বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | ভারতের প্রধানমন্ত্রী কে? ছাত্রদের প্রশ্নে শুধু ঢোক গিললেন, আলিয়া ভাটকেও হার মানালেন স্কুল শিক্ষক!

পল্লবী ঘোষ | ৩১ জুলাই ২০২৫ ১১ : ৫৮Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: শিক্ষকদের কাছেই নাকি সব প্রশ্নের উত্তর থাকে। মনের মধ্যে যা প্রশ্ন আসবে, তার সবকিছুর উত্তর জানা শিক্ষক! এমনটাই ধারণা ছিল পড়ুয়াদের। কিন্তু এমনি এক স্কুল, সেখানে প্রধান শিক্ষক থেকে শুরু করে বাকি শিক্ষকদেরও সাধারণ জ্ঞান নেই। অতি সাধারণ প্রশ্নের জবাব দিতে না পারায়, শুধুমাত্র ঢোক গেলেন তাঁরা! 

শুধু কি তাই! শব্দের বানান পর্যন্ত ভুল লেগেন। ক্লাসরুমের বোর্ডে সেই ভুল বানানের শব্দগুলি লিখে রাখেন। আর ছাত্ররাও সেই ভুল বানান সঠিক বলেই শেখে। সম্প্রতি ওই স্কুলের শিক্ষক ও প্রধান শিক্ষকের কাণ্ড ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। যা দেখে নেটিজেনদের চক্ষু চড়কগাছ। 

কোথায় ঘটেছে এই ঘটনা? সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ে। বলরামপুর জেলার মাদওয়া গ্রাম পঞ্চায়েতের গোদাসত গ্রামে। জানা গেছে, ওই গ্রামেরই এক সরকারি স্কুলে শিক্ষিকদের কাণ্ড সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।‌ যা ঘিরে অনেকেই ওই শিক্ষকদের সঙ্গে বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের তুলনা টেনেছেন। অনেকেরই মতে, আলিয়া ভাটকেও হার মানিয়েছেন এই শিক্ষক। 

আরও পড়ুন: বাগানে নতুন কলাগাছ, চারিদিকে ছড়ানো মাটি! সন্দেহ প্রতিবেশীদের, মাটি খুঁড়তেই আঁতকে উঠল পুলিশ

ভিডিওতে কী দেখা গেছে? ছাত্ররা প্রধান শিক্ষক ও আরও দুই শিক্ষককে জিজ্ঞেস করে, ভারতের প্রধানমন্ত্রী কে? রাজ্যের মুখ্যমন্ত্রী কে? এর কোনও প্রশ্নের উত্তর দিতে পারেননি তাঁরা। একের পর এক অতি সাধারণ প্রশ্নের উত্তরে তাঁরা কেবলমাত্র ঢোক গিলেছেন। এমনকী জেলার পুলিশ আধিকারিকের নাম পর্যন্ত বলতে পারেননি তাঁরা। 

বিষয়টি এখানেই শেষ নয়। বোর্ডে ভুল বানানের শব্দ লিখতেও দেখা গেছে। স্কুলের ইংরেজির শিক্ষক Eleven, Nineteen শব্দগুলির বেশ স্বাচ্ছন্দ্যেই ভুল বানান বোর্ডে লেখেন। বোর্ডে ওই শিক্ষক লেখেন, Aivene, Ninithin। ভুল বানান নিয়ে প্রশ্ন তুললেই ওই শিক্ষক জানান, এইগুলোই সঠিক বানান। এবং ছাত্রদের সেই ভুল বানান লিখতে বাধ্য করেন। 

জানা গেছে, বলরামপুর ওড়িশার প্রত্যন্ত অঞ্চলে নয়। ওই এলাকায় আরও একাধিক সরকারি স্কুল রয়েছে। একাধিক প্রকল্প থাকা সত্ত্বেও, সেগুলি যে রাজ্যের সব স্কুলে পৌঁছয় না, তার স্পষ্ট ধারণা পাওয়া যায় এই ভিডিও থেকে।‌ ভিডিওটি দেখে একজন নেটিজেন লিখেছেন, 'উনি কি ইংরেজি শিক্ষকের পদটি শেষমেশ হারালেন?' আরেকজন লিখেছেন, 'বিজেপি শাসিত রাজ্যের কী দশা! খুদে পড়ুয়াদের ঠিক মতো সাধারণ জ্ঞান অর্জন করার সুযোগ নেই!' 

জানা গেছে, দিন কয়েক আগেই জেলা শিক্ষা আধিকারিক ওই স্কুল পরিদর্শনে যান‌। তাঁর সামনেই ওই শিক্ষকরা ভুল বানান বোর্ডে লেখেন। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। শিক্ষকদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি। কিন্তু এখনও পর্যন্ত ওই শিক্ষকদের সাসপেন্ড করা হয়নি বলেই জানা গেছে। 

'স্টুডেন্ট অফ দ্যা ইয়ার' ছবি রিলিজের পর 'কফি উইথ করণ' শোয়ে অতিথি হয়েছিলেন আলিয়া। ব়্যাপিড ফায়ার রাউন্ডে তাঁকে তৎকালীন রাষ্ট্রপতির নাম জিজ্ঞাসা করা হয়। কিন্তু অভিনেত্রী সেই প্রশ্নের উত্তর দিতে পারেননি। তা নিয়ে তাঁকে ট্রোলডও হতে হয়। আলিয়া বলেছিলেন, ভারতের তৎকালীন রাষ্ট্রপতির নাম পৃথ্বীরাজ চৌহান। এদিকে সেই সময় দেশের রাষ্ট্রপতি ছিলেন প্রণব মুখোপাধ্যায়।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া