বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | ওষুধ কিনতে মাথায় হাত! ট্রাম্পের জেদে বিপাকে পড়বেন আমেরিকানরাই? ফোন থেকে পোশাক, অতিরিক্ত মূল্য চোকাতে হবে কোন কোন দ্রব্যে

রিয়া পাত্র | ৩০ জুলাই ২০২৫ ২২ : ৩২Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: ক্ষমতায় ফেরার পর থেকেই একের পর এক সিদ্ধান্ত। ট্রাম্পের সিদ্ধান্তে বারে বারে সমালোচনা হয়েছে তাঁর নিজের দেশেই। এবার ট্রাম্পের কোপে ভারত। এক সময়ে বন্ধু বলা ভারতের উপরে শুল্কের কোপ।

আশঙ্কা ছিল ভারতকে নিয়ে। মাঝে মাঝেই ভারতের প্রতি বাণিজ্য এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্কের আভাস দিলেও, আশঙ্কা ছিলই শুল্কের পরিমানের দিকে। বুধবার জানা গেল, ভারতীয় পণ্যের উপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছে মার্কিন মুলুক। কবে থেকে চালু হবে এই নিয়ম নিয়ম? জানা গিয়েছে, অন্যান্য দেশের মতোই আগামী ১ আগস্ট থেকেই ভারতের উপরেও এই নিয়ম লাগু হয়ে যাবে। 

কিন্তু ট্রাম্পের এই সিদ্ধান্তে, আমেরিকায় কোন কোন দ্রব্যের দাম বাড়বে? আমেরিকায় ভারত থেকে কোন কোন দ্রব্য রপ্তানি হয়? রয়টার্সের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, স্মার্টফোন, অটোমোটিভ যন্ত্রাংশ, কাটা ও পালিশ করা হীরা, তৈরি পোশাক এবং ওষুধের ক্ষেত্রে ভারত মার্কিন মুলুকের অন্যতম প্রধান সরবরাহকারী। আমেরিকান সংস্থা এবং গ্রাহকরা এখন এই প্রয়োজনীয় জিনিসগুলি কিনতে বেশি খরচের সম্মুখীন হবেন। অর্থাৎ ওই জিনিসগুলি কিনতে বেশি খরচ করতে হবে। 

আরও পড়ুন: প্রশান্ত মহাসাগরের পরেই কি ভারত মহাসাগর? সুনামিতে তলিয়ে যেতে পারে ভারত? সম্পর্কিত-সংস্থা যা জানাল, জেনে নিন এখনই


কাউন্টারপয়েন্ট রিসার্চের সাম্প্রতিক বিশ্লেষণে দেখা গিয়েছে, ভারত স্মার্টফোনের জন্য একটি বিশ্বব্যাপী উৎপাদন কেন্দ্র হয়ে উঠেছে সাম্প্রতিককালে। অনেক মাঝারি মানের অ্যান্ড্রয়েড ফোন এবং এমনকি অ্যাপলের মতো মার্কিন ব্র্যান্ডের যন্ত্রাংশও ভারতেই তৈরি হয়। 

এই ধরনের আমদানির উপর ২৫% শুল্ক আরোপ মার্কিন মুলুকে স্বাভাবিকভাবেই খরচ বাড়াবে। ইয়েলের বাজেট ল্যাব এবং অ্যাসোসিয়েটেড প্রেস পূর্বাভাস দিয়েছে যে সম্পূর্ণ শুল্ক ব্যবস্থার অধীনে পোশাকের দাম ১৭% বৃদ্ধি পেতে পারে। মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) অনুসারে, এনডিআইএ মার্কিন যুক্তরাষ্ট্রে ব্যবহৃত জেনেরিক ওষুধের প্রায় ৪০% সরবরাহ করে। এর মধ্যে রয়েছে ক্যান্সার, ডায়াবেটিস, হৃদরোগ এবং সংক্রামক রোগের জন্য গুরুত্বপূর্ণ ওষুধ। দ্য নিউ ইয়র্ক টাইমসের একটি প্রতিবেদন অনুসারে, ভারতীয় জেনেরিক ওষুধের উপর শুল্ক আমেরিকান রোগীদের এবং হাসপাতালের জন্য খরচ বাড়াতে পারে। 

একইসঙ্গে উল্লেখ্য, অটো কম্পোনেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া (এসিএমএ) অনুসারে, ভারত ২০২৩ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে ২.২ বিলিয়ন ডলার মূল্যের অটো যন্ত্রাংশ রপ্তানি করেছে। এর মধ্যে রয়েছে ইঞ্জিনের যন্ত্রাংশ, ব্রেক, গিয়ার অ্যাসেম্বলি। 

ভারতের উপর ২৫ শতাংশ কেন শুল্ক আরোপের ভাবনা মার্কিন মুলুকের, ট্রুথ সোশ্যালে পোস্ট করে তা জানিয়েছেন ট্রাম্প। সোশ্যাল মিডিয়ায় মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, 'মনে রাখবেন, ভারত আমাদের বন্ধু হলেও, আমরা বছরের পর বছর ধরে তাদের সাথে তুলনামূলকভাবে খুব কম ব্যবসা করেছি কারণ তাদের শুল্ক অনেক বেশি, বিশ্বের সর্বোচ্চ।  ওদের সঙ্গে ব্যবসার বিষয়ে নানা বিরক্তকর বাধা রয়েছে যার সঙ্গে আর্থিক বিষয়ের কোনও যোগ নেই।' তারপরেই ট্রাম্প লেখেন, 'এছাড়াও তারা সবসময় রাশিয়া থেকে তাদের সামরিক সরঞ্জামের একটি বিশাল অংশ কিনেছে এবং চীনের সাথে রাশিয়ার শক্তির বৃহত্তম ক্রেতা, এমন এক সময়ে যখন সবাই চায় রাশিয়া ইউক্রেনে হত্যাকাণ্ড বন্ধ করুক তখন এসব কিছুই ভাল লাগছে না। তাই এবার থেকে ভারত ২৫% শুল্ক প্রদান করবে, এবং উপরোক্ত বিষয়ে জন্য একটি জরিমানাও দিতে হবে, যা পয়লা আগস্ট থেকে শুরু হবে।'
ট্রাম্পের সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে স্পষ্ট, রাশিয়া এবং চীনের সঙ্গে ভারতের সম্পর্কের জন্যই চটেছেন মার্কিন প্রেসিডেন্ট। উল্লেখ্য, এর আগেই ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন, রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রাখা দেশগুলিকে ভাল চোখে দেখছেন না তিনি। মঙ্গলবারেই বড় আভাস দিয়েছিলেন, ভারতের উপর যে কোনও সময়ে শুক্ল চাপাতে পারে মার্কিন মুলুক।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া