তাঁকে গ্রেপ্তার করেনি। 

গতবছরেই মহারাষ্ট্রের থানের বদলাপুরে স্কুলের মধ্যে যৌন নির্যাতনের শিকার হয় দুই নার্সারি পড়ুয়া। সেই স্কুলেও অভিযোগ ছিল সাফাইকর্মীর বিরুদ্ধে। গ্রেপ্তারির পরেও বদলাপুর কাণ্ডে প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে মহারাষ্ট্র। একনাথ শিন্ডে সরকারের বিরুদ্ধে পথে নামেন বিরোধীরাও। প্রতিবাদে সামিল ছিলেন শরদ পাওয়ার, উদ্ধব ঠাকরেরাও।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া