মঙ্গলবার ০৭ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রিয়া পাত্র | ৩০ জুলাই ২০২৫ ২৩ : ০৬Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: খালেদা জিয়া। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। অসুস্থ ছিলেন দীর্ঘকাল। এখন নাকি তিনি সুস্থ। বাংলাদেশের আগামী নির্বাচনে লড়াইও করবেন। বাংলাদেশের সংবাদ সংস্থা সূত্রে খবর, বুধবার বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু জানিয়েছেন জাতীয় সংসদ নির্বাচন হলে তাতে অংশ নেবেন বিএনপির চেয়ারপার্সন, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া।
তিনি ঠিক কী বলেছেন? বিএনপি নেতা বলেন, ‘বিশ্বাস করতে চাই, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হবে। দেশে এখন যে অবস্থা ফেব্রুয়ারি আগেই নির্বাচন হতে পারে। হয়তো জানুয়ারিতেও হয়ে যেতে পারে। নির্বাচন হলে আমাদের নেত্রী খালেদা জিয়া সুস্থ আছেন। নির্বাচন হলে তিনি অংশগ্রহণ করবেন।‘ বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে খবর তেমনটাই।
বাংলাদেশের অন্তবর্তী সরকারের একাধিক কার্যকলাপে ক্ষুব্ধ খালেদার বিএনপি। বারবার ওই রাজনৈতিক দল নির্বাচন চেয়ে এসেছে অন্তবর্তী সরকারের কাছে। তার মাঝেই খোদ খালেদার ভোট লড়ার বিষয়টি সামনে এসেছে, পদ্মাপারের রাজনীতিতে তা বড় খবর বলেই মনে করছে রাজনৈতিক মহল।
সত্তর বছর পেরিয়ে ফের খালেদা ভোট লড়বেন, এই জল্পনা যদিও পদ্মাপারে আগেও ছিল। মাসখানেক আগে থেকেই সেখানে জল্পনা চলছিল, বেশ কয়েকটি আসন নিয়েও। সম্ভাব্য যে আসনগুলিতে ভোট লড়তে পারেন বিএনপি চেয়ারপার্সন।
২০২৪ সালের জুলাই-আগস্টে বাংলাদেশে আমূল বদলে গিয়েছে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি। কোটা বিরোধী আন্দোলনে দীর্ঘ সময় ওপার বাংলা উত্তাল থাকার পর, আগস্টে প্রবল বিক্ষোভের মুখে পড়ে বাংলাদেশ ছাড়েন তৎকালীন প্রধানমন্ত্রী, মুজিব কন্যা শেখ হাসিনা। হাসিনা বাংলাদেশ ছাড়ার অব্যবহিত পরেই দায়িত্ব নেয় সেনা। তারপরেই গঠন হয় বাংলাদেশের অন্তবর্তী সরকার। অন্তবর্তী সরকারের একাধিক সিদ্ধান্তেও গত কয়েকমাসে বারে বারে ক্ষোভ পুঞ্জীভূত হয়েছে ওপার বাংলায়।
তারমধ্যে রয়েছে নিয়ম বদলও। বাংলাদেশের সংবাদ মাধ্যম সূত্রে খবর, জুলাইয়ের শুরুতেই সে দেশে বৈঠকে ঠিক হয়েছে, বদলে যাবে হাসিনার আমলের ‘সম্বোধন’ নিয়ম। এতদিন বাংলাদেশে পুরুষ আধিকারিকদের সঙ্গে মহিলা আধিকারিকদেরও ‘স্যার’ বলেই সম্বোধন করা হত।

এই প্রসঙ্গে উল্লেখ্য, শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদে বসার পর, প্রথমে এই ‘স্যার’ সম্বোধনের নিয়ম শুরু করেন নিজের জন্য। তখন সকল আধিকারিক তাঁকে স্যার বলেই সম্বোধন করতেন। পরিবর্তী কালে তিনি সিদ্ধান্ত নেন, কেবল তাঁকেই নয়, প্রশাসনের সকল মহিলা আধিকারিক, পদাধিকারীদের স্যার বলেই সম্বোধন করা হবে। সম্মান, সম্বোধনে তিনি হয়তো ফারাক রাখতে চাননি।
তবে এই সম্বোধন সমাজের জন্য যথাযথ মনে করছেন না ইউনূস। অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনূসের উপদেষ্টা পরিষদ মনে করছে, এই নিয়ম সামাজিক এবং প্রতিষ্ঠানগত ভাবে যথাযথ নয়। একই নিয়ম কাম্য নয় বলেও মত কমিটির। আর সেই কারণেই বদল আসছে নিয়মে। অর্থাৎ এবার থেকে বাংলাদেশের মহিলা পদাধিকারীদের আর ‘স্যার’ বলে সম্বোধন করার রীতি থাকছে না। তাহলে কী বলে সম্বোধন করা হবে? তা ঠিক করবে কমিটি। বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হবে ‘স্যার’-এর বদলি কোনও শব্দের।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?