শুক্রবার ০১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

In 2030 a lot of women will be single and without children says survey

লাইফস্টাইল | আগামী পাঁচ বছরেই ৪৫ শতাংশ নারী সিঙ্গেল হয়ে যাবেন! সন্তানধারণের কী হবে? জানান দিল গবেষণা

আকাশ দেবনাথ | ৩১ জুলাই ২০২৫ ১১ : ২০Akash Debnath

আজকাল ওয়েবডেস্ক: সমাজ এক বহমান ব্যবস্থা। ক্ষণে ক্ষণে বদলে যায় রূপ। তেমনই এক পরিবর্তনের আভাস দিচ্ছে সাম্প্রতিক এক সমীক্ষা। সম্প্রতি মর্গান স্ট্যানলির প্রকাশিত এক রিপোর্ট জানাচ্ছে, ২০৩০-এর মধ্যেই বদলে যেতে পারে সমাজচিত্র। বদলে যেতে পারে নারী পুরুষের সামাজিক অভিব্যক্তি। গবেষণায় দেখা গিয়েছে আগামী পাঁচ বছরের মধ্যে আমেরিকার ২৫ থেকে ৪৪ বছর বয়সি নারীদের মধ্যে প্রায় ৪৫ শতাংশই হবেন সিঙ্গল ও নিঃসন্তান। গবেষণায় আরও জানানো হয়েছে, এটি কোনও আকস্মিক ঘটনা নয়, বরং গত এক দশকের নানা পরিবর্তনের যৌক্তিক পরিণতি।
এই প্রবণতা যে কেবল আমেরিকার মধ্যেই সীমাবদ্ধ, তা নয়। গোটা পৃথিবীজুড়েই নারীদের মধ্যে ব্যক্তিস্বাধীনতা, পেশাগত জীবনকে অগ্রাধিকার দেওয়া এবং আত্মপরিচয়ের খোঁজে এগিয়ে চলার স্পষ্ট ছাপ মিলছে। আর সেকারণেই নতুন করে তৈরি হচ্ছে নারীত্বের সংজ্ঞা।
আরও পড়ুন: শুক্রাণু দান করে কত টাকা আয় হয়? ভারতে বীর্য দাতা হতে গেলে কোন কোন নিয়ম জানতে হবে?
অনেকেই বিষয়টিকে নেতিবাচক দৃষ্টিতে দেখছেন। কিন্তু বিশেষজ্ঞদের মতে, এটি ‘পরিবারবিরোধী’ মানসিকতা নয়, বরং সামাজিক চাপে গঠিত পুরুষতান্ত্রিক জীবন কাঠামোর থেকে নিজেকে মুক্ত করার এক সচেতন সিদ্ধান্ত। নিউ ইয়র্কের সমাজতাত্ত্বিক ক্যারোলিন মিসেল বলছেন, “আজকের নারীরা জানেন, তাঁদের জীবনের উদ্দেশ্য শুধুই স্ত্রী বা মা হওয়া নয়। তাঁরা চাইছেন, নিজের স্বপ্নের পথে হেঁটে সফল হতে।”
অনেকেই এখন বিয়েকে দেখছেন একটি ‘চয়েস’ হিসেবে, কোনও বাধ্যতামূলক ‘স্টেপ’ হিসেবে নয়। একইভাবে বদলে যাচ্ছে সন্তান ধারণের বিষয়টিও। অনেকেই মনে করছেন সন্তান কেবল পরিবার বা উত্তরাধিকার রক্ষার সাধন নয়, বরং সন্তান পালন এক বিরাট দায়িত্ব এবং মানসিক প্রস্তুতির বিষয়।
আরও পড়ুন: ৮৫ বছর বয়সে মাধ্যমিকে বসেও ফের অকৃতকার্য! ইনিই পৃথিবীর সবচেয়ে বয়স্ক স্কুলছাত্র
অন্যদিকে বিয়ে না করে একা জীবন কাটানো নিয়ে সামাজিক ধারণা অনেকটাই বদলে গিয়েছে। বিষয়টি এখন আর সামাজের চোখে ‘অপূর্ণতার’ ইঙ্গিত নয়। একা নারী মানেই নিঃসঙ্গ, নিরুপায়, এই ধারণাও ভেঙে পড়ছে দ্রুত। সমীক্ষা বলছে, আজকের সিঙ্গল নারীরা তাঁদের সামাজিক বন্ধন, অর্থনৈতিক সুরক্ষা এবং মানসিক স্বাচ্ছন্দ্য নিজেরাই গড়ে তুলছেন। তাঁরা বাড়ি কিনছেন, বিনিয়োগ করছেন, ভ্রমণে যাচ্ছেন, এমনকী অনেকেই স্থায়ী ভাবে ‘লিভ-ইন’কে দীর্ঘস্থায়ী সম্পর্কের নতুন রূপ হিসাবে দেখছেন। অনেকেই নিজেদের ভবিষ্যৎ পরিকল্পনা, বৃদ্ধ বয়সের সাহচর্য ও যত্নের বিষয়ে যথেষ্ট সচেতন এবং প্রস্তুত।
এই পরিবর্তনের নেপথ্যে আরও একটি বড় চালিকাশক্তি টেকনোলজি ও ডিজিটাল সংস্কৃতি। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আজকের নারীরা অনুপ্রেরণা পাচ্ছেন। স্বনির্ভর জীবনের নানা উদাহরণ উঠে আসছে প্রতিনিয়ত। নেটপ্রভাবী বা কর্মক্ষেত্রে সফল নারীরা প্রমাণ করছেন, বিয়ে বা সন্তান ছাড়াও জীবনের পরিপূর্ণতা সম্ভব।
সব মিলিয়েই, সামাজিক মানচিত্রে এই পরিবর্তন এক বৈপ্লবিক মোড়ের ইঙ্গিত দিচ্ছে। বিশেষ করে নারীর ভূমিকা নিয়ে প্রচলিত সংজ্ঞাগুলির পুনর্মূল্যায়ন হচ্ছে দ্রুত। এক গবেষক বলছেন, “পার্সোনাল ফুলফিলমেন্ট ইস বিকামিং দ্যা নিউ ট্র্যাডিশন।” অর্থাৎ পারিবারিক চিহ্ন নয়, বরং আত্মসন্তুষ্টিই এখন নারীর জীবনের মাপকাঠি। তাই গবেষকদের মতে, ২০৩০-এ এই সমীক্ষা আর কেবল একটি পরিসংখ্যান হয়ে থাকবে না। এ হবে এক নতুন জীবনের ধারার পরিচয়। কিন্তু এতো কিছুর পরেও উন্নয়নশীল দেশে এখনও নারীরা বহু পুরুষতান্ত্রিক জাঁতাকলে আবদ্ধ। মুক্তি চান তাঁরাও।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া