শুক্রবার ০১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
আকাশ দেবনাথ | ৩১ জুলাই ২০২৫ ১১ : ৩০Akash Debnath
আজকাল ওয়েবডেস্ক: বিয়ের সঠিক সময় কোনটা? কারও মতে যত তাড়াতাড়ি করবেন তত ভাল, কেউ কেউ আবার মনে করেন, জীবনে মানসিক এবং অর্থনৈতিক স্থিতি আসুক আগে, তারপর বিয়ে। কিন্তু বিষয়টি কি সত্যিই নিছক ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছার? এবার এই বিষয়েই নতুন দিশা দেখাল বিজ্ঞান। সম্প্রতি এক মার্কিন সমাজতাত্ত্বিকের গবেষণায় উঠে এসেছে এক চমকপ্রদ তথ্য। কোন বয়সে বিয়ে করছেন তাই নাকি ঠিক করে দিতে পারে আপনার বিবাহবিচ্ছেদের ঝুঁকি কতটা!
আমেরিকার ইউটাহ বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ববিদ নিকোলাস এইচ. ওলফিঙ্গার ২০০৬-২০১৩ সালের মধ্যে ‘ন্যাশনাল সার্ভে অফ ফ্যামিলি গ্রোথ’ থেকে সংগৃহীত তথ্য বিশ্লেষণ করে এক অদ্ভুত তত্ত্বে পৌঁছেছেন। তাঁর দাবি, পরিসংখ্যান অনুযায়ী একটি নির্দিষ্ট বয়সে বিয়ে করলে দাম্পত্যের স্থায়িত্ব সর্বাধিক হয়। ২০০৬ থেকে ২০১০ এবং ২০১১ থেকে ২০১৩, এই দুই সময়পর্বের তথ্য বিশ্লেষণ করেন তিনি। এবং সেই বিশ্লেষণে বেরিয়ে এসেছে ইংরেজি অক্ষর ইউ-এর মতো আকৃতির একটি গ্রাফ।
আরও পড়ুন: শুক্রাণু দান করে কত টাকা আয় হয়? ভারতে বীর্য দাতা হতে গেলে কোন কোন নিয়ম জানতে হবে?
এই ইউ-এর মতো গ্রাফটি কী? গবেষণা অনুযায়ী, যেসব দম্পতি ২৮ থেকে ৩২ বছর বয়সের মধ্যে বিয়ে করেন, তাঁদের বিবাহবিচ্ছেদের সম্ভাবনা সবচেয়ে কম। অর্থাৎ বিবাহবিচ্ছেদের আশঙ্কার নিরিখে এই বয়স সবার নিচে। এর থেকে আগে বিয়ে করলেও গ্রাফ ঊর্ধ্বমুখী হবে আবার এর পরে বিয়ে করলেও গ্রাফ ঊর্ধ্বমুখী হবে। এবার ভেবে দেখুন সেই গ্রাফ ইউ আকৃতির হল কি না।
গবেষণায় দেখা গেছে, ২০-র কোঠার শুরু থেকে ৩২ বছর বয়স পর্যন্ত এক বছর করে এগোতে থাকলে বিবাহবিচ্ছেদের ঝুঁকি বছর প্রতি গড়ে ১১% হারে কমতে থাকে। গবেষকের মতে, এই বয়সকালই হল বিয়ের ‘সুইট স্পট’। কারণ এই সময়েই একদিকে মানসিক পরিণতি আসে, অন্যদিকে সম্পর্ক নিয়েও যথেষ্ট পরিপক্ব দৃষ্টিভঙ্গি থাকে।
আরও পড়ুন: ৮৫ বছর বয়সে মাধ্যমিকে বসেও ফের অকৃতকার্য! ইনিই পৃথিবীর সবচেয়ে বয়স্ক স্কুলছাত্র
তবে আশ্চর্যজনক ভাবে, ৩২-এর পর থেকেই সেই ধারা উল্টো দিকে ঘুরে যায়। ৩২ বছরের পরে যত বিয়ে পিছোয়, তত বছর প্রতি গড়ে ৫% হারে বিবাহবিচ্ছেদের সম্ভাবনা বাড়ে। অর্থাৎ, খুব দেরিতে বিয়ে করাও কিন্তু সুখী দাম্পত্যের পক্ষে বাধা হয়ে দাঁড়াতে পারে। এর কারণ কী? ওলফিঙ্গারের মতে, এটি ‘সিলেকশন ইফেক্ট’ হতে পারে। দেরিতে বিয়ে করার প্রবণতা যাঁদের মধ্যে দেখা যায়, তাঁদের ব্যক্তিগত জীবন, সম্পর্কের ধরন বা মানসিক প্রস্তুতিতে এমন কিছু থাকতে পারে যা দীর্ঘস্থায়ী সম্পর্কে বাধা হয়ে দাঁড়ায়। অনেক সময় দীর্ঘদিন একা থাকার অভ্যাস, অতিরিক্ত আত্মনির্ভরতা কিংবা অতীতের ব্যর্থ সম্পর্কও ভবিষ্যতের দাম্পত্যে নেতিবাচক প্রভাব ফেলে।
সব মিলিয়ে, গবেষণা অনুযায়ী খুব কম বয়সে বিয়ে করাও যেমন ঝুঁকিপূর্ণ, তেমনই বেশি দেরি করাও বিপজ্জনক। বরং ২৮ থেকে ৩২ বছরের মধ্যবর্তী সময়টাই বিবাহের পক্ষে সবচেয়ে নিরাপদ। পরিসংখ্যানগত ভাবে অন্তত সেটাই সত্যি। তবে গবেষক এও জানিয়েছেন, গবেষণা এমনটা দেখা গিয়েছে মানেই এই না যে সবাইকেই নির্দিষ্ট সময়ের মধ্যে বিয়ে করতেই হবে। জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে মানসিক প্রস্তুতি, পারস্পরিক বোঝাপড়া এবং সম্পর্কের গভীরতা যে কোনও পরিসংখ্যানের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?