বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | প্রশান্ত মহাসাগরের পরেই কি ভারত মহাসাগর? সুনামিতে তলিয়ে যেতে পারে ভারত? সম্পর্কিত-সংস্থা যা জানাল, জেনে নিন এখনই

রিয়া পাত্র | ৩০ জুলাই ২০২৫ ২১ : ৫৪Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: প্রবল কম্পন, সেই কম্পনের জেরেই কয়েক ফুট পর্যন্ত আছড়ে পড়েছে সমুদ্রের জল। বহু জায়গায় সুনামি সতর্কতা। আশঙ্কায় সরানো হয়েছে লক্ষ লক্ষ বাসিন্দাদের। তবে প্রশান্ত মহাসাগরের পর কি এবার সুনামি আছড়ে পড়বে ভারত মহাসাগরের উপকূলীয় অঞ্চলে? বুধবার সকাল থেকেই তীব্র হচ্ছিল আশঙ্কা। প্রশান্ত মহাসাগরের পর এবার কি ভারত মহাসাগর? এবার কি ছারখার হবে ভারত?

সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, সুনামির আঘাতে ভারত তছনছ হবে কি না? তার উত্তর মিলেছে। ভারতীয় সুনামি সতর্কীকরণ পরিষেবা (আইএনসিওআইএস) নাকি বুধবারেই সেই তথ্য জানিয়েছে। কী বলা হয়েছে তাতে? সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, বুধবার INCOIS নিশ্চিত করেছে যে এই ভূমিকম্পের সঙ্গে ভারত বা ভারত মহাসাগর অঞ্চলে কোনও সুনামির আশঙ্কা নেই। তথ্য, ইন্ডিয়ান ন্যাশনাল সেন্টার ফর ওশান ইনফরমেশন সার্ভিসেস (INCOIS) সুনামি সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে যে ৩০ জুলাই ২০২৫ তারিখে ০৪:৫৪ IST (২৯ জুলাই ২০২৫ তারিখ ২৩:২৪ UTC) তে ৮.৭ মাত্রার একটি ভূমিকম্প শনাক্ত করা হয়েছে। কামচাটকার পূর্ব উপকূলে ৫২.৫৭° উত্তর, ১৬০.০৮° পূর্ব অক্ষাংশে এই ভূমিকম্পটি ঘটে। INCOIS নিশ্চিত করেছে যে এই ভূমিকম্পের সঙ্গে ভারত বা ভারত মহাসাগর অঞ্চলে কোনও সুনামির আশঙ্কা নেই।

 

আরও পড়ুন: ভারতীয় পণ্যে ২৫% শুল্ক, বন্ধু ভারতের সঙ্গে চরম শত্রুতা করে দিলেন 'হিংসুটে' ট্রাম্প! কারণ যা জানা গেল...


 বুধবার ভোরে রাশিয়ায় ভয়ঙ্কর ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৮.৮। এই ভূমিকম্পের পরেই সুনামি আছড়ে পড়েছে রাশিয়া ও জাপানে। ২০১১ সালের পর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সুনামি আছড়ে পড়ল। ভূমিকম্পের পর সুনামির সতর্কতা জারি করা হয়েছে আলাস্কা, হাওয়াই, নিউজিল্যান্ড পর্যন্ত আরও একাধিক উপকূলীয় এলাকায়। 


আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, জাপানের আবহাওয়া দপ্তর জানিয়েছে, সুনামির ১.৩ ফুট উঁচু ঢেউ আছড়ে পড়ছে তোকাচিতে। হোক্কাইডোর দক্ষিণ উপকূলীয় এলাকাতেও আছড়ে পড়ছে সুনামির উঁচু ঢেউ। 


বুধবার সকাল ৮টা বেজে ২৫ মিনিটে জাপানে ভূমিকম্প অনুভূত হয়। প্রথমে জাপানের প্রশাসন জানিয়েছিল, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৮। পরে মার্কিন জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, রিখটার স্কেলে ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৮.৮। ভূপৃষ্ঠ থেকে ২০.৭ কিলোমিটার গভীরে কম্পনের উৎসস্থল। ভূমিকম্পের উৎসস্থল রাশিয়ার কামচাটকা। প্রথম ভূমিকম্পের পর আরও একাধিকবার আফটার শক অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রাও ছিল ৬.৯। 

রাশিয়ায় জোরালো ভূমিকম্পের পরেই প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে জারি সুনামির চরম সতর্কতা। আজ বুধবার আলাস্কা, হাওয়াই সহ মার্কিন যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলীয় এলাকায় জারি করা হয়েছে সুনামি সতর্কতা। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, বুধবার সকালে আলাস্কার আলেউশিয়ান দ্বীপপুঞ্জে আছড়ে পড়তে শুরু করেছে সুনামির ঢেউ। 
সোশ্যাল মিডিয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ভূমিকম্প এবং সুনামি ঘিরে সকল নাগরিককে সতর্ক করেন। তিনি লেখেন, 'প্রশান্ত মহাসাগরে ভয়াবহ ভূমিকম্পের কারণে, হাওয়াইয়ে বসবাসকারীদের জন্য সুনামির সতর্কতা জারি করা হয়েছে। আলাস্কা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় উপকূলে সুনামির উপর নজরদারি চলছে। জাপানও ঝুঁকির মধ্যে রয়েছে। সতর্ক থাকুন এবং নিরাপদে থাকুন।' 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া