বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
আর্যা ঘটক | ৩০ জুলাই ২০২৫ ১৭ : ৩৮Arya Ghatak
আজকাল ওয়েবডেস্ক: মধ্যপ্রদেশ হাইকোর্ট সম্প্রতি একটি চাঞ্চল্যকর মামলার রায় ঘোষণা করেছে। এক স্বামীর হত্যার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন ৬৪ বছর বয়সী প্রাক্তন রসায়ন অধ্যাপিকা মামতা পাঠক। সূত্রে জানা গিয়েছে, যাবজ্জীবন সাজা বহাল রাখা হয়েছে তাঁর। বিচারপতি বিবেক আগরওয়াল ও দেবনারায়ণ মিশ্রর ডিভিশন বেঞ্চ এই রায় দিয়েছে মামলাটির আপিল শুনানির পর।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ২০২১ সালে মধ্যপ্রদেশের ছাতরপুরে নিজ বাড়িতে রহস্যজনকভাবে মৃত্যু হয় ডঃ নীরজ পাঠকের। প্রথমে পুলিশ এই ঘটনাকে বৈদ্যুতিক শকে দুর্ঘটনাজনিত মৃত্যু হিসেবে চিহ্নিত করে। তবে পরবর্তীতে ময়নাতদন্তের রিপোর্টে উঠে আসে কিছু সন্দেহজনক অজানা তথ্য। এর ভিত্তিতে মামতা পাঠকের বিরুদ্ধে খুনের অভিযোগ আনা হয়।
২০২২ সালের জুন মাসে ছাতরপুর জেলা আদালত মামতা পাঠককে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেন। সূত্রে জানা গিয়েছে পরে তিনি হাইকোর্টে আপিল করেন এবং নিজেই নিজের পক্ষ থেকে আইনি লড়াই লড়েন। এপ্রিলে জব্বলপুর বেঞ্চে শুনানির সময় তিনি আদালতে দাঁড়িয়ে যুক্তি দেন যে, তাঁর স্বামীর মৃত্যুতে ময়নাতদন্তের রিপোর্টে বৈজ্ঞানিক অসঙ্গতি রয়েছে। তিনি বৈদ্যুতিক শক, দগ্ধ চিহ্ন ও মৃত্যু-পরবর্তী শরীরের অবস্থা সংক্রান্ত নানা বৈজ্ঞানিক ব্যাখ্যা দেন। এরপর তিনি নিজের বক্তব্য প্রমাণ করতে চিকিৎসা-আইন সম্পর্কিত বই ও জার্নালের উদাহরণ দেন।
তিনি বলেন, 'তাপীয় দগ্ধ ও বৈদ্যুতিক দগ্ধ প্রায়শই দেখতে এক রকম মনে হয়। একে সঠিকভাবে আলাদা করতে হলে ইলেকট্রন মাইক্রোস্কোপ ও ধাতব কণার জমাট গবেষণার প্রয়োজন ছিল, যা এখানে করা হয়নি।' তিনি আরও বলেন, ময়নাতদন্তে ৩৬ থেকে ৭২ ঘণ্টা আগে মৃত্যুর কথা বলা হলেও শরীরে পচন বা গন্ধের কোনও লক্ষণ পাওয়া যায়নি।
সংবাদমাধ্যম সূত্রে খবর, হাইকোর্ট তাঁর এই যুক্তিগুলিকে গ্রহণ করেনি। আদালত জানায়, ভারতের আবহাওয়া ও জলবায়ুর পার্থক্য অনুযায়ী দেহে পচন ধরার সময় ভিন্ন হতে পারে। তাই কেবলমাত্র পচনের অনুপস্থিতি ময়নাতদন্তের নির্ভরযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করতে পারে না। এছাড়া আদালত এ'কথাও উল্লেখ করে যে, বৈদ্যুতিক শকে মৃত্যুর ক্ষেত্রে শরীরের পরিবর্তন অনেক সময় দেরিতে প্রকাশ পায় এবং এটি কীভাবে ভোল্টেজ দেওয়া হচ্ছে তার উপর নির্ভর করে।
রায় ঘোষণার সময় আদালত জানায়, মামতাদেবী অত্যন্ত সচেতন ও আত্মবিশ্বাসী হয়ে আদালতে নিজের বক্তব্য উপস্থাপন করেছেন। তবে তাঁর পেশাগত দক্ষতা ও বিজ্ঞানচর্চা আদালতের দৃষ্টিতে অপরাধ লঘু করতে পারে নি। আদালত জানায়, হত্যাকাণ্ডটি ছিল পরিকল্পিত ও গুরুতর। ঘটনার জেরে তাঁর সাজা উপযুক্ত।
সূত্রে জানা গিয়েছে, ২০২২ সালের রায়ের পর মামতা পাঠককে মানসিক প্রতিবন্ধী সন্তানের দেখাশোনার জন্য অন্তর্বর্তী জামিন দেওয়া হয়েছিল। হাইকোর্ট এবার সেই জামিন প্রত্যাহার করে তাঁকে অবিলম্বে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?