বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | আয়নায় তাকাতেই প্রকাশ্যে সাপের 'আসল রূপ'! নাগিনের কাণ্ড দেখে চক্ষু চড়কগাছ নেটিজেনদের, দেখুন ভিডিও

পল্লবী ঘোষ | ৩০ জুলাই ২০২৫ ১৭ : ৩১Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: সাপের সামনে ধরা হয়েছে একটি আয়না। সেই আয়নায় তাকেই সাপ আসল রূপ ধারণ করল। কীভাবে নাগিন আসল রূপ প্রকাশ্যে চলে এল, যা ঘিরেই নাকি শোরগোল গোটা গ্রামের। যেহ মুহূর্তটি ক্যামেরাবন্দি করে পোস্ট করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আর নেটিজেনরাও সেই ভিডিওটি দেখে রীতিমতো হতবাক হয়ে গেছেন। 

দেখা গেছে, একটি সাপের সামনে আয়না তুলে ধরেন এক ব্যক্তি। সেই আয়নার সামনে ফণা তোলা সাপটি। তারপরেই নাকি সাপের আসল রূপ বেরিয়ে আসে। কীভাবে সাপ অন্য রূপ ধারণ করল, তা নিয়েই তৈরি করা হয়েছে ভিডিওটি। ক্যাপশনেও সেই কথা লেখা হয়েছে। কিন্তু সাপটি আসল রূপ নিয়ে কী হয়ে গেল, তা দেখা যায়নি। 

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ঘিরে জোর চর্চা চলছে। সলমন পাঠান নামের এক যুবক ভিডিওটি পোস্ট করেছেন। সাপটির নাম 'ইচ্ছেধারী নাগিন'। ভিডিওটিতে 'নাগিন' সিনেমার গান রয়েছে। দেখা গেছে, সাপটির সামনে একটি আয়না রয়েছে। সেটি দেখে ফোঁস ফোঁস করতে শুরু করে সাপটি। ভিডিওর ক্যাপশনে হিন্দিতে লেখা, 'আয়না দেখেই আসল রূপ ধারণ করল নাগিন'! 

কী রূপ নিল সাপটি? সত্যিই কি কোনও মহিলার বেশ নিল সে? তা দেখা যায়নি। শুধুমাত্র আয়নার দিকে তাকিয়ে সাপটিকে ফোঁস ফোঁস করতেই দেখা গেছে। ভিডিওটি দেখে নেটিজেনরা হেসে লুটোপুটি খেয়েছেন। সাপের ভিডিও দেখে লাইক, কমেন্ট কুড়ানোর আশায়, কিছুই দেখানো হল না শেষমেশ। 

আরও পড়ুন: নিখোঁজ পোষ্য তোতা পাখি, সন্ধান দিলেই মিলবে নগদ দশ হাজার টাকা, স্নান-খাওয়া ভুলে মাইকে প্রচার দম্পতির

ভিডিওটি দেখে একজন লিখেছেন, 'আয়না দেখে সাপটি কী হল? সাপটি আগে রীনা রায় নামের তরুণী হয়ে ঘুরছিল?' আরেকজন লিখেছেন, 'আয়না দেখে সাপ হল? তাহলে আগে কী ছিল?' আবার একজন লিখেছেন, 'এই কারণেই শিক্ষার প্রয়োজন।' এক মহিলা দেখেছেন, 'সিনেমা, সিরিয়াল দেখে মানুষের মাথা খারাপ হয়ে গেছে। অন্ধবিশ্বাসের জেরে এখনও আধুনিক হতে পারছে না।' একজন আবার লিখেছেন, 'আমি এই নাগিনের সঙ্গে দেখা করতে চাই! এ নাগিন না গিরগিটি, সেটাই যাচাই করতে হবে।' 

আসলে দেশের মধ্যে সাপকে ঘিরে বহু গল্প-কাহিনি রয়েছে। তৈরি হয়েছে সিনেমা, ধারাবাহিক। একাধিক ভৌতিক, পৌরাণিক গল্প রয়েছে। কিন্তু কল্পনাল জগৎ আর বাস্তব যে সম্পূর্ণ আলাদা, তাই গুলিয়ে ফেলেন অনেকে। সেই কল্পনার জগতে ভাসতে ভাসতে তৈরি করেন সাপ নিয়ে মর্জিমাফিক নানা গল্প। 

আসলে 'ইচ্ছেধারী নাগিন' বলতে কিছুই নেই বাস্তবে। এ ধারণা সম্পূর্ণ মিথ। এর বৈজ্ঞানিক ভিত্তি নেই। বাস্তবেও কিছু হয় না। ভিডিওটি মজার। পাশাপাশি বিভ্রান্তিকর। আয়নায় সাপ নিজেকে দেখে কোনও রূপ ধারণ করে না। কুসংস্কারাচ্ছন্ন কিছু ব্যক্তি সাপ নিয়ে এই ভুল ধারণা মানুষের কাছে পৌঁছে দিতে চান। 

সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা কুড়ানোর লোভ গ্রাস করেছে কমবেশি সকলেই। ইদানিং আট থেকে আশি, সকলেই এই নেশায় মেতে। কীভাবে ভিডিও, ছবি, পোস্টে লাইক, কমেন্ট, শেয়ার বাড়ানো যায়, সেই খেলায় মেতে‌। জনপ্রিয় হওয়ার লোভে জীবনে ঝুঁকি নিতেও পিছপা হন না অনেকে। এমনকী বন্যপ্রাণী নিয়েও ছিনিমিনি খেলতে ভয়ডর থাকে না অনেকের।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া