শনিবার ০৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | ভারতের প্রতিরক্ষা বিভাগে বড়সড় সাফল্য, দেশীয় ‘প্রলয়’ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ

Reporter: গোপাল সাহা | লেখক: অভিজিৎ দাস ৩০ জুলাই ২০২৫ ১৫ : ৩৫Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: ওড়িশার চাঁদিপুরে ডক্টর এপিজে আব্দুল কালাম দ্বীপ থেকে সফল পরীক্ষা হল দেশীয় প্রযুক্তিতে তৈরি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রলয়ের। প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও বা ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন)-র বিজ্ঞানীরা সোমবার এবং মঙ্গলবার দু’দফায় ক্ষেপণাস্ত্রটির সফলভাবে পরীক্ষা করেছেন। 

এই পরীক্ষামূলক উৎক্ষেপণ দু’টি ইউজার ইভ্যালুয়েশন ট্রায়ালস-এর অংশ হিসাবে পরিচালিত হয়। এর মাধ্যমে ক্ষেপণাস্ত্রটির সর্বোচ্চ এবং সর্বনিম্ন পাল্লার ক্ষমতা যাচাই করা হয়। সোম এবং মঙ্গলবার দু’দিনই পরীক্ষামূলক উৎক্ষেপণ পর্যবেক্ষণ করেন ডিআরডিও-র শীর্ষস্থানীয় বিজ্ঞানীরা, ভারতীয় বায়ুসেনা ও স্থলসেনার প্রতিনিধিরা এবং সংশ্লিষ্ট শিল্প সংস্থার প্রতিনিধিরা।

আরও পড়ুন: ভেঙে ফেলা হবে কবি সুভাষ স্টেশন! পিলারে ফাটলের পরেই চরম সিদ্ধান্ত নিল মেট্রো কর্তৃপক্ষ

প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, উভয় উৎক্ষেপণেই মিসাইলগুলি নির্ধারিত গতিপথ যথাযথভাবে অনুসরণ করে অত্যন্ত নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানে এবং সকল পরীক্ষার উদ্দেশ্য পূরণ করে। সমস্ত সাব-সিস্টেম প্রত্যাশামতো কাজ করেছে। যা ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ (ITR) কর্তৃক স্থাপিত বিভিন্ন ট্র্যাকিং সেন্সরের মাধ্যমে সংগৃহীত পরীক্ষার ডেটা দ্বারা যাচাই করা হয়েছে। সেন্সরগুলির মধ্যে এমনকি নির্ধারিত আঘাতস্থলের নিকটবর্তী জাহাজে থাকা যন্ত্রপাতিও ছিল। 

‘প্রলয়’ একটি সম্পূর্ণভাবে দেশীয় প্রযুক্তিতে তৈরি কঠিন জ্বালানিচালিত কোয়াজি-ব্যালিস্টিক মিসাইল। যা অত্যাধুনিক গাইডেন্স ও ন্যাভিগেশন সিস্টেম ব্যবহার করে অত্যন্ত নিখুঁত নিশানায় আঘাত হানতে সক্ষম। এই মিসাইল বিভিন্ন ধরনের ওয়ারহেড বহনে সক্ষম, এবং তা নানা প্রকার লক্ষ্যবস্তুর বিরুদ্ধে ব্যবহারের উপযুক্ত।

আরও পড়ুন: আমেরিকা এবং চীনের যুদ্ধক্ষেত্র হয়ে উঠেছে পাকিস্তানের মাটি! বালুচিস্তানেই কি লুকিয়ে রহস্য

এই ক্ষেপণাস্ত্র তৈরিতে ডিআরডিও-র একাধিক পরীক্ষাগার যেমন, ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ল্যাবরেটরি (DRDL), অ্যাডভান্সড সিস্টেমস ল্যাবরেটরি (ASL), আর্মামেন্ট রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এস্টাবলিশমেন্ট (ARDE), হাই এনার্জি ম্যাটেরিয়ালস রিসার্চ ল্যাবরেটরি (HEMRL), ডিফেন্স মেটালার্জিক্যাল রিসার্চ ল্যাবরেটরি (DMRL), টার্মিনাল ব্যালিস্টিক্স রিসার্চ ল্যাবরেটরি (TBRL), রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এস্টাবলিশমেন্ট (ইঞ্জিনিয়ার্স)এবং ITR ইত্যাদির সম্মিলিত সহযোগিতায় তৈরি হয়েছে। এছাড়াও এতে ভারত ডায়নামিক্স লিমিটেড (BDL) ও ভারত ইলেকট্রনিক্স লিমিটেড (BEL) সহ বহু সংস্থার অবদান রয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রী শ্রী রাজনাথ সিং এই সফল উৎক্ষেপণের জন্য ডিআরডিও, সশস্ত্র বাহিনী এবং শিল্প সংস্থাগুলিকে অভিনন্দন জানান। তিনি বলেন, “এই প্রযুক্তিসম্পন্ন ক্ষেপণাস্ত্র সশস্ত্র বাহিনীর প্রযুক্তিগত ক্ষমতা এবং আত্মবিশ্বাস আরও বৃদ্ধি করবে।”

প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন বিভাগের সচিব এবং ডিআরডিও-র চেয়ারম্যান ড. সমীর ভি কামাত সংশ্লিষ্ট সমস্ত দলকে শুভেচ্ছা জানিয়ে বলেন, “এই পর্ব-১ এর সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ ভবিষ্যতে সশস্ত্র বাহিনীতে মিসাইলটির অন্তর্ভুক্তির পথ প্রশস্ত করল।”

প্রসঙ্গত, প্রলয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ১৫০ থেকে ৫০০ কিলোমিটার পর্যন্ত দূরত্বে আঘাত হানতে সক্ষম। ২০২২ সালে ভারতীয় সেনার অস্ত্রভাণ্ডারে সামিল করা হয় প্রলয়-কে। এর পর থেকে সেটিকে উন্নত করার কাজ করছে ডিআরডিও।

২০২০ সালে লাদাখে চীনা আগ্রাসন এবং গালওয়ান সংঘর্ষের পর নিয়ন্ত্রণ রেখায় প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করার সিদ্ধান্ত নেয় ভারতীয় সেনা। ২০২২ সালে লাদাখে মোতায়েন করা হয় প্রলয়। বিভিন্ন দেশ এই ক্ষেপণাস্ত্র কেনার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে ইতিমধ্যেই।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া