শুক্রবার ০১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | কোরিয়ানদের কাচের মতো স্বচ্ছ ত্বকের রহস্য কী? জানেন বিশ্বজুড়ে কেন বাড়ছে কোরিয়ান প্রসাধনীর জনপ্রিয়তা?

নিজস্ব সংবাদদাতা | ৩০ জুলাই ২০২৫ ২০ : ৪৯Soma Majumder

বিনোদন জগতে ‘কে ড্রামা’র মতোই ত্বকচর্চায় এখন কোরিয়ান প্রসাধনীর রমরমা। জেন জির কাছে পরিচিত কে–বিউটি নামে। আর বয়স্করা বলেন, কোরিয়ান বিউটি। বেশ কয়েক বছর ধরেই ক্রমশ রূপচর্চায় জনপ্রিয়তা পেয়েছে কোরিয় ধারা। ভারতেও ক্রমেই বাড়ছে কোরিয়ান স্কিনকেয়ারের চাহিদা। 

কোরিয়ার মহিলা হোক কিংবা পুরুষ, সকলেরই চেহারা দেখলে মনে হয়, যেন আলোর ছটা বেরোচ্ছে। কাচের মতো মসৃণ ত্বকে দাগের ছিটেফোঁটাও নেই। অনেকের মতে, কোরিয়ার, নাটক, চলচ্চিত্র আর গানের জনপ্রিয়তার কারণেই এ দেশের রূপচর্চার বিষয়টি সবার নজর কেড়েছে। যদিও কোরিয়ার ত্বকের যত্নের ইতিহাস নতুন নয়। ১৯ শতকের শেষ থেকে কোরিয় মেকআপ এবং প্রসাধনসামগ্রীর জনপ্রিয়তা বাড়তে থাকে। কোরিয়ান বিউটি ব্র্যান্ডগুলি প্রতিনিয়ত নতুন নতুন উপাদান নিয়ে গবেষণা করে চলেছে। আর এই কারণেই তরুণ প্রজন্ম ও বিউটি ইনফ্লুয়েন্সারদের মধ্যে ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে। বিভিন্ন  প্রসাধনী পণ্যের সঙ্গে জনপ্রিয়তা পেয়েছে কোরিয়ান মেকআপও।

কোরিয়ানদের কাচের মতো স্বচ্ছ ত্বকের রহস্য কী

আসলে ত্বকের বিষয়ে কোরিয়দের চিন্তা-ভাবনা একেবারে ভিন্ন হয়। ত্বক নিয়ে সেদেশের মানুষেরা খুবই সচেতন। সঙ্গে প্রাকৃতিক উপাদানকেই তাঁরা বিভিন্ন প্রসাধনীর মূল উপাদান হিসাবে ব্যবহার করে থাকেন। বহু যুগ ধরে কোরিয়ায় রূপচর্চায় ব্যবহৃত হয়ে আসছে ক্যামেলিয়া ফুল, মুগডাল, চাল, চালধোয়া জল, অ্যালোভেরা, যষ্টিমধু, বেদানা, গ্রিন টি, বাঁশের নির্যাস, জিনসেং ইত্যাদি। ত্বক পরিষ্কার করার পাশাপাশি আর্দ্রতা ধরে রাখার জন্যও এই ধরনের প্রাকৃতিক উপাদান দারুণ কাজ করে। সেই কারণেই কোরিয়ান প্রসাধনী ব্যবহার করে অনবদ্য ফল পাওয়া যায়। মূলত উচ্চ মানের উপাদান ও অভিনব প্রোডাক্টের কারণেই কোরিয়ান বিউটি এবং স্কিনকেয়ার ব্র্যান্ড এত বিপুল জনপ্রিয়তা অর্জন করে চলেছে। কোরিয়ান স্কিনকেয়ার প্রধানত ত্বকের বিভিন্ন সমস্যা সমাধানে সাহায্য করে। ত্বকে হাইড্রেশন এবং পুষ্টি জোগাতে উপযোগী বিভিন্ন ধরনের কোরিয়ান কসমেটিক্স। 

দাম কেমন

সাধারণত কম দামি জিনিসপত্রের মান ভাল হয় না, এমন ধারণা প্রচলিত। কিন্তু কোরিয়ান প্রোডাক্টের ক্ষেত্রে তা প্রযোজ্য নয়। আবার কোরিয়ান প্রোডাক্টের দাম ধরাছোঁয়ার বাইরে, এই ধারণাও ঠিক নয়। সাউথ কোরিয়ান  কোম্পানিগুলি সৌন্দর্য এবং প্রসাধনী ইন্ডাস্ট্রিতে একেবারে অন্য ধারা বহন করে চলেছে। কোরিয়ান স্কিনকেয়ার পণ্যগুলি যেমন উচ্চ মানের, তেমনই পশ্চিমের প্রোডাক্টের তুলনায় সাশ্রয়ী।

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া