বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | জম্মু কাশ্মীরে ফের দুুর্ঘটনা! সিন্ধু নদে বাস পড়ে ইন্দো-তিব্বতীয় পুলিশকর্মীদের ভয়াবহ অবস্থা, চলছে উদ্ধারকাজ 

আর্যা ঘটক | ৩০ জুলাই ২০২৫ ১৫ : ৩৬Arya Ghatak

 

আজকাল ওয়েবডেস্ক: জম্মু ও কাশ্মীরে ফের ভয়াবহ দুর্ঘটনা। এবার গান্দেরবাল জেলায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে। সূত্রে জানা গিয়েছে বুধবার, প্রবল বৃষ্টির মধ্যে ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ (ITBP)-এর সদস্যদের বহনকারী একটি বাস আচমকা সিন্ধু নদীতে পড়ে যায়। ভয়াবহ দুর্ঘটনার জেরে তাৎক্ষণিকভাবে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে৷ 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্র অনুযায়ী, বাসটিতে ইন্দো-তিব্বতীয় সীমান্ত পুলিশকর্মী ছিলেন। রাস্তা দিয়ে যেতে গিয়ে প্রবল বৃষ্টিতে আচমকা তাঁদের বাস সিন্ধু নদীতে পড়ে যায়৷ স্থানীয় পুলিশকে খবর দেওয়া মাত্রই তারা ঘটনাস্থলে পৌঁছয়৷ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে তারা৷  জানা গিয়েছে, বাসে থাকা সমস্ত পুলিশ কর্মীদের উদ্ধার করা হয়েছে। তবে, দুর্ঘটনার সময় বাসটিতে ঠিক কতজন সদস্য ছিলেন তা এখনও জানা যায়নি। ঘটনার পর পরই রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (SDRF) ঘটনাস্থলে পৌঁছয়। তৎক্ষণাৎ উদ্ধার কাজ শুরু করে।

সূত্রে আরও জানা গিয়েছে, দুর্ঘটনার সময় বাস চালক আহত হন। তাঁকে সঙ্গে সঙ্গে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসার জন্য। স্থানীয় প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। খবর অনুযায়ী এই ঘটনার বিস্তারিত তথ্য এখনও পাওয়া যায়নি। তদন্ত জারি রয়েছে৷ 

প্রসঙ্গত, জম্মু ও কাশ্মীরের বিভিন্ন স্থানে ভারি বৃষ্টিপাতের ফলে ভয়াবহ বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে বলে আবহাওয়া দপ্তর  জানিয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে প্রশাসন শহরের সমস্ত স্কুল ইতিমধ্যেই বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। ভারি বৃষ্টিপাতের পর জম্মু-রাজৌরি-পুঞ্চ মহাসড়কটি বিশাল ভূমিধসের কারণে বন্ধ হয়ে গিয়েছে।

বৃষ্টি অব্যাহত। ক্রমাগত বৃষ্টিপাতের ফলে বেশ কয়েকটি নিচু এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। এর ফলে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে, কর্মকর্তারা জানিয়েছেন।

সূত্র অনুযায়ী, আগামী ৭২ ঘন্টায় ভারি বৃষ্টিপাতের পূর্বাভাসে রয়েছে। এর মধ্যে জম্মু অঞ্চলে একটি সতর্কতা জারি করা হয়েছে। মূলত জনগণকে সতর্ক থাকতে, সাবধানতা অবলম্বন করতে এবং ভূমিধসপ্রবণ এলাকা এড়িয়ে চলতে বলা হয়েছে। জানা গিয়েছে, গত ২৪ ঘন্টা ধরে জম্মু অঞ্চলের বিভিন্ন স্থানে ভারি বৃষ্টিপাত হচ্ছে। কাটরায় বৈষ্ণো দেবীর পুরাতন ট্র্যাক এবং পুঞ্চে একটি স্কুলে ভয়ানক ভূমিধস হয়েছে। খবর পাওয়া গিয়েছে, এই ঘটনায় একজন বৈষ্ণো দেবী তীর্থযাত্রী এবং একজন ছাত্র সহ দুইজনের মৃত্যু হয়েছে।

সূত্রে আরও জানা গিয়েছে, সম্প্রতি কাটরায় মাতা বৈষ্ণো দেবীর পুরাতন ট্র্যাকে ভূমিধসের সময় একজন তীর্থযাত্রী নিহত হন৷ আরও প্রায় বারো জন গুরুতর আহত হয়েছেন। পুঞ্চে, ভারি বৃষ্টিপাতের ফলে একাধিক জায়গায় ভূমিধসের ঘটনা ঘটেছে। বাইঞ্চ কালসান গ্রামে, একটি সরকারি স্কুলে বিশাল ভূমিধসে এক ছাত্র নিহত এবং আরও চারজন আহত হয়েছে। এক কর্মকর্তারা জানিয়েছেন, জম্মুর কাছে একটি পাথর পড়ে একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাও আহত হয়েছেন।

প্রসঙ্গত সোমবার জম্মু ও কাশ্মীর এবং উত্তরাখণ্ডের বিভিন্ন এলাকায়  লাল সতর্কতা জারি করা হয়েছে বলে খবর। পাশপাশি হিমাচল প্রদেশ এবং পাঞ্জাবের জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। এরপর মঙ্গলবার হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডের জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। অর্থাৎ কর্তৃপক্ষকে পদক্ষেপ নেওয়ার জন্য প্রস্তুত থাকার বার্তা দেওয়া হয়েছে। 

আরও পড়ুনঃ মা হওয়া নিয়েই প্রশ্ন? এক মুহূর্তে দক্ষ পেশাজীবীকে চাকরি থেকে বাতিল করলেন এইচ আর, ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য 

চলতি মাসের ২৩ থেকে ২৭ জুলাই গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ওড়িশা এবং ঝাড়খণ্ডেও ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সূত্রে জানা গিয়েছে, আগামী পাঁচ থেকে সাত দিনের মধ্যে ভারতের বেশ কিছু জায়গায় ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে৷ এর মধ্যে কেরালা, কর্ণাটক, উপকূলীয় অন্ধ্র প্রদেশ, তেলেঙ্গানা, কোঙ্কন, গোয়া, মধ্য মহারাষ্ট্র, বিদর্ভ এবং ছত্তিশগড়ে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া