সোমবার ২৭ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রজত বসু | ৩১ জুলাই ২০২৫ ০৮ : ৫৫Rajat Bose
আজকাল ওয়েবডেস্ক: ফের ব্যাহত মেট্রো পরিষেবা। একেবারে বৃহস্পতিবার সাত সকালেই। জানা গেছে চাঁদনি চক স্টেশনে শর্ট সার্কিট থেকে মেট্রোর রেকে আগুন লেগে যায়। যার ফলে দক্ষিণেশ্বর–শহিদ ক্ষুদিরাম যাত্রাপথে সাময়িক ব্যাহত হয় মেট্রো রেল পরিষেবা।
বৃহস্পতিবার সকাল ৮টা নাগাদ চাঁদনি চক স্টেশনে শহিদ ক্ষুদিরামমুখী একটি মেট্রোর কামরায় আগুন লাগে। তড়িঘড়ি মেট্রো থেকে নামিয়ে আনা হয় যাত্রীদের। সেন্ট্রাল–সহ বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ে পরের মেট্রোগুলি। ফলে সকালেই ভোগান্তির শিকার যাত্রীরা। মেট্রো কর্মীরা অবশ্য জানিয়েছেন, সাময়িক ব্যাহত হওয়ার পর পরিষেবা ফের স্বাভাবিক হয়েছে। ক্ষতিগ্রস্ত মেট্রোটিকে কারশেডে পাঠানো হয়েছে।
এটা ঘটনা মেট্রো পরিষেবা প্রায়শই বিঘ্নিত হচ্ছে। পিলারে ফাটলের জেরে অনির্দিষ্টকালের জন্য কবি সুভাষ স্টেশন বন্ধের সিদ্ধান্ত নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। ফলে আপাতত শহিদ ক্ষুদিরাম পর্যন্ত চলবে মেট্রো। ভোগান্তির আশঙ্কায় যাত্রীরা।
আরও পড়ুন: ওভালে বৃষ্টির আশঙ্কা, নির্ধারিত সময়ে খেলা শুরু হবে তো?
তিলোত্তমার লাইফ লাইন মেট্রো। প্রতিদিন কয়েক লক্ষ মানুষ মেট্রোয় যাতায়াত করেন। অন্যান্য দিনের মতোই সোমবার দুপুরে ঠাসা ভিড় ছিল মেট্রো স্টেশনগুলোতে। জানা যায়, সোমবার বেলা ১ টা নাগাদ কবি সুভাষগামী একটি মেট্রো শহিদ ক্ষুদিরামে পৌঁছেই থমকে যায়। তারপর দীর্ঘক্ষণ পেরিয়ে গেলেও পরিষেবা স্বাভাবিক হয়নি। পরবর্তীতে, দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত আপ ও ডাউন উভয় লাইনেই পরিষেবা শুরু হয়। তবে শহিদ ক্ষুদিরামে খালি করে দেওয়া হচ্ছিল রেক। ফাঁকা রেক পাঠানো হচ্ছিল কবি সুভাষে।
দীর্ঘক্ষণ পর নীরবতা ভাঙে মেট্রো কর্তৃপক্ষ। জানা গিয়েছে, ভারী বৃষ্টির জেরে কবি সুভাষ মেট্রো স্টেশনের পিলারে ফাটল দেখা দিয়েছে। তার ফলেই পরিষেবা চালু করা সম্ভব নয়। পিলারে ফাটলের জেরেই এবার অনির্দিষ্টকালের জন্য কবি সুভাষ মেট্রো স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। জানা যাচ্ছে, আপাতত শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত চলবে মেট্রো। এই কাজ শেষ হতে হতে এক বছর লাগতে পারে।
মেট্রোর তরফে জানানো হয়েছে, ব্লু লাইনে কবি সুভাষের আপ স্টেশনে কয়েকটি পিলারে ফাটল দেখা দিয়েছে। মনে করা হচ্ছে, কয়েক দিনের অতিরিক্ত বৃষ্টির কারণে ওই ফাটল সৃষ্টি হয়ে থাকতে পারে। যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে আপাতত কবি সুভাষ মেট্রো স্টেশন তাই বন্ধ রাখার সিদ্ধান্ত।
এদিকে, গত ১২ জুলাই বেলার দিকে সেন্ট্রাল স্টেশনে এক জন আত্মহত্যার চেষ্টা করেন। স্টেশনে স্টেশনে ঘোষণা করে দেওয়া হয়, আপ এবং ডাউন লাইনে পরিষেবা সাময়িক ভাবে বন্ধ রয়েছে। এটা ঘটনা, কলকাতা মেট্রোর ব্লু লাইনে আত্মহত্যা বা আত্মহত্যার চেষ্টার ঘটনা এই প্রথম নয়। এটিই ভারতের প্রথম এবং সবচেয়ে পুরনো মেট্রো লাইন। এখানে মেট্রো চলাচলের রেললাইন কোনও ব্যারিকেড বা গার্ডরেল দ্বারা সুরক্ষিত নয়। ফলে বার বার একই ঘটনা ঘটে চলেছে।
আর বৃহস্পতিবারে শর্ট সার্কিটের পর ওই মেট্রো থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। যাত্রীদের স্টেশনে নামানোর পর চাঁদনি চক স্টেশন থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় সেটিকে। তার পর বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়া মেট্রোগুলির চাকা ফের গড়াতে শুরু করে। সাত সকালে ভোগান্তির শিকার হতে হয় যাত্রীদের।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?