বুধবার ০৮ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ০৮ জানুয়ারী ২০২৪ ০০ : ৩৫Riya Patra
বিচ্ছিন্ন সহিংসতা ছাড়া শান্তিপূর্ণভাবেই রবিবার বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত, ২৭৪ আসনের ফলাফল জানা গিয়েছে। ২৫টির জানা যায়নি। নওগাঁ স্থগিত। জানা গিয়েছে আওয়ামি লিগ জয়ী ২০৭ আসনে, জাতীয় পার্টি জয়ী ১১ আসনে, কল্যাণ পার্টি জিতেছে ১টি আসন। জাসদের ঝুলিতে ১টি আসন, ওয়ার্কার্স পার্টি ১টি আসন জিতেছে, স্বতন্ত্র (আ:লিগ) জিতেছে ৫৩টি আসন। বিকেল ৪টায় ভোগগ্রহণ শেষ হওয়ার পরপরই গণণা শুরু হয়েছে। এবার ব্যালট পেপারে ভোট হওয়ার কারণে গণণায় কিছুটা সময় লাগছে।
ভোটগ্রহণ শেষে বিকেল সাড়ে ৫টার দিকে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেন, সারাদেশের তথ্য নিয়ে তিনি জেনেছেন প্রায় ৪০ শতাংশের মতো ভোট পড়েছে। তবে কিছু কেন্দ্রে সহিংসতার ঘটনায় তিনি দুঃখ প্রকাশ করেছেন। রাজধানী ঢাকার অদূরে মুন্সিগঞ্জে ভোটকেন্দ্রের সামনে প্রতিপক্ষের হামলায় জিল্লুর রহমান (৪০) নামে এক নৌকা সমর্থক নিহত হয়েছেন। পাশাপাশি নরসিংদীসহ দেশের বিভিন্ন জায়গায় ৭টি কেন্দ্রের ফলাফল স্থগিত রাখা হয়েছে। এসব কেন্দ্রে অবৈধভাবে ব্যালটে সিল মরার কারণে স্থগিত করা হয়েছে। কয়েকজায়গায় নির্বাচনী কর্মকর্তাকেও গ্রেপ্তার করা হয়েছে।
এই নির্বাচনে বিরোধীতা করে আসছে বিএনপি-জামায়াতসহ সমমনা দলগুলো। তারা ভোটারদের কেন্দ্রে যাওয়া থেকে বিরত রাখতে দুই দিন ধরে হরতাল পালন করে আসছে। ট্রেন-বাসে আগুনসহ নানা ধরনের নাশকতার ঘটনাও ঘটেছে। আগুনে পুড়ে ৪ জনের মৃত্যু হয়েছে। বিএনপির এত বিরোধিতার পরও ৪০ শতাংশ মানুষের কেন্দ্রে আসাকে বিজয় বলেই উল্লেখ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। অন্যদিকে জনগন এই নির্বাচন প্রত্যাক্ষান করেছেন বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান। তবে এখনও পর্যন্ত যে ছবি ফুটে উঠেছে, তাতে স্পষ্ট, বাংলাদেশে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গড়তে চলেছেন শেখ হাসিনা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?