শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বাণিজ্য | ২৫ শতাংশ শুল্কের সরাসরি প্রভাব ভারতের শেয়ার বাজারে, মাথায় হাত বিনিয়োগকারীদের

সুমিত চক্রবর্তী | ৩১ জুলাই ২০২৫ ১৩ : ১৪Sumit Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: বৃহস্পতিবার স্টক মার্কেটে বিরাট পতন। দিনের শুরুতেই সেনসেক্স ৫৭৫ পয়েন্ট নিচের দিকে চলে যায়। অন্যদিকে নিফটি ফিফটি ৫০ পয়েন্ট পতন ঘটে। মিডক্যাপ ১০০ নিচের দিকে চলে গিয়ে হয় ০.৯০ শতাংশ। নিফটি স্মলক্যাপ ১০০ নিচের দিকে গিয়ে হয় ০.৭৩ শতাংশ।


১ আগস্ট থেকে মার্কিন প্রেসিডেন্টের ঘোষণা মতো নতুন ট্যারিফ চালু হয়ে যাবে। ইমপোর্টের ক্ষেত্রে ২৫ শতাংশ ট্যারিফ চালু হয়ে যাবে। এছাড়া অতিরিক্ত পেনাল্টির দিকটিও সামনের দিকে উঠে এসেছে। ভারত যেভাবে রাশিয়ার সঙ্গে তেল এবং প্রতিরক্ষা খাতে চুক্তি করেছেন তার সরাসরি প্রভাব এই ট্যারিফের দিকে চলে এসেছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।


বিশেষজ্ঞরা মনে করছেন এটা ভারতীয়দের পক্ষে ভাল খবর নয়। ভারতের রপ্তানির ক্ষেত্রে এটি বিরাট প্রভাব ফেলবে। সেখানে যথেষ্ট সমস্যা তৈরি হবে। যদিও ভারত মার্কিন সম্পর্কের দিকটি যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। তবে ট্রাম্পের এই ট্যারিফের জের সরাসরি ভারতীয় অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলেছে। এর বিরাট প্রভাব পড়েছে ভারতের স্টক মার্কেটেও।


বৃহস্পতিবার দিনের শুরু থেকেই শেয়ারের হাল বেহাল হতে শুরু করেছে। দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের শেয়ার ঝড়ের বেগে নিচের দিকে নামতে শুরু করে। রিলায়েন্স ইন্ডাস্ট্রি সবথেকে বেশি ক্ষতির সামনে পড়ে। তারা একধাক্কায় ১.৫৪ শতাংশ নিচের দিকে চলে যায়। এরপরই ছিল ভারতীয় এয়ারটেল। তাদের শেয়ার নিচের দিকে যায় ১.৫১ শতাংশ। ইনফোসিস এবং বাজাজ ফিনান্সের শেয়ার ১.০৫ শতাংশ নিচের দিকে যায়। টাটা কনসালটেন্সি হারিয়েছে ১.২১ শতাংশ।


এই হেভিওয়েট শেয়ারগুলি নিচের দিকে যাওয়ার ফলে বাকিদের ওপরেও তার প্রভাব পড়তে শুরু করে। এর সরাসরি প্রভাব পড়েছে তেল এবং গ্যাসের প্রতিষ্ঠানে। নিফটি অয়েল অ্যান্ড গ্যাস নিচের দিকে যায় ১.৫৮ শতাংশ। অন্যদিকে নিফটি অটো গ্যাস হারিয়েছে ১.২৫ শতাংশ। নিফটি কনজিউমার হারিয়েছে ১.০৫ শতাংশ।


নিফটি আইটি হারিয়েছে ০.৭৮ শতাংশ। পিএসইউ ব্যাঙ্ক হারিয়েছে ০.৮৯ শতাংশ। নিফটি রিয়েলিটি হারিয়েচে ০.৮৫ শতাংশ। নিফটি ফার্মা হারিয়েছে ০.৭২ শতাংশ। নিফটি মেটাল হারিয়েছে ০.৭২ শতাংশ। নিফটি হেলথকেয়ার হারিয়েছে ০.৬১ শতাংশ। নিফটি প্রাইভেট ব্যাঙ্ক হারিয়েছে ০.৫৭ শতাংশ। নিফটি ফিনান্সিয়াল সার্ভিস হারিয়েছে ০.৪৪ শতাংশ। নিফটি ফার্মা এবং নিফটি এফএমসিজিও হালও প্রায় সমান।


ভারতের সঙ্গে বাণিজ্যিক বোঝাপড়ার দরজা খোলা রাখছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার ভারতের উপর ২৫ শতাংশ শুল্ক চাপিয়েছেন তিনি। একই সঙ্গে রাশিয়ার সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্কের কারণে অনির্দিষ্ট একটি ‘জরিমানা’ (পেনাল্টি)-র কথাও জানিয়েছেন ট্রাম্প। তবে মার্কিন প্রেসিডেন্টের দাবি, তাঁরা ভারতের সঙ্গে দর কষাকষি চালিয়ে যাচ্ছেন।

আরও পড়ুন:  দেশের প্রথম সারির এই ব্যাঙ্কগুলিতে ফিক্সড ডিপোজিটে সুদের হারে বড় বদল, সুবিধা পাবেন সিনিয়র সিটিজেনরা


বুধবার ভারতের উপর শুল্ক ঘোষণার পরে হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হন ট্রাম্প। সেখানে আমেরিকার প্রেসিডেন্টকে প্রশ্ন করা হয়, তিনি শুল্ক নিয়ে এখনও ভারতের সঙ্গে দর কষাকষির পথ খোলা রাখছেন কি না। জবাবে ট্রাম্প আবার দাবি করেন, বিশ্বে সবচেয়ে চড়া হারে শুল্ক নেওয়া দেশগুলির মধ্যে একটি ভারত। কানাডাও অনেক চড়া হারে শুল্ক নেয়। তিনি বলেন, “আমরা এখন ভারতের সঙ্গে দর কষাকষি চালাচ্ছি।” তবে ওই দর কষাকষির বিষয়ে বিস্তারিত মন্তব্য করেননি তিনি।


বস্তুত, বুধবারই হোয়াইট হাউসের পরামর্শদাতা কেভিন হ্যাসেট দাবি করেছেন, ভারতের সঙ্গে বাণিজ্য আলোচনায় আশানুরূপ অগ্রগতি না হওয়ায় ‘বিরক্ত’ ট্রাম্প। যদিও এর আগে বেশ কয়েক বার ট্রাম্প নিজেই দাবি করেছেন, ভারতের সঙ্গে বাণিজ্যিক বোঝাপড়া অনেকটা এগিয়ে গিয়েছে। শীঘ্রই সমঝোতা হয়ে যেতে পারে, এমন আভাসও দিয়েছিলেন তিনি। তবে আলোচনা ঠিক কোন পর্যায়ে রয়েছে, তা নিয়ে তখনও বিস্তারিত ব্যাখ্যায় যাননি আমেরিকার প্রেসিডেন্ট।


নানান খবর

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া