শুক্রবার ০১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
আকাশ দেবনাথ | ৩১ জুলাই ২০২৫ ১৫ : ৩০Akash Debnath
আজকাল ওয়েবডেস্ক: কখনও এক প্যাকেট বিরিয়ানি, কখনও এক বোতল মদ, কখনও বা সামান্য কিছু টাকা। এসবের বিনিময়েই দিনের পর দিন চলত গরিব-অসহায় মানুষের শোষণ। শরীর থেকে নিয়ে নেওয়া হত যথেচ্ছ শুক্রাণু ও ডিম্বাণু। আর নিঃসন্তান দম্পতিদের কাছে সেই শুক্রাণু বা ডিম্বাণু বিক্রি করা হত চড়া দামে। এমনই এক চাঞ্চল্যকর প্রতারণাকাণ্ড সামনে এসেছে তেলেঙ্গানার সেকেন্দরাবাদে।
হায়দরাবাদের জমজ শহর বলে পরিচিত সেকেন্দরাবাদ থেকে সম্প্রতি পুলিশ গ্রেফতার করেছে ‘ইন্ডিয়ান স্পার্ম টেক ক্রায়োসিস্টেম ক্লিনিক’-নামের একটি ফার্টিলিটি ক্লিনিকের মালিক-সহ সাত জনকে। অভিযোগ, এই ক্লিনিকের মালিক পঙ্কজ সোনির নেতৃত্বেই চলত এই চক্র। তাঁর বিরুদ্ধে আরও অভিযোগ, পঙ্কজ এই কাজে নিয়োগ করেছিলেন একাধিক ‘এজেন্ট’। এই এজেন্টদের কাজ ছিল রাস্তায় ঘুরে বেড়ানো ভবঘুরে, দরিদ্র, অশিক্ষিত মানুষদের খুঁজে বের করা। এরপর তাঁদের নানান প্রলোভন দেখিয়ে শুক্রাণু এবং ডিম্বাণুদাতা হিসেবে কাজে লাগানো হত।
আরও পড়ুন: শুক্রাণু দান করে কত টাকা আয় হয়? ভারতে বীর্য দাতা হতে গেলে কোন কোন নিয়ম জানতে হবে?
প্রাথমিক পুলিশি তদন্তে জানা গিয়েছে, দাতাদের মধ্যে যাঁরা অল্প হলেও লেখাপড়া জানেন, তাঁদের ১০০০ থেকে ৪০০০ টাকা ‘পারিশ্রমিক’ দেওয়া হত। আর পড়াশোনা জানেন না এমন দিনমজুর বা ভবঘুরে পুরুষদের একবেলার বিরিয়ানি বা এক বোতল দেশি মদেই রাজি করানো হত স্পার্ম ডোনেশনে। শুধু পুরুষ নন, দরিদ্র নারীদেরও ব্যবহার করা হতো দাতা হিসাবে। কিছু ক্ষেত্রে মহিলা ভিক্ষুকদের ডিম্বাণু দেওয়ার জন্য ২০,০০০ থেকে ২৫,০০০ টাকা পর্যন্ত দেওয়া হয়েছে বলে অভিযোগ।
আরও পড়ুন: ৮৫ বছর বয়সে মাধ্যমিকে বসেও ফের অকৃতকার্য! ইনিই পৃথিবীর সবচেয়ে বয়স্ক স্কুলছাত্র
বিশেষজ্ঞদের মতে, এই পুরো ঘটনাই চূড়ান্ত অনৈতিক এবং আইন-বহির্ভূত। ভারতে স্পার্ম ও এগ ডোনেশনের ক্ষেত্রে নির্দিষ্ট স্বাস্থ্য সংক্রান্ত নিয়ম রয়েছে কেন্দ্রের। দাতা বা ডোনারের নির্দিষ্ট কিছু মানদণ্ডও রয়েছে। ডোনারের বয়স, শারীরিক ও মানসিক সুস্থতা, রোগের ইতিহাস এবং শিক্ষাগত যোগ্যতা যাচাই করা বাধ্যতামূলক। এক্ষেত্রে কোনও নিয়মই মানা হয়নি বলে অভিযোগ।
বহু নিঃসন্তান দম্পতিই এখন সন্তানলাভের আশায় আইভিএফ পদ্ধতির শরণাপন্ন হচ্ছেন। তাঁরা যাতে সুস্থ ডোনারের জিন পান তা নিশ্চিত করা ক্লিনিকের কাজ। এক্ষেত্রে তার উল্টোটাই হয়েছে বলে মনে করা হচ্ছে। অপুষ্ট বা রোগাক্রান্ত ডোনারের শুক্রাণু ও ডিম্বাণু ব্যবহারের ফলে ভবিষ্যতের শিশুদের স্বাস্থ্য, জিনগত গুণাবলি বা মানসিক বিকাশে ক্ষতিকর প্রভাব পড়তে পারে।
ঘটনার পর স্বাভাবিক ভাবেই ক্ষোভ ছড়িয়েছে চিকিৎসকমহলে। এতদিন এই চক্র কীভাবে সক্রিয় ছিল? উঠছে সেই প্রশ্নও। ক্লিনিকটি কীভাবে লাইসেন্স পেল? আরও কত ক্লিনিক এখনও গোপনে এই ধরনের কাজ চালিয়ে যাচ্ছে? প্রশ্ন উঠে গিয়েছে সেসব নিয়েও। পুলিশ সূত্রে খবর, তদন্তে আরও বেশ কিছু ক্লিনিক এবং এই চক্রের সঙ্গে জড়িত ব্যক্তির নাম উঠে আসতে পারে। ঘটনার পর নড়েচড়ে বসেছে স্বাস্থ্য মন্ত্রকও। দেশের সমস্ত আইভিএফ ক্লিনিকে নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।
সমাজবিদদের মতে, এই ঘটনা আরও একবার প্রমাণ করে, দারিদ্র্য আর অসহায়তাকে পুঁজি করে কতটা নির্মমভাবে ব্যবসা করা যায়। প্রশাসন কতটা কঠোর হাতে এই চক্র দমন করতে পারে, সেটাই এখন দেখার।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?